Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
লিটনের ব্যাটে রান, মিরাজের তিন উইকেট

খেলা

টিবিএস রিপোর্ট
18 April, 2021, 07:20 pm
Last modified: 18 April, 2021, 07:24 pm

Related News

  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন

লিটনের ব্যাটে রান, মিরাজের তিন উইকেট

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শুরুর আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ভালোই ব্যাটিং-বোলিং অনুশীলন হলো বাংলাদেশের। প্রথম দিন ব্যাটসম্যানদের দখলে থাকলেও দ্বিতীয় দিন বোলাররা দারুণ বোলিংয়ে অনুশীলন সেরেছেন।
টিবিএস রিপোর্ট
18 April, 2021, 07:20 pm
Last modified: 18 April, 2021, 07:24 pm

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শুরুর আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ভালোই ব্যাটিং-বোলিং অনুশীলন হলো বাংলাদেশের। প্রথম দিন ব্যাটসম্যানদের দখলে থাকলেও দ্বিতীয় দিন বোলাররা দারুণ বোলিংয়ে অনুশীলন সেরেছেন। এদিনও ব্যাটসম্যানদের অনুশীলন একেবারে মন্দ হয়নি। 

কাতুনায়েকের সিএমসিসি গ্রাউন্ডে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা দুই দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিং করেছে সবুজ দল। ৭১ ওভারে ২২৫ রান তোলে মুমিনুল হকের নেতৃত্বাধীন সবুজ দল। হাফ সেঞ্চুরি করেন লিটন দাস। রান পেয়েছেন মুমিনুল হক, মোহাম্মদ মিঠুনরা। 

প্রথম দিন পুরোপুরি ব্যাটসম্যানদের শাসন ছিল। তামিম ইকবাল, সাইফ হাসান, মুশফিকুর রহিমদের সামনে সুবিধা করতে পারেননি সবুজ দলের বোলাররা। তবে লাল দলের স্পিনার মেহেদী হাসান মিরাজ ঠিকই উইকেট শিকার করেছেন। ডানহাতি এই স্পিনার ৪১ রান খরচায় ৩ উইকেট নেন। একটি করে উইকেট পান আবু জায়েদ রাহি ও তাইজুল ইসলাম। 

৬৪ রানের ইনিংস খেলেন লিটন। ইনিংস উদ্বোধন করতে নামা ডানহাতি এই ব্যাটসম্যান ২৭ রান করে মাঠ ছাড়েন। এরপর আবার সাত নম্বরে ব্যাটিয়ে যান লিটন। আরও ৩৭ রান যোগ করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। টেস্ট অধিনায়ক মুমিনুল হক ৪৭ রান করেন। মোহাম্মদ মিঠুন করেন ২৮ রান। তরুণ বাঁহাতি পেসার শরিফুল ২০ রান অপরাজিত থাকেন। 

আগের দিন ৭৯.২ ওভারে লাল দল ৬ উইকেটে ৩১৪ রান তোলে। দিনের শেষভাগে একটি উইকেট পান শুভাগত হোম। সবুজ দলের এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও নাঈম হাসান উইকেটশূন্য থাকেন। লাল দলের বাকি ব্যাটসম্যানরা স্বেচ্ছায় মাঠ ছাড়েন। 

লাল দলের অধিনায়ক তামিম ইকবাল ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেন। ৫৩ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন বাংলাদেশ ওপেনার। নাজমুল হোসেন শান্ত অবশ্য ধীর-স্থির ব্যাটিং করেন। ১১১ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫৩ রান করে ব্যাটিং ছাড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। 

সাইফ হাসান ৯৪ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫২ রান করে ব্যাটিং ছাড়েন। তামিমের মতো মুশফিকুর রহিমও দ্রুত রান তোলেন। অভিজ্ঞ উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ৮২ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬৬ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন। আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ৪৮ রান করে ব্যাটিং ছাড়েন। মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ২৪ রানে। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর / লিটন কুমার দাস / মেহেদী হাসান মিরাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net