Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
৬ হাজারে তামিম প্রথম

খেলা

টিবিএস রিপোর্ট
02 December, 2020, 04:30 pm
Last modified: 04 December, 2020, 06:18 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

৬ হাজারে তামিম প্রথম

তামিমের আগে টি-টোয়েন্টিতে ৬ হাজার রান পূর্ণ করেছেন আরও ৩৯ জন ব্যাটসম্যান। ১৩ হাজার ৫৮৪ রান নিয়ে সবার উপরে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। এই ফরম্যাটে ১০ হাজারের বেশি রান আছে আরও দুজনের।
টিবিএস রিপোর্ট
02 December, 2020, 04:30 pm
Last modified: 04 December, 2020, 06:18 pm

ব্যাট হাতে বাংলাদেশের প্রায় সব প্রথমই তার দখলে। আরও একটি প্রথমে নিজের নাম খোদাই করে নিলেন তামিম ইকবাল। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনার।

বুধবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচ খেলতে নেমে এই মাইলফলকে পৌঁছান তামিম। ৬ হাজার রান পূর্ণ করতে ২৭ রান দরকার ছিল ফরচুন বরিশালের অধিনায়কের। ৩১ বলে ৩১ রান করে মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। 

২০০৭ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তামিমের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়াও পিএসএল, সিপিএল, সুপার স্ম্যাশ ও টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৬ হাজার রানে পৌঁছাতে তামিমকে খেলতে হয়েছে ২১৩টি টি-টোয়েন্টি ম্যাচ। এর মধ্যে একটি ম্যাচে ব্যাটিং করেননি তিনি।   

জাতীয় দলের বাইরে টি-টোয়েন্টিতে বিপিএলের দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংসের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন তামিম। দেশের বাইরে লিগে সবচেয়ে বেশি রান করেছেন পিএসএলে পেশোয়ার জালমির হয়ে। টি-টোয়েন্টিতে ৩টি সেঞ্চুরি ও ৩৮টি হাফ সেঞ্চুরির মালিক তামিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি আছে কেবল তারই।

তামিমের আগে টি-টোয়েন্টিতে ৬ হাজার রান পূর্ণ করেছেন আরও ৩৮ জন ব্যাটসম্যান। ১৩ হাজার ৫৮৪ রান নিয়ে সবার উপরে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। এই ফরম্যাটে ১০ হাজারের বেশি রান আছে আরও দুজনের। তার হলেন পাকিস্তানের শোয়েব মালিক ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। 

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তামিমের পর টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান সাকিব আল হাসানের। বাঁহাতি এই অলরাউন্ডারের রান ৫ হাজার ১১। কদিন আগেই তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল পূর্ণ করেছেন সাকিব।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ফরচুন বরিশাল / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net