Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
শুক্রবার করোনা পজিটিভ হওয়া প্রিটোরিয়াস রোববার ব্যাটিংয়ে!

খেলা

07 March, 2021, 02:50 pm
Last modified: 07 March, 2021, 02:56 pm

Related News

  • ভারতের বিপক্ষে হেরে বিদায় বাংলাদেশের
  • দাপুটে জয়ে শুরু বাংলাদেশের মেয়েদের
  • সব ম্যাচে আইরিশদের হারালেন সাইফ-শামীমরা
  • জয়ের ম্যাচে বাংলাদেশ ইমার্জিংয়ের ৪-০
  • এক ম্যাচ কম খেলেই দেশে ফিরবে আইরিশরা

শুক্রবার করোনা পজিটিভ হওয়া প্রিটোরিয়াস রোববার ব্যাটিংয়ে!

দুদিন আগেই করোনাভাইরাস সনাক্ত হয় আয়ারল্যান্ড উলভসের ক্রিকেটার রুহান প্রিটোরিয়াসের শরীরে। সেই প্রিটোরিয়াসই রোববার মাঠে নেমে পড়লেন। বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে ইনিংস উদ্বোধন করতে নেমে ৯০ রানের ইনিংস খেললেন আইরিশ অলরাউন্ডার।
07 March, 2021, 02:50 pm
Last modified: 07 March, 2021, 02:56 pm

দুদিন আগেই করোনাভাইরাস সনাক্ত হয় আয়ারল্যান্ড উলভসের (আয়ারল্যান্ড 'এ') ক্রিকেটার রুহান প্রিটোরিয়াসের শরীরে। যে কারণে শুক্রবার বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায় ৩০ ওভারের পর। সেই প্রিটোরিয়াসই রোববার মাঠে নেমে পড়লেন। আয়ারল্যান্ডের ইনিংস উদ্বোধন করতে নেমে খেললেন ৯০ রানের ইনিংস।

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচের আগে দুই দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় রুহান প্রিটোরিয়াসসহ সবার ফল নেগেটিভ আসে। তাই দ্বিতীয় ম্যাচে প্রিটোরিয়াসকে নিয়েই মাঠে নেমেছে আইরিশরা। এই ম্যাচে ৩৮ ওভার পর্যন্ত ব্যাটিং করা এই পেস বোলিং অলরাউন্ডার ১২৫ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৯০ রান করে আউট হন। 

দুই দলের ক্রিকেটারদের রুটিন করোনা পরীক্ষা ছিল গত বুধবার। সেটির ফল আসতে দেরি হয়, ততক্ষণে শুক্রবার ম্যাচ শুরু হয়ে যায়। শুক্রবার ম্যাচ চলার সময় জানা যায়, প্রিটোরিয়াস কোভিড পজিটিভ। এরআগে প্রিটোরিয়াস ৪ ওভার বোলিংও করেন। আইরিশ এই অলরাউন্ডারের করোনা পজিটিভ হওয়ার খবরে ৩০ ওভার পর দুই দলের সঙ্গে কথা বলে ম্যাচ পরিত্যক্ত করার ঘোষণা দেন আম্পায়াররা।

এরপর ৩০ বছর বয়সী প্রিটোরিয়াসকে আইসোলেশনে রাখা হয়। শনিবার করা হয় করোনা পরীক্ষা, এই পরীক্ষায় দুই দলের সবাই নেগেটিভ হওয়ায় সূচি অনুযায়ী রোববার মাঠে গড়ায় দ্বিতীয় ম্যাচ। তবে কি দুই দিনেই করোনামুক্ত হয়ে গেলেন প্রিটোরিয়াস? আসলে তেমন কিছু নয়, পরীক্ষার ফলে ভুল আসায় এমন ঘটনা ঘটেছে। ফল যে ভুল হয়েছে, এমনই ধারণা করা হয়েছিল। অবশেষে সেটাই সত্যি হলো। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রিটোরিয়াসের ব্যাটে বড় সংগ্রহই গড়েছে আয়ারল্যান্ড উলভস। ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৩ রান তুলেছে সফরকারীরা। জেমস ম্যাককলাম ৪১, স্টিফেন ডোহেনি ৩৭ ও অধিনায়ক হ্যারি টেক্টর ৩১ রান করেন। সুমন খান ও রকিবুল হাসান ২টি করে উইকেট নেন। জবাবে ২২ ওভারে ২ উইকেটে ১০১ রান তুলেছে বাংলাদেশ ইমার্জিং দল। উইকেটে আছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি। 

Related Topics

টপ নিউজ

রুহান প্রিটোরিয়াস / আয়ারল্যান্ড ‘এ’ দল / বাংলাদেশ ইমার্জিং দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ভারতের বিপক্ষে হেরে বিদায় বাংলাদেশের
  • দাপুটে জয়ে শুরু বাংলাদেশের মেয়েদের
  • সব ম্যাচে আইরিশদের হারালেন সাইফ-শামীমরা
  • জয়ের ম্যাচে বাংলাদেশ ইমার্জিংয়ের ৪-০
  • এক ম্যাচ কম খেলেই দেশে ফিরবে আইরিশরা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net