Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
মনমতো উইকেট পাননি, অভিযোগ তামিমের

খেলা

টিবিএস রিপোর্ট
12 February, 2021, 07:55 pm
Last modified: 12 February, 2021, 08:01 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

মনমতো উইকেট পাননি, অভিযোগ তামিমের

আট নম্বরে নেমে আলজারি জোসেফ খেলেছেন ৮২ রানের ইনিংস। জবাবে বাংলাদেশের প্রথম সারির চারজন ব্যাটসম্যান মিলে করেছেন ৬৯ রান। পেসার থেকে অলরাউন্ডার হয়ে ওঠার চেষ্টায় থাকা জোসেফের ইনিংস থেকেও যা ১৩ রান কম। 
টিবিএস রিপোর্ট
12 February, 2021, 07:55 pm
Last modified: 12 February, 2021, 08:01 pm
আরও একবার সেঞ্চুরির খুব কাছে গিয়ে থামলেন তামিম। ছবি: বিসিবি

প্রথম ইনিংসে ৪০৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। সাত নম্বরে নেমে জুশয়া ডা সিলভা ৯২, আট নম্বরে নেমে আলজারি জোসেফ খেলেছেন ৮২ রানের ইনিংস। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের প্রথম সারির চারজন ব্যাটসম্যান মিলে করেছেন ৬৯ রান। পেসার থেকে অলরাউন্ডার হয়ে ওঠার চেষ্টায় থাকা জোসেফের ইনিংস থেকেও যা ১৩ রান কম। 

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ৩ ওভারের মধ্যেই ফিরেছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। কিছুটা প্রতিরোধ গড়ে তোলা তামিম ইকবাল ও মুমিনুল হকও থামেন অল্প সময়ের ব্যবধানে। 

উইকেট কি তবে মুহূর্তেই পাল্টে গেল? তামিম জানালেন, ব্যাটিং করার জন্য উইকেট এখনও দারুণ। নিজেদের দোষেই আউট হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে উইকেট যে মনমতো মিলেছে, সেটাও নয়। তিন স্পিনার নিয়ে মাঠে নামার অর্থ দাঁড়ায় স্পিন সহায়ক উইকেটের আশায় ছিল বাংলাদেশ। কিন্তু উইকেটের আচরণ সেটা বলছে না। 

এ কারণেই ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে বাধা যায়নি বলে মনে করেন জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনার। দ্বিতীয় দিনের খেলা শেষে উইকেটের প্রশ্নে বাঁহাতি এই ওপেনার বলেন, 'যে পরিকল্পনা ছিল, এই উইকেট সেটার নয়। যখন ঘরের মাঠে কোনো দল তিন স্পিনার নেয়, তখন এটা রকেট সায়েন্স না, বুঝতেই পারেন আমরা আরও বেশি স্পিন ধরবে এমন উইকেট প্রত্যাশা করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা স্পিন সহায়ক হয়নি, সেটা যে কারণেই হোক না কেন।'

'আমরা একটা পরিকল্পনা করে এগিয়েছিলাম। এখন উইকেট স্পিনারদের সাহায্য না করায় এটা নিয়ে অনেক কথা হতে পারে। তবুও সামনে তাকাচ্ছি। আমরা যে দুটি বড় দলের (ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া) সাথে জিতেছিলাম, এমনকি এই ওয়েস্ট ইন্ডিজের সাথেই শেষ যখন জিতেছি, তখনও একই সমন্বয়ে সফল হয়েছি। কিন্তু এই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে উইকেট স্পিনারদের সাহায্য করেনি, দেখা যাক কী হয়।' যোগ করেন তামিম। 

ব্যাট হাতে ব্যর্থ হওয়ার জন্য অবশ্য উইকেটকে দায়ী করছেন না তামিম। ৫২ বলে ৪৪ রান করা তামিমের চোখে ব্যাটিং করার জন্য উইকেট অসম্ভব ভালো ছিল। নিজেদের দোষেই আউট হয়েছেন বলে মেনে নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। 

তামিম বলেন. 'উইকেট অসম্ভব ভালো ছিল। আমরা যখন ব্যাটিংয়ে নামি তখনও অনেক ভালো ছিল। তেমন কিছু হচ্ছিল না উইকেটে। আমার কাছে মনে হয়, যে চারটা উইকেট পড়েছে, কোনোটা যে খুব ভালো বলে বা উইকেটের কারণে পড়েছে, তা নয়। আপনি যদি দেখেন, চারটা ব্যাটসম্যানেরই ভুল ছিল।'

বাংলাদেশ ঢাকা টেস্টে অনেক পিছিয়ে, সেটাও মেনে নিচ্ছেন তামিম। তবু আশা হারাচ্ছেন না বাংলাদেশ ওপেনার, 'বিশ্বাস তো করতেই হবে। কঠিন, কিন্তু আমি বলব না যে আমি এটা বিশ্বাস করি না। লিটনের সামর্থ্য আছে। মিরাজ প্রথম ম্যাচে দারুণ ছিল। আমরা নিজেদের প্রতি বিশ্বাস রাখছি যে এখান থেকে ভালো কোনো বড় পারফরম্যান্স হবে। আমরা চেষ্টা করব পরিস্থিতি বদলের।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / উইকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net