Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
দলে ফিরেই মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরি

খেলা

টিবিএস রিপোর্ট
07 July, 2021, 02:05 pm
Last modified: 07 July, 2021, 08:54 pm

Related News

  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  • বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • জিতেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ
  • শতরানের উদ্বোধনী জুটির পর বিপর্যয়ে অল্পতেই শেষ বাংলাদেশ

দলে ফিরেই মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরি

টেস্টে বিবেচনা করা হচ্ছিল না মাহমুদউল্লাহকে। জিম্বাবুয়ে সফরের দলেও ছিলেন না তিনি। হঠাৎ সুযোগ পাওয়া অভিজ্ঞ এই ক্রিকেটারই দলকে পথ দেখিয়ে এগিয়ে নিচ্ছেন। 
টিবিএস রিপোর্ট
07 July, 2021, 02:05 pm
Last modified: 07 July, 2021, 08:54 pm
দল ঘোষণার দুদিন পর টেস্ট দলে ডাক পেলেন মাহমুদউল্লাহ। ছবি: সংগৃহীত

গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট খেলার পর বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটারকে সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে বলা হয়। এরপর টেস্টে বিবেচনা করা হচ্ছিল না মাহমুদউল্লাহকে। জিম্বাবুয়ে সফরের দলেও ছিলেন না তিনি। হঠাৎ সুযোগ পাওয়া অভিজ্ঞ এই ক্রিকেটারই দলকে পথ দেখিয়ে এগিয়ে নিচ্ছেন। 

লিটন কুমার দাসের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। লিটন ৯৫ রান করে ফিরে গেলেও মাহমুদউল্লাহ লড়াই চালিয়ে যাচ্ছেন। ১৬ মাস পর টেস্ট খেলতে নেমেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। 

এটা তার ক্যারিয়ারের ১৭তম টেস্ট হাফ সেঞ্চুরি। ১৪১ বলে ৫টি চারে ৫৪ রানে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ। তাসকিন আহমেদ ১৩ রানে ব্যাটিং করছেন। ৮৩ ওভার শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৯৪ রান।  

লিটনের বিদায়ে আবার এলোমেলো বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্টের আগের দেশের হয়ে ২৪টি টেস্ট খেলেছেন লিটন কুমার দাস। ৪১ ইনিংসে ব্যাট করেও কোনো সেঞ্চুরি করতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে দলের দুঃসময় সামাল দেওয়া লিটন তিন অঙ্কের পথেই এগোচ্ছিলেন। কিন্তু এবারও হলো না। 

৯৫ রান করে থামলেন বাংলাদেশের ক্ল্যাসিক এই ব্যাটসম্যান। টেস্ট ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ রানের ইনিংস। ৯৫ রানে থাকতে উড়িয়ে মারতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন লিটন। ১৪৭ বলে ১৩টি চারে ইনিংসটি সাজান তিনি। বিদায়ের আগে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়েন লিটন।

তার বিদায়ে আবারও দিক হারিয়েছে বাংলাদেশ। পরের বলেই টিরিপানোর দ্বিতীয় শিকারে পরিণত হন মেহেদী হাসান মিরাজ। তাসকিন আহমেদকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ। ৮১ ওভার শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৮৫ রান।  

মাহমুদউল্লাহ-লিটনে ২০০ ছাড়িয়ে বাংলাদেশ

চাপ সামলে দলকে পথ দেখিয়ে যাচ্ছেন লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই ব্যাটসম্যান ইতোমধ্যে ৮১ রানের জুটি গড়েছেন। ৬২ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২১৩ রান। লিটন ৬০ ও মাহমুদউল্লাহ ২৬ রানে ব্যাটিং করছেন। টেস্টে এটা লিটনের নবম হাফ সেঞ্চুরি। ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে এখনও কোনো সেঞ্চুরি করতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। 

দুই 'লাইফে' মুমিনুলের ৭০

আউট হওয়া বাংলাদেশের পাঁচজন ব্যাটসম্যান জীবন ফিরে পাননি, বড়ও হয়নি তাদের ইনিংস। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক দুবার জীবন পেয়েছেন, এ কারণেই যেন তার ইনিংস কিছুটা লম্বা হলো। দলকে পথ দেখাতে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান ৭০ রান করে বিদায় নিয়েছেন। টেস্টে এটা তার ১৪তম হাফ সেঞ্চুরি।

আরও আগেই ফিরতে পারতেন মুমিনুল। ৬০ রানের মাথায় সহজ ক্যাচ তুলেও বেঁচে যান তিনি। কিন্তু এবার রক্ষা হলো না। ভিক্টর নিয়াউচির গুড লেংন্থের একটি ডেলিভারিতে শট খেলতে গিয়ে গালিতে ক্যাচ দেন মুমিনুল। তার বিদায়ে উইকেটে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

৩৭ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৩৬ রান। লিটন ১২ ও মাহমুদউল্লাহ ১ রানে ব্যাটিং করছেন। এখন পর্যন্ত জিম্বাবুয়ের মুজারাবানি ৩টি, নিয়াউচি ২টি এবং এনগাভারা একটি উইকেট নিয়েছেন। 

মুশফিক-সাকিবকে হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

শুরুতেই বাংলাদেশকে পথ ভুলিয়ে দিয়েছিলেন ব্লেসিং মুজারাবানি। জিম্বাবুয়ের ডানহাতি এই ব্যাটসম্যান ৮ রানের মধ্যেই বাংলাদেশের দুই উইকেট তুলে নেন। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে বাংলাদেশ। সাদমানের বিদায়ে আবারও ভাঙনের সুর বেজেছে। মুশফিককে নিজের তৃতীয় শিকারে পরিণত করেছেন দারুণ বোলিং করতে থাকা মুজারাবানি। 

জিম্বাবুয়ে পেসারের একটি ডেলিভারি ছাড়তে গিয়ে এলবিডব্লিউর শিকার হন ১১ রান করা মুশফিক। যদিও তার আউট নিয়ে যথেষ্ট সংশয় আছে। টিভি রিপ্লেতে মনে হয়েছে, ডেলিভারিটি স্টাম্প মিস করবে। কিন্তু ডিআরএস না থাকায় বাঁচার সুযোগ পাননি মুশফিক। 

পরের ওভারে আরও বড় ধাক্কা খেতে হয় বাংলাদেশকে। দীর্ঘদিন ধরে নিজের ছায়া হয়ে থাকা সাকিব ৩ রান করেই বিদায় নিয়েছেন। ভিক্টর নিয়াউচির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে থামেন তিনি। ৩২ ওভার শেসে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১২১ রান। অধিনায়ক মুমিনুল ৬০ ও লিটন কুমার দাস ৮ রানে ব্যাটিং করছেন।  

প্রতিরোধ গড়ে ফিরে গেলেন সাদমান

শুরুতেই বিপাকে পড়া দলকে ভালোমতোই টেনে তোলেন সাদমান ইসলাম অনিক ও মুমিনুল হক। শুরুর ধাক্কা সামলে দুজন মিলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারলেন না সাদমান। রিচার্ড এনগাভারার শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন বাঁহাতি এই ওপেনার।

ফেরার আগে ৬৪ বলে ৪টি চারে ২৩ রান করেন সদমান। অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ২৩ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭০ রান। মুমিনুল ৩২ ও মুশফিক ১ রানে অপরাজিত আছেন। 

শুরুতেই দিকহারা বাংলাদেশ

৮ বল খেলেই বিদায় নিলেন নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে আগে ব্যাটিং করতে নেমেই বিপদে পড়েছে বাংলাদেশ। স্বাগতিকদের বোলিংয়ের বিপক্ষে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। বিশেষ করে জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির বোলিং সামলে উইকেটে থাকতে সংগ্রাম করতে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। কম যাচ্ছেন না রিচার্ড এনগারাভাও।

প্রথম ওভারেই ফিরে যান সাইফ হাসান। মুজারাবানির বলে ভেঙে যায় তার স্টাম্প। রানের খাতাই খুলতে পারেননি ডানহাতি এই ওপেনার। নাজমুল হোসেন শান্তও ঠিকতে পারেননি। বাঁহাতি এই ব্যাটসম্যান মাজারাবানির বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। 

শুরুতেই অথৈ পাথারে পড়ে যাওয়া বাংলাদেশ ৬ ওভারে ৯ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে। ওপেনার সাদমান ইসলাম অনিকের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  • বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • জিতেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ
  • শতরানের উদ্বোধনী জুটির পর বিপর্যয়ে অল্পতেই শেষ বাংলাদেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net