Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
‘খেলাধুলা নিয়ে কথা বলার উপযুক্ত সময় এটা নয়’

খেলা

টিবিএস রিপোর্ট
08 June, 2020, 06:40 pm
Last modified: 08 June, 2020, 06:47 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

‘খেলাধুলা নিয়ে কথা বলার উপযুক্ত সময় এটা নয়’

আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছিল একক অনুশীলন। কিন্তু করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে ওঠায় অনুশীলন শুরুর ভাবনা থেকে সরে এসেছে বিসিবি।
টিবিএস রিপোর্ট
08 June, 2020, 06:40 pm
Last modified: 08 June, 2020, 06:47 pm

করোনা পরিস্থিতির কোনো উন্নতি নেই। উল্টো লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। মৃতের সংখ্যাও প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে। স্বাভাবিকভাবেই অন্যান্য জায়গার মতো দেশের সব ধরনের খেলাধুলা বন্ধ আছে। খেলোয়াড়রা নিজেদের মতো করে ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন।

যদিও ঘরে বসে ফিটনেস কাজ করাটা ক্রিকেটারদের জন্য যথেষ্ট নয়। এ কারণে বেশ কয়েকজন ক্রিকেটার এককভাবে অনুশীলনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবেদন করেন। এর মধ্যে ছিলেন মুশফিকুর রহিমও। কিন্তু শুরুতে মুশফিকদের আবদনে সাড়ায় দেয়নি বিসিবি। 

এ নিয়ে বেশ কয়েকদিন পর্যালোচনার পর একক অনুশীলনের ব্যাপারটি নিয়ে ভাবতে শুরু করে বিসিবি। হয়তো আগামী সপ্তাহ থেকেই শুরু হতো অনুশীলন। কিন্তু করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে ওঠায় অনুশীলন শুরুর ভাবনা থেকে সরে এসেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

কেবল অনুশীলনই নয়, খেলাধুলা নিয়ে কথা বলার জন্যও এই সময়টাকে উপযুক্ত বলে মনে করছেন না বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। অনুশীলন হচ্ছে কি হচ্ছে না, এটাকে মোটেও বড় করে দেখছেন না তিনি। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, 'অবস্থা বিবেচনা করতে হবে আগে। এটা খুবই পরিষ্কার একটা ব্যাপার। বর্তমান অবস্থাটা খেলাধুলা বা এ নিয়ে কথা বলার জন্য উপযুক্ত সময় নয়। এখন কারা অনুশীলন করতে পারছে না, সেটা কিন্তু বড় বিষয় নয়।'

দেশের বর্তমান অবস্থা উল্লেখ করে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'অনেকেই হাসাপাতালে দৌড়াদৌড়ি করছে। সব জায়গায় একই অবস্থা। সামনে বড় ইভেন্ট আছে, আইসিসির মিটিং আছে, এসিসির মিটিং আছে, সেসব নিয়ে পরে কথা বলা যাবে।'  

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়েও আলোচনা চলছে। পেছনের দুটি সফরের মতো এই সফরটিও স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। যদিও এ নিয়ে বিসিবিতে দুই ধরনের ভাবনা। বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান ও বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের দায়িত্বে থাকা আকরাম খান মনে করেন, জুলাই মাসে শ্রীলঙ্কা সফর করার কোনো সুযোগই নেই। 

আকরাম খান বলেন, 'দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এমন পরিস্থিতিতে কীভাবে সম্ভব আগামী মাসে (জুলাইয়ে) শ্রীলঙ্কা সফর করা! আমি মনে করি জুলাইয়ে কোনোভাবেই শ্রীলঙ্কা সফর করা সম্ভব নয়।'

যদিও বিসিবি এখনও কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। এই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। আগামী ১০ জুন আইসিসির সভা রয়েছে। এরআগে এসিসির সভা হবে। এই সভায় শ্রীলঙ্কা সফরের ভাগ্য নির্ধারণ হতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'লঙ্কান বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাদের প্রধান নির্বাহীর সঙ্গে আমার কথা হয়েছে। ১০ জুন আইসিসির সভা। এরআগে এসিসির একটা সভা আছে। এই দুই সভায় আলোচনার পর একটা সিদ্ধান্তে আসা যাবে। পরিস্থিতি বিবেচনায় খুবই সতর্কতার সঙ্গে সব সিদ্ধান্ত নিতে হবে।'

Related Topics

বিসিবি / বাংলাদেশের শ্রীলঙ্কা সফর / করোনা আতঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net