Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ব্যাংকার্স ক্রিকেটে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা

খেলা

শান্ত মাহমুদ
14 March, 2020, 08:45 pm
Last modified: 14 March, 2020, 10:01 pm

Related News

  • নির্বাচনের আগে ব্যাংকারদের কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করতে বলল কেন্দ্রীয় ব্যাংক
  • ভুল ইমেইল পাঠিয়ে কর্মী ছাঁটাই: ক্ষমা চাইল অস্ট্রেলিয়ার ব্যাংক, মানসিক ধাক্কা কাটাতে দেবে কাউন্সেলিং
  • ব্যাংকারদের জায়গায় এআই বসানোর প্রক্রিয়া শুরু করেছে গোল্ডম্যান স্যাকস
  • বিপিএলে কবে লড়বে কারা, কোন শহরে কতগুলো ম্যাচ
  • কোহলি-রোহিতের পর জাদেজাও দিলেন অবসরের ঘোষণা

ব্যাংকার্স ক্রিকেটে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা

মাহমুদুল হাসান, তারেক আজিজ খানের মতো বাংলাদেশের আরও কয়েকজন সাবেক ক্রিকেটার ব্যাংকারদের এই টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন।
শান্ত মাহমুদ
14 March, 2020, 08:45 pm
Last modified: 14 March, 2020, 10:01 pm

ব্যাংকারদের ক্রিকেট টুর্নামেন্ট। মজা, বিনোদনই এখানে বেশি থাকার কথা। কিন্তু মাঠে অন্য চিত্র । পুরো পেশাদার মনোভাব। প্রতিপক্ষকে হারাতে যা করা দরকার, সবটাই করতে প্রস্তুত একেকটা ব্যাংক। ক্রিকেটারদের অনুশীলন করাতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড বাংলাদেশের সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল।

সবচেয়ে তারকা সমৃদ্ধ কোচিং স্টাফ ছিল ব্যাংক এশিয়ার। এই দলে এক ঝাঁক জাতীয় দলের ক্রিকেটার কাজ করেছেন। ব্যাংক এশিয়ার কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন মোশাররফ হোসেন রুবেল, জহুরুল ইসলাম অমি, সোহরাওয়াদী শুভ, জিয়াউর রহমানরা। ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফিতে অধিনায়ক ও কোচ হিসেবে খেলেছেন বাংলাদেশের সাবেক পেসার তারেক আজিজ খান।

কেবল কোচিং স্টাফই নন, ব্যাংকগুলোর হয়ে খেলেছেন বাংলাদেশ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। এদের মধ্যে কেউ জাতীয় দলের হয়ে খেলেছেন, আবার কেউ লম্বা সময় ধরে খেলেছেন ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টগুলোয়।

সাবেক বাঁহাতি পেসার মাহমুদুল হাসার রানা বর্তমানে ইস্টার্ন ব্যাংকে কর্মরত আছেন। এই টুর্নামেন্ট দিয়ে মাঠে নেমেছিলেন বাংলাদেশের হয়ে একটি টেস্ট খেলা বাঁহাতি এই পেসার। সময়ের সঙ্গে বদলে গেছে তার বোলিং স্টাইল। মাহমুদুল ছিলেন বাঁহাতি পেসার। পুরো ক্যারিয়ারজুড়ে পেস বোলিংই করেছেন তিনি। কিন্তু ব্যাংকার্সদের ক্রিকেটে স্পিনার হিসেবে দেখা গেছে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা মাহমুদুল হাসানকে। শনিবার গুলশান ইয়ুথ ক্লাবে ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনালে স্পিন ঘূর্ণিতে ১৭ রান খরচায় ৫টি উইকেট নেন তিনি।

মাহমুদুল হাসান, তারেক আজিজ খানের মতো বাংলাদেশের আরও কয়েকজন সাবেক ক্রিকেটার ব্যাংকারদের এই টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন।

বিভিন্ন ব্যাংকে কর্মরত থাকা সাবেক ক্রিকেটারদের মধ্য থেকে দেখা মিলেছে শাফায়েত কিরণ, শাহনাজ কবীর শুভ্র, আনিসুল হাকিম, শেখ ফরিদদের। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এক সময়ের পরিচিত এই মুখগুলো ব্যাংকার্স ক্রিকেটে স্ট্যান্ডার্ড চার্টার্ডের হয়ে খেলেছেন। মাহমুদুল হাসান রানার দল ইস্টার্ন ব্যাংক লিমিটিডের হয়ে খেলেছেন আরেক সাবেক ক্রিকেটার সাব্বির খান।

এতো সাবেক ক্রিকেটারদের মাঝেও আলো ছড়িয়েছেন চ্যাম্পিয়ন স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্যাটসম্যান আমান। ২৭ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৬১ রানের ঝড়ো এক ইনিংস খেলেন। এ বছরই স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগ দেওয়া আমান বলেন, 'পুরো টুর্নামেন্টটা দারুণ ছিল। আমি আগেও কর্পোরেট লিগ খেলেছি। ক্রিকেটের প্রতি একটা টান ছিল। এ কারণেই আসলে খেলা।'

আমান আরও বলেন, 'এমন আয়োজনের টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ সেরা হওয়া সত্যিই দারুণ অনুভূতির ব্যাপার। এই টুর্নামেন্ট দেখে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে। এতে যেমন চাকুরজীবিদের একটা বিনোদন হয় আবার ক্রিকেটটাও খেলা হয়। দারুণ একটা টুর্নামেন্ট শেষ করলাম।'     
 
Related Topics

টপ নিউজ

ব্যাংকার / টি-টোয়েন্টি ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • নির্বাচনের আগে ব্যাংকারদের কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করতে বলল কেন্দ্রীয় ব্যাংক
  • ভুল ইমেইল পাঠিয়ে কর্মী ছাঁটাই: ক্ষমা চাইল অস্ট্রেলিয়ার ব্যাংক, মানসিক ধাক্কা কাটাতে দেবে কাউন্সেলিং
  • ব্যাংকারদের জায়গায় এআই বসানোর প্রক্রিয়া শুরু করেছে গোল্ডম্যান স্যাকস
  • বিপিএলে কবে লড়বে কারা, কোন শহরে কতগুলো ম্যাচ
  • কোহলি-রোহিতের পর জাদেজাও দিলেন অবসরের ঘোষণা

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net