Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
মানসিক অত্যাচারে ক্রিকেটকে বিদায় বললেন আমির

খেলা

টিবিএস ডেস্ক
17 December, 2020, 07:40 pm
Last modified: 17 December, 2020, 07:46 pm

Related News

  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর

মানসিক অত্যাচারে ক্রিকেটকে বিদায় বললেন আমির

মানসিক অত্যাচার আর সহ্য হচ্ছিল না মোহাম্মদ আমিরের। উপায় না দেখে তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার। সংক্ষিপ্ত ফরম্যাটের সফর দীর্ঘ করতে গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আমির। কিন্তু প্রিয় এই দুই ফরম্যাটেও পাকিস্তানের জার্সি গায়ে তাকে আর দেখা যাবে না। 
টিবিএস ডেস্ক
17 December, 2020, 07:40 pm
Last modified: 17 December, 2020, 07:46 pm

মানসিক অত্যাচার আর সহ্য হচ্ছিল না মোহাম্মদ আমিরের। উপায় না দেখে তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার। সংক্ষিপ্ত ফরম্যাটের সফর দীর্ঘ করতে গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আমির। কিন্তু প্রিয় এই দুই ফরম্যাটেও পাকিস্তানের জার্সি গায়ে তাকে আর দেখা যাবে না। 

যদিও আমিরের অবসর নিয়ে বিতর্ক আছে। নিজ মুখে পাকিস্তানের এই পেসার অবসরের ঘোষণা দেননি। পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) এই প্রশাসনের অধীনে আর খেলা সম্ভব হবে না বলে জানিয়েছিলেন তিনি। মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন আমির। এই কারণে অবসর নিচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি।

পিসিবি অবশ্য আমিরের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, 'মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, এমন এক খবর পাওয়ার পর বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান আজ বিকেলে এই পেসারের সঙ্গে কথা বলেছেন। ২৯ বছর বয়সী এই খেলোয়াড় পিসিবির প্রধান নির্বাহীকে বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলার কোনো আগ্রহ বা ইচ্ছা নেই তার। ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচের জন্য যেন তাকে বিবেচনা করা না হয়।'

পাকিস্তান ক্রিকেট দলে ব্রাত্য হয়ে পড়েছেন আমির। নিউজিল্যান্ড সফরের দলে তার জায়গা হয়নি। আমির গিয়েছিলেন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে। এই টুর্নামেন্ট শেষে দেশে ফেরার আগেই সবাইকে অবাক করে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন আমির। 

একটি ভিডিও বার্তার আমির বলেছেন, 'সত্যি বলতে এই প্রশাসনের অধীনে আমি ক্রিকেট খেলতে পারব বলে আমার মনে হয় না। ক্রিকেট থেকে আমি বিদায় নিচ্ছি। আমাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে, আমি আর নিতে পারছি না। ২০১০-২০১৫ সময়ে আমি যথেষ্ট দেখেছি। বারবার বলা হয়েছে বোর্ড আমার ওপর অনেক বিনিয়োগ করেছে। শহীদ আফ্রিদির কাছে আমি কৃতজ্ঞ। নিষেধাজ্ঞার পর তিনিই আমাকে সুযোগ দিয়েছিলেন।'

অবসরের কারণও ব্যাখ্যা করেছিলেন বাঁহাতি এই পেসার। আমির বলেন, 'সবাই দেশের হয়ে খেলতে চায়। তারা বলেই যাচ্ছিল, আমি টেস্ট ক্রিকেট ছেড়েছি বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলার জন্য। আমি কিন্তু বিপিএল দিয়ে ফেরত এসেছিলাম। যদি লিগে খেলার জন্য এতটা মরিয়া থাকতাম, তখনই বলতাম পাকিস্তানের হয়ে খেলব না। প্রতি মাসেই কেউ না কেউ বলছে, আমির আমাদের বিপদে ফেলে গেছে। দুই দিনের মধ্যে আমি পাকিস্তানে ফিরব এবং আনুষ্ঠানিক বিবৃতি দেব।'

স্পট ফিক্সিংয়ের কারণে ৫ বছরের জন্য নিষিদ্ধ হওয়া আমির ২০১৬ সালে ক্রিকেটে ফেরেন। কিন্তু পরের এই পর্ব খুব একটা মনে রাখার মতো হলো না তার। বাঁহাতি এই পেসার পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট খেলেছেন, উইকেট নিয়েছেন ১১৯টি। ৬১টি ওয়ানডেতে আমিরের শিকার ৮১ উইকেট। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা আমির ৫০ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৫৯ উইকেট। 

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ আমির / পাকিস্তানি পেসার / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net