Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
হেরোইনসহ গ্রেপ্তার লঙ্কান ক্রিকেটার

খেলা

টিবিএস ডেস্ক
25 May, 2020, 10:05 pm
Last modified: 26 May, 2020, 02:30 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা: বগুড়ায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

হেরোইনসহ গ্রেপ্তার লঙ্কান ক্রিকেটার

২০১৮ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় লঙ্কান এই পেসারের। অভিষেকেই হ্যাটট্রিক করে রেকর্ড বইয়ে নিজের নাম বসিয়ে নেন তিনি।
টিবিএস ডেস্ক
25 May, 2020, 10:05 pm
Last modified: 26 May, 2020, 02:30 pm

বড় নাম নয়, আন্তর্জাতিক ম্যাচই খেলেছেন মাত্র তিনটি। এমন ক্রিকেটারের নাম শুনে চেনা একটু কঠিনই। কিন্তু শ্রীলঙ্কার এই ক্রিকেটারের নাম শোনার পর বাংলাদেশের আতকে ওঠার কথা। বাংলাদেশকে দুঃসহ এক অভিজ্ঞতা দিয়েছেন লঙ্কান পেসার শেহান মাদুশঙ্কা। অভিষেক ম্যাচ খেলতে নেমেই বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন ডানহাতি এই পেসার। 

অভিষেকেই রেকর্ড পাতায় জায়গায় করে নেওয়া সেই মাদুশঙ্কা এবার অন্য কারণে আলোচনায়। হেরোইনসহ গ্রেপ্তার হয়েছেন লঙ্কান এই ক্রিকেটার। ইতোমধ্যে তাকে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন স্থানীয় ম্যাজিস্ট্রেট। 

হেরোইন বহন ও লকডাউন ভাঙার অপরাধে রোববার শ্রীলঙ্কার পানালা শহর থেকে মাদুশঙ্কাকে গ্রেপ্তার করা হয়। লঙ্কান গণমাধ্যম জানিয়েছে, লকডাউন থাকলেও সেটা অমান্য করে এক ব্যক্তিকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি। 

এ সময় স্বাভাবিক তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালালে মাদুশঙ্কার কাছে ২ গ্রাম হেরোইন পাওয়া যায়। হেরোইন বহন করা ও লকডাউন ভাঙায় দ্রুতই তার রিমান্ড মঞ্জুর করেন স্থানীয় ম্যাজিস্ট্রেট।

শ্রীলঙ্কার হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন মাদুশঙ্কা। একমাত্র ওয়ানডেই তাকে রেকর্ড বইয়ে জায়গা করে দেয়। ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মিরপুরে মাদুশঙ্কাকে নিয়ে এক ধরেনের বাজিই ধরেন লঙ্কান কোচ চান্দিকা হাথুরুসিংহে।

কোচের আস্থার প্রতিদান দেন নিয়মিতভাবে ১৪০ কিলোমিটার বেগে বোলিং করতে পারা মাদুশঙ্কা। হ্যাটট্রিক করে রাঙিয়ে নেন নিজের অভিষেক ম্যাচ। ৬.১ ওভারে ২৬ রান খরচায় তিনটি উইকেট নেন তিনি। দুই বছর আগের সেই ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৯ রানে হেরে শিরোপা খোয়ায় বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

লঙ্কান ক্রিকেটার / গ্রেপ্তার / হেরোইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা: বগুড়ায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net