Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
হোটেলে ভোট, বাইরে বিক্ষোভ

খেলা

টিবিএস রিপোর্ট
03 October, 2020, 04:20 pm
Last modified: 03 October, 2020, 04:49 pm

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা

হোটেলে ভোট, বাইরে বিক্ষোভ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে ) বহুল আলোচিত নির্বাচনের দিন আজ। শনিবার হোটেল সোনারগাঁওয়ে বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর দুপুর ২টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ভোটাররা তখন ভোট দেওয়ায় ব্যস্ত, এমন সময় হোটেলের বাইরে দেখা গেল বিক্ষোভ। 
টিবিএস রিপোর্ট
03 October, 2020, 04:20 pm
Last modified: 03 October, 2020, 04:49 pm

বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে ) নির্বাচনের দিন আজ। শনিবার হোটেল সোনারগাঁওয়ে বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর দুপুর ২টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ভোটাররা তখন ভোট দেওয়ায় ব্যস্ত, এমন সময় হোটেলের বাইরে দেখা গেল বিক্ষোভ। 

বাফুফে সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে লেখা প্লাকার্ড নিয়ে হোটেল সোনাওগাঁওয়ের বাইরে দাঁড়িয়ে পড়েছেন কয়েকজন ফুটবলভক্ত। তবে নাম-পরিচয় জানাননি তারা। পরিচয় জানতে চাইলে একজন বলেন, 'বাংলাদেশ ফুটবলে শুভাকাঙ্ক্ষী আমরা। ফুটবল বাঁচানোর সামান্য চেষ্টা হিসেবে এখানে দাঁড়িয়েছি।'

হোটেল সোনাগাঁওয়ের বাইরে দাঁড়ানো একজনের  প্লাকার্ডে লেখা, 'সালাউদ্দিন হটাও, ফুটবল বাঁচাও। র‌্যাঙ্কিংয়ে ১৯৭ লজ্জাকর অবস্থা থেকে জাতি মুক্তি চায়।' আরেকটি প্লাকার্ডে লেখা, 'ফুটবলের সোনালী অতিত ফিরিয়ে দাও।' একজন পরিবর্তনের দাবি জানিয়ে প্লাকার্ডে লিখেছেন, 'পরিবর্তন চাই, উন্নতি চাই।'

কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে এমন বিক্ষোভ অবশ্য বেশ আগে থেকেই হয়ে আসছে। তিনবারের বাফুফে সভাপতিকে নিয়ে সামাজিক যোগাযাগমাধ্যমে হয়েছে চরম সমালোচনা। ফেসবুকে ব্যবহার করা হয়েছে, 'সেইফ ফুটবল, ও 'সালাউদ্দিন আউট' হ্যাশ ট্যাগ। 

কেবল নিজেরা পোস্ট করেই নয়, বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজের অনেক পোস্টেই সালাউদ্দিনের বিরুদ্ধে মন্তব্য করেছেন দেশের ফুটবল সমর্থকরা। অবশ্য ফেসবুক পর্যন্তও থাকেনি বিষয়টি। ১২ বছর ধরে বাফুফের সভাপতি পদে থাকা সালাউদ্দিনের বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরে মানববন্ধন হয়েছে। যা দেখা গেল ভোট গ্রহণের দিনও। 

চতুর্থবারের মতো সভাপতি পদে লড়ছেন কাজী সালাউদ্দিন। সম্মিলিত পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন সাবেক এই তারকা ফুটবলার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে নির্বাচন করছেন শফিকুল ইসলাম মানিক। শেষ মুহূর্তে সুর পাল্টে নির্বাচন করছেন আরেক সভাপতি প্রার্থী বাদল রায়। 

সারা দেশ থেকে আসা ১৩৯ জন কাউন্সিলর ভোট দিচ্ছেন। সভাপতি পদটি ছাড়া এই নির্বাচনে আছে আরও ২০টি পদ। ২১ পদে এবারের নির্বাচনে মোট ৪৭ জন প্রার্থী লড়ছেন।

Related Topics

টপ নিউজ

বাফুফে নির্বাচন / বিক্ষোভ / বাংলাদেশ ফুটবল ফেডারেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net