Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
‘চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ’- বলছেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
17 October, 2021, 01:10 am
Last modified: 17 October, 2021, 01:12 am

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

‘চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ’- বলছেন তামিম

জাতীয় দলের বিশ্বকাপ মিশন নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তামিম। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের করা ক্রিকেট বিষয়ক দুটি প্রশ্নের উত্তর দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। 
টিবিএস রিপোর্ট
17 October, 2021, 01:10 am
Last modified: 17 October, 2021, 01:12 am

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন না তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে ক্রিকেটের এই সংস্করণে না খেলায় এমন সিদ্ধান্ত নেন অভিজ্ঞ এই ওপেনার। বিশ্বকাপের আগেই হাঁটুর চোট কাটিয়ে উঠেছেন তিনি। তবে অনুশীলনের ঘাটতি ও দলের সমন্বয়ের কথা ভেবে গত ১ সেপ্টেম্বর বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তামিম। 

দলে না থাকলেও দৃষ্টি ওমানেই দিয়ে রেখেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। প্রথম রাউন্ডে কাল নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন বাঁহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তার বিশ্বাস, বাংলাদেশ জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে। 

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে, আগামী ২৩ নভেম্বর শুরু হতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপ। আজ সন্ধ্যায় মেয়র কাপের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। ঢাকার একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন তামিম। 

ওয়ানডে অধিনায়কের যাওয়ার খবরে সেখানে হাজির হয়েছিলেন সংবাদকর্মীরা। কিন্তু জাতীয় দলের বিশ্বকাপ মিশন নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের করা ক্রিকেট বিষয়ক দুটি প্রশ্নের উত্তর দেন তামিম। 

আতিকুল ইসলামের প্রথম প্রশ্নের জবাবে তামিম বলেন, 'বাংলাদেশ অবশ্যই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করবে। দলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।' এরপর ঢাকা উত্তরের মেয়র প্রশ্ন করেন, বাংলাদেশ কি চ্যাম্পিয়ন হতে পারবে? এমন প্রশ্নে হেসে দিয়ে তামিম বলেন, 'চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।'

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে কাল। আসর শুরুর দিনেই ওমানে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ম্যাচটি বাংলাদেশ সময় রোববার রাত ৮টায় শুরু হবে। প্রথম রাউন্ডে বাংলাদেশের পরের দুটি ম্যাচে ১৯ ও ২১ অক্টোবর, প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি।     

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / ডিএনসিসি মেয়র কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net