Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
‘বার্সার ট্রেনিংয়ে মেসি ছিলেন স্বৈরশাসক’

খেলা

টিবিএস ডেস্ক 
22 September, 2021, 06:35 pm
Last modified: 23 September, 2021, 03:40 am

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

‘বার্সার ট্রেনিংয়ে মেসি ছিলেন স্বৈরশাসক’

মেসি-পরবর্তী সময় নিয়ে আলোচনা করতে গিয়ে বার্সা ম্যানেজার রোনাল্ড কোমান জানালেন, ট্রেনিংয়ে মেসি ছিলেন একজন ‘স্বৈরশাসক’। ন্যু ক্যাম্পে সবাইকে অতিরিক্ত ঘাম ঝরাতে বাধ্য করতেন এই আর্জেন্টাইন। মেসির উপস্থিতিতেই অনুশীলনের তীব্রতা বেড়ে যেতো বলে জানিয়েছেন কোমান। 
টিবিএস ডেস্ক 
22 September, 2021, 06:35 pm
Last modified: 23 September, 2021, 03:40 am
ছবি: টুইটার

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন প্রায় দেড় মাস হয়ে গেছে। এখনও দলের শীর্ষ তারকাকে ছাড়া, মানিয়ে নিতে পারছে না কাতালান ক্লাবটি। নতুন মৌসুম শুরুও করেছে বাজেভাবে। 

মেসি-পরবর্তী সময় নিয়ে আলোচনা করতে গিয়ে বার্সা ম্যানেজার রোনাল্ড কোমান জানালেন, ট্রেনিংয়ে মেসি ছিলেন একজন 'স্বৈরশাসক'। ন্যু ক্যাম্পে সবাইকে অতিরিক্ত ঘাম ঝরাতে বাধ্য করতেন এই আর্জেন্টাইন। মেসির উপস্থিতিতেই অনুশীলনের তীব্রতা বেড়ে যেতো বলে জানিয়েছেন কোমান। 

ভিয়েতবল ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনা ম্যানেজার বলেন, "লিওনেল মেসি সবকিছুতেই নিজের ছাপ রেখেছে। সে অনেক ভালো (খেলোয়াড়) ছিল এবং (শিরোপা) জিতেছেও অনেক।

"অবশ্যই তার চারপাশে ভালো খেলোয়াড় ছিল, তবে পার্থক্য কিন্তু সে-ই তৈরি করেছে। তার কারণে তার আশেপাশের সবাইকে ভালো মনে হয়েছে। এটা কোনো সমালোচনা নয়, পর্যবেক্ষণ।"

"আমি জানতাম সে কতটা দুর্দান্ত, কিন্তু প্রতিদিন সেটা সামনে থেকে দেখতে পেরে ভালো লেগেছে। আপনি একজন ফুটবলারকে যা কিছু শেখাতে চাইবেন- পরিস্থিতি বুঝতে পারা, চাপের সময় নিজের পায়ে বল নেওয়া, বলের গতি, ফিনিশিং; সবকিছুতেই মেসি দশে-দশ। যেটা স্বাভাবিক না, মোটেই স্বাভাবিক না!"

"ট্রেনিংয়ে যখন আমরা ফিনিশিং প্র্যাকটিস করতাম, তখন মাঝে মাঝে এমন হতো, খেলোয়াড়রা সহজ বল মারতে শুরু করতো, ফাজলামো করতো। কিন্তু মাঠে মেসি থাকলে, সবকিছু একেবারে বুম, বুম, বুম। কোনো ঢিলেমি থাকবে না, সবকিছু কার্যকর থাকবে। সে সবসময় সবকিছু জিততে চেয়েছে।"

কোমান আরও জানান, অনুশীলন চলাকালে প্রত্যেকটি ড্রিল খুবই গুরুত্বের সঙ্গে পালন করতেন মেসি। কোনো ড্রিলে পিছিয়ে পড়া বা অনুশীলন ম্যাচে হারাকে, সহজভাবে নিতেন না এই আর্জেন্টাইন। 

এ কারণে মেসিকে মজা করে 'স্বৈরশাসক' খেতাবই দিয়ে বসলেন কোমান।
 
কোমান এ কথাও স্বীকার করেছেন যে, বর্তমানে মেসির অনুপস্থিতি ভালোভাবেই অনুভূত হচ্ছে ন্যু ক্যাম্পে। আনসু ফাতির মতো অনেক খেলোয়াড়ের অনুশীলনেই এখন আর সেই তীব্রতাটুকু নেই, যেটা মেসি থাকাকালে ছিল। 

  • সূত্র: গোল ডটকম

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / বার্সা / রোনাল্ড কোমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net