Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
সাকিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
26 October, 2019, 05:25 pm
Last modified: 26 October, 2019, 05:35 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট

সাকিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে বিসিবি

দেশের ক্রিকেটের ‘পুনর্গঠনে’ খেলোয়াড়দের আন্দোলনের মুখে ১১ দফা দাবি মেনে নিতে বিসিবির বাধ্য হওয়ার ঘটনার রেশ না কাটতেই নতুন বিতর্কের সূচনা হল আন্দোলনকারীদের নেতৃত্ব দেওয়া সাকিবের সাথে
টিবিএস রিপোর্ট
26 October, 2019, 05:25 pm
Last modified: 26 October, 2019, 05:35 pm
বুধবার খেলোয়াড়দের ধর্মঘটের অবসানের পর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি পাপনের সাথে কথা বলছিলেন সাকিব (ছবি: রেহমান আসাদ/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)

ক্রিকেট বোর্ডকে না জানিয়ে গ্রামীণফোনের পণ্যদূত হওয়ার বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

দেশের ক্রিকেটের ‘পুনর্গঠনে’ খেলোয়াড়দের আন্দোলনের মুখে ১১ দফা দাবি মেনে নিতে বিসিবির বাধ্য হওয়ার ঘটনার রেশ না কাটতেই নতুন বিতর্কের সূচনা হল আন্দোলনকারীদের নেতৃত্ব দেওয়া সাকিবের সাথে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বার্তা সংস্থা এপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন, বিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক অনাপত্তিপত্র না নিয়ে গ্রামীণফোনের পণ্যদূত হওয়ায়, বোর্ডের সাথে ‘চুক্তির শর্ত ভঙ্গ’ করেছেন সাকিব। 

শনিবার প্রকাশিত জাতীয় একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের এমন চুক্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, “হ্যাঁ। এই চুক্তি কোনোভাবেই করতে পারে না। কেন পারে না, চুক্তিতে সব লেখা আছে। লিখিতভাবে ওদের বলে দেওয়া আছে। রবি আমাদের টাইটেল স্পন্সর হলো। গ্রামীণ বিডই করল না। না করে এক-দুই কোটি দিয়ে খেলোয়াড়দের নিয়ে ফেলল। এতে শেষ পর্যন্ত কী হলো? তিন বছরে বোর্ডের ৯০ কোটি টাকা লস হলো। খেলোয়াড় লাভবান হলো। কিন্তু বোর্ডের তো বারোটা বেজে গেল। এটি তো হতে পারে না। তাই লিখিতভাবে ওদের জানিয়ে রাখা আছে।” 

বিসিবি সভাপতি বললেন, বোর্ডের ‘নিয়ম কানুন না মানায়’, এ ঘটনায় ‘কঠোর পদক্ষেপ’ গ্রহণ করবে ক্রিকেট বোর্ড। 

তিনি বলেন, “আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা ক্ষতিপূরণ দাবি করব এখন। সেটি কোম্পানির কাছেও দাবি করব, দাবি করব খেলোয়াড়ের কাছেও। আমরা কি ছেড়ে দেব নাকি? কালকে (গত পরশু) শুনলাম প্রথম। আমি বলে দিয়েছি, গ্রামীণফোনকে লিগ্যাল নোটিশ পাঠাও। বড় অঙ্কের ক্ষতিপূরণ চাও। বলেছি, চিঠি পাঠাও সাকিবকেও। আমাদের ব্যাখ্যা চাই।”

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বিসিবি / বাংলাদেশ ক্রিকেট বোর্ড / নাজমুল হাসান পাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net