Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
সাকিব-মুস্তাফিজের কয় দিনের কোয়ারেন্টিন, জানতে চেয়েছে বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
03 May, 2021, 08:20 pm
Last modified: 03 May, 2021, 08:25 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

সাকিব-মুস্তাফিজের কয় দিনের কোয়ারেন্টিন, জানতে চেয়েছে বিসিবি

কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা থাকলে দেশে ফিরেই অনুশীলনে যোগ দিতে পারবেন না সাকিব ও মুস্তাফিজ। ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হলে কেবল অনুশীলনই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও তাদের খেলা হবে না। কোচকে নিয়েও বাধবে বিপত্তি।
টিবিএস রিপোর্ট
03 May, 2021, 08:20 pm
Last modified: 03 May, 2021, 08:25 pm

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ। সফর শেষে কাল (৪ মে) দেশে ফিরবে বাংলাদেশ। দলের সঙ্গে বাংলাদেশে আসছেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। শ্রীলঙ্কা থেকেই দক্ষিণ আফ্রিকা যাবেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশে আসবেন ডমিঙ্গো। 

এই সিরিজে অংশ নিতে আগামী ১৯ মে দেশে ফেরার কথা আইপিএল খেলতে থাকা সাকিব আল হাসান ও মুস্তাফিজর রহমানের। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ আসা সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। 

এমন অবস্থায় দেশে ফিরে সাকিব, মুস্তাফিজ ও ডমিঙ্গোকেও ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশায় পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১২ মে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কা দলের। দেশে ফিরে এই সিরিজের প্রস্তুতি জন্য অনুশীলনে যোগ দেবেন সাকিব-মুস্তাফিজ। 

কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা থাকলে দেশে ফিরেই অনুশীলনে যোগ দিতে পারবেন না বাংলাদেশের এই দুই ক্রিকেটার। ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হলে কেবল অনুশীলনই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও তাদের খেলা হবে না। কোচকে নিয়েও বাধবে বিপত্তি। তাই এ ব্যাপারে কী করণীয়, সেটা জানতে সরকারের নির্দেশনা চেয়েছে বিসিবি। 

বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। সোমবার তিনি বলেন, 'নির্দেশনা অনুযায়ী তাদেরও ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে কি না অথবা তিন দিনের কোয়ারেন্টিন করলে চলবে কিনা; এ ব্যাপারে আমরা সরকারের নির্দেশনা চেয়েছি।'

'আইপিএলে সাকিব, মুস্তাফিজ জৈব সুরক্ষা বলেয়ে আছে। একইভাবে জাতীয় দলের সঙ্গে ডমিঙ্গো আছেন। তাই তাদের ক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক হবে কিনা, সেটা আমরা জানতে চেয়েছি। সরকারের নির্দেশনা পেলে আমরা সেভাবে কাজ করব।' 

কেবল কোয়ারেন্টিনই নয়, আছে ভ্রমণ জটিলতাও। কারণ ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। আগামী কয়েকদিনের মধ্যে বিমান চলাচল শুরু না হলে সাকিব ও মুস্তাফিজকে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরতে হবে পারে। 

আরও কয়েকটি বিষয় নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে। শ্রীলঙ্কা ফেরত বাংলাদেশ দলের ক্ষেত্রেও কোয়ারেন্টিন প্রযোজ্য হতে পারে। ওয়ানডে সিরিজ খেলতে আসা শ্রীলঙ্কা দলের কোয়ারেন্টিনের নিয়ম ও সময়সীমা, সম্প্রচারের কাজে নিয়োজিতদের ক্ষেত্রে কী বিধি নিষেধ হবে, এ সম্পর্কেও সরকারের নির্দেশনা জানতে চেয়েছে বিসিবি। 

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, '৭ দিনের কোয়ারেন্টিনের একটা নিয়ম করা আছে আমাদের। তিন দিন রুম কোয়ারেন্টিন ও চার দিন ছোট ছোট ভাগে ভাগ হয়ে কোয়ারেন্টিন করতে হবে। শ্রীলঙ্কা সিরিজের সময় যারা বাইরে থেকে আসবেন, তাদের এভাবে কোয়ারেন্টিন করলে চলবে কি না, আমরা জানতে চেয়েছি।'

বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের সূচি এখনও ঘোষণা করা হয়নি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গেছে আগামী ২৩ মে শুরু হবে তিন ম্যাচের সিরিজটি। সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / মুস্তাফিজুর রহমান / আইপিএল ২০২১ / কোয়ারেন্টিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net