Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
তামিম-মাহমুদউল্লাহর বিদায়ে চাপে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
20 July, 2021, 06:20 pm
Last modified: 20 July, 2021, 08:35 pm

Related News

  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
  • আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

তামিম-মাহমুদউল্লাহর বিদায়ে চাপে বাংলাদেশ

দ্রুত উইকেট পতনের চাপ কাটিয়ে দলকে জয়ের পথে রাখার চেষ্টায় আছেন মোহাম্মদ মিঠুন ও সাড়ে চার বছর পর ওয়ানডে খেলতে নামা নুরুল হাসান সোহান।
টিবিএস রিপোর্ট
20 July, 2021, 06:20 pm
Last modified: 20 July, 2021, 08:35 pm

দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। দারুণ এক সেঞ্চুরি তুলে নেওয়া তামিম ইকবাল ৯৭ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ১১২ রান করে বিদায় নিয়েছেন। পরের বলেই মাহমুদউল্লাহ রিয়াদকে থামান জোরা আঘাত হানা জিম্বাবুয়ের পেসার ডোনাল্ট টিরিপানো। 

দ্রুত উইকেট পতনের চাপ কাটিয়ে দলকে জয়ের পথে রাখার চেষ্টায় আছেন মোহাম্মদ মিঠুন ও সাড়ে চার বছর পর ওয়ানডে খেলতে নামা নুরুল হাসান সোহান। ৩৭ ওভারে শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২২৪ রান। মিঠুন ২০ ও সোহান ১৪ রানে ব্যাটিং করছেন।

চোখ জুড়ানো ব্যাটিংয়ে তামিমের অসাধারণ সেঞ্চুরি

ব্যাট হাতে বাংলাদেশের প্রায় সব রেকর্ডই তার দখলে। সব ফরম্যাটেই দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। সেঞ্চুরিতে বাকিদের চেয়ে অনেক এগিয়ে অভিজ্ঞ বাঁহাতি এই ওপেনার। ব্যবধানটা আরও বাড়িয়ে নিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে চোখ জুড়ানো ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিলেন তামিম। অধিনায়ক হিসেবে এটাই তার প্রথম সেঞ্চুরি।

প্রথম কয়েক বল পরই খোলস ছেড়ে বেরিয়ে দাপুটে ব্যাটিং করা তামিম ৮৭ বলে ৭টি চার ও ৩ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন। এটা তার ১৪তম ওয়ানডে সেঞ্চুরি। সেঞ্চুরিতে দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের সেঞ্চুরি ৯টি। সেঞ্চুরি পূর্ণ করেও দারুণ ব্যাটিং করে যাচ্ছেন তামিম। তার ব্যাটে জয়ের পথেই আছে বাংলাদেশ। ৩১ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৯২ রান। তামিম ১০৭ ও মিঠুন ১০ রানে ব্যাটিং করছেন। 

সাকিবকে ফিরিয়ে দিলেন জঙ্গুয়ে

লিটন দাসের বিদায়ের পর তামিম ইকবালের সঙ্গে দ্রুতই মানিয়ে নেন সাকিব আল হাসান। সাবলীল ব্যাটিং করে যাচ্ছিলেন তিনি। কিন্তু তার পথটা দীর্ঘ হতে দিলেন না লুক জঙ্গুয়ে। জিম্বাবুয়ের ডানহাতি এই পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ৩০ রান করা সাকিব। 

যদিও সাকিবের আউটটি হয়েছে কিনা, তা নিয়ে সংশয় থেকে গেছে। আম্পায়ার আউট ঘোষণা করার পর সেটা যেন বিশ্বাস হচ্ছিল সাকিবের। উইকেটে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

নতুন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে নিয়ে এগিয়ে যাচ্ছেন অধিনায়ক তামিম। ২৭ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৫৮ রান। তামিম ৮৫ ও মিঠুন ২ রানে ব্যাটিং করছেন।  

তামিমের হাফ সেঞ্চুরির পর লিটনের বিদায়

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দারুণ শুরুর পর প্রথম উইকেট হারালো বাংলাদেশ। সুইপ শট খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেন লিটন কুমার দাস। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩২ রান। তামিম-লিটনের উদ্বোধনী জুটি থেকে ৮৮ রান পেয়েছে বাংলাদেশ। যা বিদেশের মাটিতে উদ্বোধনী জুটিতে ষষ্ঠ সর্বোচ্চ। 

লিটন থামলেও দারুণ ব্যাটিং করে যাচ্ছেন অধিনায়ক তামিম। তার সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ১৭ ওভার শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০২ রান। তামিম ৫৫ ও সাকিব ৯ রানে ব্যাটিং করছেন। ওয়ানডেতে এটা তামিমের ৫২তম হাফ সেঞ্চুরি, বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ।  

বড় লক্ষ্যে বাংলাদেশের দাপুটে শুরু

লম্বা পথ পাড়ি দিয়ে জয়ের বন্দরে পৌঁছাতে হবে। রান তোলার ব্যাপারটি মাথায় রেখে দাপুটে শুরু করলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের দেওয়া ২৯৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৮ ওভারে স্কোরকার্ডে ৫২ রান যোগ করেছেন তামিম-লিটন। 

দুজনই দ্রুত ব্যাট চালিয়ে যাচ্ছেন। শুরুতে অবশ্য সাবধানী ছিলেন তামিম। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাত খুলে ব্যাট চালাতে শুরু করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তামিম ৩০ ও লিটন ২২ রানে ব্যাটিং করছেন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / ওয়ানডে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
  • আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net