Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
শেষ ওভারে কলকাতাকে জেতালেন সাকিব, কোহলিদের বিদায়

খেলা

টিবিএস ডেস্ক
11 October, 2021, 11:45 pm
Last modified: 12 October, 2021, 12:17 am

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

শেষ ওভারে কলকাতাকে জেতালেন সাকিব, কোহলিদের বিদায়

এই জয়ে ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে গেল আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। আগামী ১৩ অক্টোবর ফাইনালে ওঠার ম্যাচ দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে সাকিবদের দল। 
টিবিএস ডেস্ক
11 October, 2021, 11:45 pm
Last modified: 12 October, 2021, 12:17 am
৬ বলে ৯ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাকিব আল হাসান। ছবি: আইপিএল

না পারার গল্পটা লেখা হলো আরও একবার। বিরাট কোহলির আইপিএল জেতার স্বপ্ন অধরাই থেকে গেল। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরে এবারের আইপিএল মিশন শেষ হলো কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। শেষ ওভারে স্নায়ুর চাপ সামলে জয় ছিনিয়ে নিয়ে কলকাতাতে ফাইনালের দৌড়ে টিকিয়ে রাখলেন সাকিব আল হাসান। 

সোমবার শারজাহতে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা। এই জয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। আগামী ১৩ অক্টোবর ফাইনালে ওঠার ম্যাচ দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে সাকিবদের দল। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিশ্বমানের ব্যাটিং লাইনআপ নিয়েও সাকিব, নারাইন, বরুণদের দারুণ বোলিংয়ে বিপক্ষে সুবিধা করতে পারেনি তারা। ৭ উইকেট ১৩৮ রান তোলে কোহলির দল। জবাবে ভালো শুরুর পর মাঝের আরও দুটি মাঝারি ইনিংসে জয়ের খুব কাছে পৌঁছে যায় কলকাতা। শেষের দিকে নেমে অপরাজিত ৯ রান করে দলকে জেতান সাকিব। 

বল হাতে কোনো উইকেট না পেলেও বেঙ্গালুরুর ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়েছেন সাকিব। ৪ ওভারে বাঁহাতি এই স্পিনারের খরচা ২৪ রান। পরে ব্যাট হাতে ৬ বলে করলেন অপরাজিত ৯ রান। এই রান নিশ্চয়ই আহামরি কিছ নয়। তবে বাংলাদেশ অলরাউন্ডার যেখান থেকে দলের হাল ধরেন, সেখানে স্নায়ুর লড়াইয়ে অনেকেই দিক হারিয়ে ফেলেন। 

অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাকিব যখন উইকেটে যান, ১৪ বলে কলকাতার তখন ১৩ রান প্রয়োজন। শেষ ওভারে প্রয়োজন দাঁড়ায় ৭ রানের। ড্যান ক্রিশ্চিয়ানের প্রথম বলেই স্কুপ শটে ফাইন লেগ দিয়ে চার মারেন সাকিব। পরের তিন বলে সাকিব ও ইয়ন মরগানের নেওয়া তিনটি সিঙ্গেলে জয় নিশ্চিত হয় কলকাতার। 

১৩৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন কলকাতার দুই ওপেনার শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়ার। গিল ২৯ ও ভেঙ্কটেশ ২৬ রান করেন। এরপর নিতিশ রানা ২৩, ম্যাচ সেরা সুনীল নারাই ২৬ ও দিনেশ কার্তিক ১০ রান করেন। অধিনায়ক মরগান ৫ ও সাকিব ৯ রানে অপরাজিত থাকেন। বেঙ্গালুরুর মোহাম্মদ সিরাজ, হার্শাল প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল ২টি করে উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক কোহলি। এ ছাড়া দেবদূত পাডিকাল ২১, গ্লেন ম্যাক্সওয়েল ১৫, এবি ডি ভিলিয়ার্স ১১ ও শাহবাজ আহমেদ ১৩ রান করেন। ৪ ওভারে ২১ রান খরচায় ৪টি উইকেট নেন কলকাতার স্পিনার নারাইন। দুটি উইকেট পান লকি ফার্গুসন।     

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / কলকাতা নাইট রাইডার্স / আইপিএল ২০২১ / ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net