Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
মোহামেডানকে উড়িয়ে আবাহনীর দাপুটে শুরু

খেলা

24 December, 2020, 10:25 pm
Last modified: 24 December, 2020, 10:26 pm

Related News

  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, জিতেছে আবাহনী-রূপগঞ্জ
  • নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি
  • শুরুর দিনে আবাহনী-মোহামেডানের হার, ইফতি-ইমরুল-শামীমের ব্যাটে রান

মোহামেডানকে উড়িয়ে আবাহনীর দাপুটে শুরু

মোহামেডান স্পোর্টিং ক্লাবের দৃষ্টি প্রতিশোধেই ছিল। সর্বশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে হেরেছিল দলটি। কিন্তু প্রতিশোধের মিশনে জ্বলে ওঠা হলো না তাদের। উল্টো হজম করতে হলো আবাহনীর শাসন।
24 December, 2020, 10:25 pm
Last modified: 24 December, 2020, 10:26 pm

মোহামেডান স্পোর্টিং ক্লাবের দৃষ্টি প্রতিশোধেই ছিল। সর্বশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে হেরেছিল দলটি। কিন্তু প্রতিশোধের মিশনে জ্বলে ওঠা হলো না তাদের। উল্টো হজম করতে হলো আবাহনীর শাসন। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাওয়া দারুণ এক জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু করলো আবাহনী লিমিটেড।

'ডি' গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী। মাসিহ সাইঘানির গোলে এগিয়ে যায় আবাহনী। এরপর আবাহনীর হয়ে জোড়া গোল করেন জুয়েল রানা। 

মোহামেডানের বিপক্ষে সর্বশেষ ম্যাচের মতোই আধিপত্য নিয়ে খেলেছে আবাহনী। এই ম্যাচেও সাদা-কালো জার্সিধারীরা পাত্তা পায়নি। বাতিল হয়ে যাওয়া সর্বশেষ লিগে ৩-০ ব্যবধানেই মোহামেডানকে হারিয়েছিল ফেডারেশন কাপের  রেকর্ড ১১বারের চ্যাম্পিয়নরা। 

মাচ হারলেও প্রথমার্ধের শুরুর দিকে গোছালো ফুটবল খেলছিল মোহামেডান। চলছিল আক্রমণ পাল্টা আক্রমণ। তবে কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধের শেষ দিকে গিয়ে গোলের দেখা পায় আবাহনী। 

৪১তম মিনিটে রায়হানের থ্রোয়ে মাথা ছুঁইয়ে মোহামেডানের জালে বল জড়ান আবাহনীর আফগানিস্তানের ডিফেন্ডার সাইঘানি। ব্যবধান বাড়াতে সময় নেয়নি দলটি। ৪৫তম মিনিটে সাইঘানির বাইসাইকেল কিকে হেড করে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন জুয়েল রানা।

বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আবাহনী। গোলের দেখাও মিলে যায় ৫৩তম মিনিটে। বাঁ দিক থেকে রায়হানের থ্রোয়ে বেলফোর্ট মাথা ছোঁয়ানোর পর দূরের পোস্টে থাকা জুয়েল আলতো টোকায় গোল আদায় করে নেন। ৩-০ গোলে পিছিয়ে পড়া মোহামেডান অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি। 

Related Topics

টপ নিউজ

আবাহনী / মোহামেডান স্পোর্টিং ক্লাব / ফেডারেশন কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, জিতেছে আবাহনী-রূপগঞ্জ
  • নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি
  • শুরুর দিনে আবাহনী-মোহামেডানের হার, ইফতি-ইমরুল-শামীমের ব্যাটে রান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net