Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
রুদ্ধশ্বাস লড়াই আর গোল উৎসবের পর শেষ আটে স্পেন  

খেলা

টিবিএস ডেস্ক
29 June, 2021, 01:20 am
Last modified: 29 June, 2021, 01:24 am

Related News

  • ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড শিরোপা
  • 'আমরা ইতিহাস গড়া শুরু করতে চাই'
  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জার্মানিকে কাঁদিয়ে সেমি-ফাইনালে স্পেন
  • জর্জিয়াকে বিধ্বস্ত করে শেষ আটে স্পেন, প্রতিপক্ষ স্বাগতিক জার্মানি

রুদ্ধশ্বাস লড়াই আর গোল উৎসবের পর শেষ আটে স্পেন  

গোলরক্ষকের ভুলে স্পেনই শুরুতে পিছিয়ে পড়লো। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ লিড নিয়ে নিলো লুইস এনরিকের শিষ্যরা। রোমাঞ্চ ঠাসা ম্যাচে এই স্কোরও টিকলো না। শেষের দিকে গিয়ে ৭ মিনিটে দুই গোল দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় ক্রোয়েশিয়া।
টিবিএস ডেস্ক
29 June, 2021, 01:20 am
Last modified: 29 June, 2021, 01:24 am
গোল উৎসব করে কোয়ার্টার ফাইনালে উঠলো স্পেন। ছবি: রয়টার্স

গোলরক্ষকের ভুলে স্পেনই শুরুতে পিছিয়ে পড়লো। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ লিড নিয়ে নিলো লুইস এনরিকের শিষ্যরা। রোমাঞ্চ ঠাসা ম্যাচে এই স্কোরও টিকলো না। শেষের দিকে গিয়ে ৭ মিনিটে দুই গোল দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় ক্রোয়েশিয়া। এখানে অবশ্য আর কুলিয়ে উঠতে পারেনি বিশ্বকাপের রানার্স আপরা। রুদ্ধশ্বাস লড়াই আর গোল উৎসব শেষে ক্রোয়েশিয়াকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। 

সোমবার শেষ ষোলোর ম্যাচে কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়েছে স্পেন। নির্ধারিত সময়ে স্কোরলাইন ৩-৩ ছিল। অতিরিক্ত সময়ে দাপট দেখিয়ে ম্যাচ নিজেদের করে নেয় ইউরোর তিনবারের চ্যাম্পিয়নরা। 

স্পেনের হয়ে গোল করেন পাবলো সারাবিয়া, সিজার আসপিলিকুয়েতা, ফেরান তোরেস, আলভারো মোরাতা ও মাইকেল ওয়ারজাবাল। ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন মিসলাভ ওরসিক ও মারিও পালাসিক। গোলরক্ষক উনাই সিমনের ভুলে প্রথম গোলটি হজম করতে হয় স্পেনকে। 

প্রথমার্ধে সমানে সমান লড়াই হলেও ক্রমেই ম্যাচের দখল নিয়ে নিতে থাকে স্পেন। পুরো ম্যাচে ৬৮ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে তারা। অবিরত আক্রমণে ক্রোয়েশিয়াকে পাগল করে তোলা স্পেন গোলমুখে ২৩টি শট নেয়, এর মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। ক্রোয়েশিয়ার নেওয়া ১২ শটের ৭টি ছিল লক্ষ্যে। 

২০০৮ ও ২০১২ আসরের চ্যাম্পিয়ন স্পেন গত আসরে বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। এবার সেই বাধা পেরিয়ে শেষ আটের টিকেট কাটলো তারা। অন্যদিকে দারুণ খেলেও ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠার আক্ষেপ বাড়ল ক্রোয়েশিয়ার। এই টুর্নামেন্টে দলটি শেষবার কোয়ার্টার ফাইনালে খেলেছে ২০০৮ সালে। 

ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। স্পেন গোলরক্ষক সিমোনের হাস্যকর এক ভুলে লিড পায় তারা। প্রায় মাঝ মাঠ থেকে সতীর্থের লং ব্যাক পাস ধরতে পারেননি সিমন। ম্যাচে ফিরতে দেরি করেনি স্পেন। ৩৮ মিনিটে পাবলো সারাবিয়ার গোলে ম্যাচে সমতা আসে ১-১ ব্যবধানে। 

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার যেন আরও বাড়ে স্পেনের। ৫৭ মিনিটে সিজার সিজার আসপিলিকুয়েতার গোলে লিড নেয় এনরিক শিবির। ৭৬ মিনিটে ম্যাচের ভাগ্য প্রায় নিজেদের করে নেয় স্পেন। দলের স্কোর লাইন ৩-১ করেন ফেরান তোরেস। 

তখস হার দেখছে ক্রোয়েশিয়া, ম্যাচের বাকি মাত্র কয়েক মিনিট। এমন সময়ে জ্বলে ওঠেন মদ্রিচ-পালাসিকরা। ৮৫ মিনিটে মিসলাভ ওরসিকের গোলে ব্যবধান কমে আসে ৩-২ এ। যোগ করা সময়ে চমক দেখান মারিও পাসালিক। তার গোলে স্কোর ৩-৩ হয়। 

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে স্পেন বেশি আধিপত্য দেখিয়েছে। ১০০ মিনিটে আলভারো মোরাতার গোল। এগিয়ে যায় স্পেন। এর মিনিট তিনেক পর স্পেনের হয়ে পঞ্চম গোলটি করেন মিকেল ওয়ারজাবাল। শেষের দিকে বেশ কটি আক্রমণ করে ক্রোয়েশিয়া। কিন্তু জালের দেখা মেলেনি।

Related Topics

টপ নিউজ

ক্রোয়েশিয়া ফুটবল / স্পেন ফুটবল দল / ইউরো চ্যাম্পিয়নশিপ / কোয়ার্টার ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড শিরোপা
  • 'আমরা ইতিহাস গড়া শুরু করতে চাই'
  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জার্মানিকে কাঁদিয়ে সেমি-ফাইনালে স্পেন
  • জর্জিয়াকে বিধ্বস্ত করে শেষ আটে স্পেন, প্রতিপক্ষ স্বাগতিক জার্মানি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net