Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
‘বাংলাদেশের কিছু মানুষ ও মিডিয়ার চিন্তা-ভাবনার পরিবর্তন জরুরি’

খেলা

টিবিএস রিপোর্ট
30 August, 2021, 05:35 pm
Last modified: 30 August, 2021, 05:41 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

‘বাংলাদেশের কিছু মানুষ ও মিডিয়ার চিন্তা-ভাবনার পরিবর্তন জরুরি’

বিশ্বকাপের প্রস্তুতির সিরিজ হলেও বাংলাদেশ সফরের দলে রাখা হয়নি নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের কাউকে। অনিয়মিত ক্রিকেটারদের বাংলাদেশ সফরে পাঠিয়েছে কিউইরা। এমন দলের বিপক্ষে খেলে বিশ্বকাপের উপযুক্ত প্রস্তুতি হবে না বলে মনে করেন অনেকেই। 
টিবিএস রিপোর্ট
30 August, 2021, 05:35 pm
Last modified: 30 August, 2021, 05:41 pm
জাতীয় দলের অনুশীলনে সাকিব আল হাসান। ছবি: বিসিবি

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ২৪ আগস্ট বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি আগেই চূড়ান্ত হয়। বিশ্বকাপের প্রস্তুতির সিরিজ হলেও বাংলাদেশ সফরের দলে রাখা হয়নি নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের কাউকে। 

অনিয়মিত ক্রিকেটারদের বাংলাদেশ সফরে পাঠিয়েছে কিউইরা। অবশ্য কেবল বাংলাদেশ সফরেই নয়, পাকিস্তান সফরেও নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের অনেক ক্রিকেটার যাবেন না। এমন দলের বিপক্ষে খেলে বিশ্বকাপের উপযুক্ত প্রস্তুতি হবে না বলে মনে করেন অনেকেই। 

যদিও সাকিব আল হাসান এভাবে ভাবছেন না। যারা এভাবে চিন্তা করছেন, তাদের মানসিকতায় পরিবর্তন জরুরি বলে মনে করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। পাশাপাশি গণমাধ্যমের ভাবনায়ও পরিবর্তন চান সাকিব। তার বিশ্বাস, কেবল বাংলাদেশের মানুষ ও গণমাধ্যমই এমন চিন্তা করে থাকে।

দারাজের বর্ষপূর্তি উপলক্ষে একটি লাইভ সেশনে যোগ দিয়েছিলেন সাকিব। সেখানে অনেক বিষয় নিয়ে কথা বলেন তিনি। নিউজিল্যান্ডকে 'ছোট দল' আখ্যা দিয়ে একটি প্রশ্ন করা হলে সাকিব বলেন, 'আমার মনে হয় একমাত্র বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের মিডিয়া এই ধরনের চিন্তাগুলো করে থাকে যে, বি দল, সি কিংবা অন্য দল।'

'আসলে নিউজিল্যান্ড জাতীয় দল এসেছে। আমাদেরকে ওইভাবেই তাদের সম্মান করা উচিত। ওইভাবেই প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। এর বাইরে আসলে আমি আর কিছু চিন্তা করছি না। যারা চিন্তা করছে, তাদের চিন্তা-ভাবনার পরিবর্তন করা জরুরি।' যোগ করেন সাকিব। 

নিউজিল্যান্ড দল অভিজ্ঞ না হলেও ভালো দল। জিততে হলে সেরাটাই দিতে হবে বলে মনে করেন সাকিব, 'আমি ভবিষ্যদ্বাণী করতে পারব না। জিততে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। যদিও নিউজিল্যান্ড দলটা অতো বেশি অভিজ্ঞ না, তারপরও তারা অনেক ভালো দল। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ভালো পরাফলম্যান্স করেছে, তারাই এই দলে আছে।'

কিউইদের অভিজ্ঞ ক্রিকেটাররা এই সফরে আসেননি বলে বাংলাদেশ সহজেই জিতে যাবে, এমন মনে করছেন না সাকিব। তারকা এই অলরাউন্ডার বলেন, 'ওদের সঙ্গে জিততে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সবাই যেভাবে বলছে খুব সহজেই জিতে যাব, আসলে খেলাটা অতোটা সহজ নয়।'

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী এক সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। পরের চারটি ম্যাচ একই ভেন্যুতে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মিরপুরে সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির, শুরু হবে বিকাল ৪টায়।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net