Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, জিতেছে আবাহনী-রূপগঞ্জ

খেলা

টিবিএস রিপোর্ট
12 March, 2025, 08:55 pm
Last modified: 12 March, 2025, 08:55 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, জিতেছে আবাহনী-রূপগঞ্জ

৯৬ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তামিম। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা তার ২৪তম সেঞ্চুরি, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।
টিবিএস রিপোর্ট
12 March, 2025, 08:55 pm
Last modified: 12 March, 2025, 08:55 pm

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বুধবার তিনটি ম্যাচ ছিল। কোনো ম্যাচেই সেভাবে রান হয়নি। আগে ব্যাটিং করা দল অল্পতেই গুটিয়ে যাওয়ায় ম্যাচ শেষ হয়েছে দ্রুতই। তিন দলই রান তাড়া করে জিতেছে। অল্প রানের লক্ষ্যেও দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ এই ওপেনারের এটা টানা দ্বিতীয় সেঞ্চুরি। সম্ভাবনা জাগিয়ে তিন অঙ্ক ছুঁতে পারেননি নাঈম শেখ, হেরেছে তার দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। 

মোহামেডানের জয়ের দিনে হাসি মুখে মাঠ ছেড়েছে আবাহনী ও লেজেন্ড অব রূপগঞ্জও। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় তামিমের দল মোহামেডান। চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৮ উইকেটে জেতে রূপগঞ্জ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পারটেস্ট স্পোর্টিং ক্লাবকে অল্প রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন্স আবাহনী। 

মোহামেডানের আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজদের দারুণ বোলিংয়ের সামনে ৪৮.৪ ওভারে ১৮৭ রানে অলআউট হয় ব্রাদার্স। ইমতিয়াজ হোসেন তান্না ৪৩ ও আইচ মোল্লা ৩২ রান করেন। বাকিদের কেউ ২০ রানের বেশি করতে পারেননি। তাইজুল ৪টি, রনি ৩টি ও মিরাজ ২টি উইকেট নেন। জবাবে ম্যাচসেরা তামিম ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে ৩২.৫ ওভারে জয় তুলে নেয় মোহামেডান। ৯৬ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তামিম। লিস্ট 'এ' ক্রিকেটে এটা তার ২৪তম সেঞ্চুরি, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। ৯৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় হার না মানা ৭৫ রান করেন অঙ্কন। 

মিরপুর পারটেক্সকে রীতিমতো উড়িয়ে দেয় আবাহনী। তিন স্পিনার মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত বোলিংয়ে ৩৩.১ ওভারে মাত্র ১০০ রানে পারটেক্সকে গুটিয়ে দেয় তারা। সর্বোচ্চ ৩৬ রান করেন জয়রাজ শেখ। ২৩ রান করেন অধিনায়ক সাব্বির রহমান, বাকিদের কেউ ২০ রানের গণ্ডিও পেরোতে পারেননি। ম্যাচসেরা রাব্বি নেন ৫টি উইকেট। রাকিবুল ও মোসাদ্দেক ২টি করে উইকেট পান। জবাবে দুই অপরাজিত ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনের ৫৫ ও মোসাদ্দেকের ৩৭ রানে ১৪.৩ ওভারেই জিতে যায় আবাহনী। 

বিকেএসপির তিন নম্বর মাঠে নাঈম শেখের ৮১ রানের পরও ২৯.৫ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক। শাহাদাত হোসেন দিপু ২০ রান করেন। বাকি সবাই ব্যর্থ হয়েছেন, ১১ রানের বেশি করতে পারেননি কেউ। রূপগঞ্জের সাইফ হাসান ৪টি ও তানজিম হাসান সাকিব ৩টি উইকেট নেন। জবাবে তানজিদ হাসান তামিমের ৬৮ ও সৌম্য সরকারের অপরাজিত ৫০ রানে ২৩.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় রূপগঞ্জ। ৪ ম্যাচের ৩টিতে জেতা দলটি পয়েন্ট টেবিলে সবার উপরে। সমান ম্যাচে ৩টি করে জেতা আবাহনী ও মোহামেডান যথাক্রমে দুই ও তিন নম্বরে। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ / আবাহনী / লেজেন্ডস অব রূপগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net