Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
৮২ জন কোচকে মাশরাফির আর্থিক সহায়তা

খেলা

টিবিএস রিপোর্ট
03 June, 2020, 02:30 pm
Last modified: 03 June, 2020, 02:43 pm

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • আবারও বাড়ছে করোনা, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ পরামর্শ
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার

৮২ জন কোচকে মাশরাফির আর্থিক সহায়তা

মাশরাফির দীর্ঘদিনের ব্যবহৃত ব্রেসলেটটি নিলামে ৪২ লাখ টাকায় বিক্রি হয়। বাংলাদেশের সফলতম অধিনায়ক তখনই জানিয়েছিলেন, এখান থেকে ২৫ লাখ টাকা ব্যয় করা হবে নড়াইলবাসীর জন্য।
টিবিএস রিপোর্ট
03 June, 2020, 02:30 pm
Last modified: 03 June, 2020, 02:43 pm

ঢাকা মেট্রোর ৮২ জন ক্রিকেট কোচকে আর্থিক সহায়তা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। প্রত্যেককে তিন হাজার টাকা করে 'ঈদ উপহার' দিয়েছেন বাংলাদেশের সফলতম এই অধিনায়ক। মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 

আবাহনী মাঠে ঢাকা মেট্রোর ৮২ জন কোচের হাতে মাশরাফির উপহার তুলে দেওয়া হয়। ঈদের আগেই এই উপহার দেওয়ার পরিকল্পনা ছিল মাশরাফির। কিন্তু তালিকা তৈরি করতে সময় লেগে যাওয়ায় সেটা হয়নি। ব্যক্তিগত কাজে উপস্থিত হতে না পারলেও ফোনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান মাশরাফি।

করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে নিজের দীর্ঘদিনের ব্যবহৃত ব্রেসলেটটি কিছুদিন আগে নিলামে তোলেন মাশরাফি। স্টেইনলেস স্টিলের ব্রেসলেটটি ৪২ লাখ টাকায় বিক্রি হয়। মাশরাফি তখনই জানিয়েছিলেন, এখান থেকে ২৫ লাখ টাকা ব্যয় করা হবে নড়াইলবাসীর জন্য।

বাকি ১৫ লাখ টাকা ঢাকা মেট্রোর কোচদের আর্থিক সহায়তা, মুক্তিযোদ্ধাদের কল্যাণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্যে, স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বিনামূল্যে রক্তদাতাদের সংগঠনের উন্নয়নে খরচ করা হবে বলে জানিয়েছিলেন মাশরাফি।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই কাজ করে আসছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি ও তার 'নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন'। সরকারি অনুদান ছাড়াও নিজ অর্থায়নে বিভিন্নভাবে সাহায্য করে আসছেন তিনি। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কয়েকদিনের মধ্যেই কর্মহীন হয়ে পড়েন নড়াইলের রিকশা-ভ্যানচালক, রাস্তার পাশের চা বিক্রেতা, হকাররা। এমন তিনশ পরিবারকে খাদ্য সহায়তা দেন মাশরাফি।

এরপর কর্মহীন মানুষদের সাহায্যে বিসিবি থেকে পাওয়া এক মাসের বেতনের অর্ধেকটা দান করেন মাশরাফি। কদিন পর নিজ অর্থায়নে নড়াইলে ১ হাজার ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দেন তিনি।

নিজ অর্থায়নে নড়াইলের ডাক্তার ও সংবাদকর্মীদের জন্য ৫০০ পিপিই (পার্সোনাল প্রটেকশন ইক্যুয়েপমেন্ট) দেন মাশরাফি। এ ছাড়া বাড়ি বাড়ি গিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে তার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ভ্রাম্যমাণ মেডিকেল টিম। 

নড়াইল সদর হাসপাতালের গেটে জীবাণুনাশক কক্ষ স্থাপন করে মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। এরপর চিকিৎসকদের সুরক্ষায় 'ডক্টরস সেফটি চেম্বার' বানিয়ে দেন মাশরাফি। নড়াইল কারাগারের কর্মকর্তা-কর্মচারী এবং বন্দিদের পাশেও দাঁড়িয়েছেন তিনি। তাদের নিরাপত্তার স্বার্থে সাবান, মাস্ক, গ্লাভস এবং স্যানিটাইজার বিতরণ করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। 

এরপর তামিম, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহর সঙ্গে মিলে টিম বয়দের এক লাখ টাকা করে দেন মাশরাফি। সর্বশেষ নিজের বহুদিনের সঙ্গী প্রিয় ব্রেসলেটটি মাতবতার সেবায় উৎসর্গ করেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / ক্রিকেটার / সাবেক অধিনায়ক / করোনা প্রতিরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • আবারও বাড়ছে করোনা, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ পরামর্শ
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net