Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
রোনালদোর জুভেন্টাসের কাছে পাত্তাই পেলেন না মেসিরা

খেলা

টিবিএস ডেস্ক
09 December, 2020, 01:05 pm
Last modified: 09 December, 2020, 01:10 pm

Related News

  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • বয়স ৩৯ ছুঁইছুঁই, তবুও এখনও যেভাবে সেই আগের মতোই অদম্য মেসি
  • ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’: এমবাপ্পে কি পারবেন মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে? 
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 

রোনালদোর জুভেন্টাসের কাছে পাত্তাই পেলেন না মেসিরা

পিএসজি-ইস্তানবুল বাসাকসেহিরের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। ১৪ মিনিট খেলা হওয়ার পর চতুর্থ অফিসিয়ালের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে ইস্তানবুল বাসাকসেহিরের খেলোয়াড়রা মাঠ ছাড়ায় পরিত্যক্ত শঙ্কায় পড়ে গেছে ম্যাচটি। 
টিবিএস ডেস্ক
09 December, 2020, 01:05 pm
Last modified: 09 December, 2020, 01:10 pm

তাদের লড়াই মানেই রোমাঞ্চকর এক ম্যাচ। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াইয়ে তেমন ম্যাচ দেখেই অভ্যস্ত ফুটবলভক্তরা। কিন্তু এবার আর তেমন লড়াই হলো না। ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসের বিপক্ষে পাত্তাই পেল না লিওনেল মেসির দল। ঘরের মাঠে পুরো ম্যাচে দারুণ খেলেও গোল আদায় করে নিতে পারেননি মেসি। অন্যদিকে রোনালদো দাপুটে না থাকলেও দুটি গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন।

চ্যাম্পিয়ন্স লিগের 'জি' গ্রুপের ম্যাচে মঙ্গলবার রাতে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। এই জয়ে গ্রুপ সেরা হয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে দুটি গোল করেন রোনালদো। বাকি গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনি। 

আগের লেগে দাপটের সঙ্গেই জুভেন্টাসকে হারিয়েছিল বার্সেলোনা। গত অক্টোবরে প্রথম দেখায় জুভেন্টাসের মাঠেই ২-০ গোলে জিতেছিল কাতালানরা। গ্রুপ পর্বে দারুণ ছন্দেও ছিল বার্সা। টানা পাঁচ ম্যাচে জয় পায় তারা। মেসিদের জয়রথে লাগাম টেনে দারুণ এক জয় তুলে নিলে জুভেন্টাস। ২০১৬ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ হারলো বার্সা। 

জুভেন্টাসের গোল না হজম করার পেছনে সবচেয়ে বড় অবদান গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের। পুরো ম্যাচে দেয়াল তুলে দাঁড়িয়ে ছিলেন অভিজ্ঞ এই গোলরক্ষক। একাই দলকে এগিয়ে নেওয়ার চেষ্টায় বারবার জুভেন্টাসের রক্ষণভাগে হানা দেওয়া মেসি বুফনের প্রাচীর ভাঙতে পারেননি। লক্ষ্যে সাতটি শট নিয়েও গোলের দেখা পাননি তিনি। 

চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে লেইপজিগের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে রেড ডেভিলদের। ড্র হলেই চলতো ম্যান ইউর। কিন্তু আগের দেখায় ঘরের মাঠে লেইপজিগকে ৫-০ গোলে হারানো ম্যান ইউ এবার খেই হারিয়ে উল্টো ম্যাচ হেরে বসেছে। ১২ পয়েন্ট নিয়ে 'এইচ' গ্রুপ থেকে নক আউট পর্বে উঠেছে জার্মানির দলটি। 

আগের ম্যাচ দিয়েই নক আউট পর্ব ও গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা চেলসি হোঁচট খেয়েছে। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে রাশিয়ান দল ক্রাসনোদারের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। প্যারিস সেইন্ট জার্মেই-ইস্তানবুল বাসাকসেহিরের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। ১৪ মিনিট খেলা হওয়ার পর চতুর্থ অফিসিয়ালের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে ইস্তানবুল বাসাকসেহিরের খেলোয়াড়রা মাঠ ছাড়ায় পরিত্যক্ত শঙ্কায় পড়ে গেছে ম্যাচটি। 

Related Topics

জুভেন্টাস / ক্রিশ্চিয়ানো রোনালদো / লিওনেল মেসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • বয়স ৩৯ ছুঁইছুঁই, তবুও এখনও যেভাবে সেই আগের মতোই অদম্য মেসি
  • ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’: এমবাপ্পে কি পারবেন মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে? 
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net