Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
বিশ্বকাপে ইতিহাস গড়া ব্যাট নিলামে তুলছেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
21 April, 2020, 11:50 pm
Last modified: 21 April, 2020, 11:56 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

বিশ্বকাপে ইতিহাস গড়া ব্যাট নিলামে তুলছেন সাকিব

ইতিহাস গড়া ব্যাটটি নিলামে তোলার কথা জানিয়েছেন মুশফিকুর রহিম। এবার সাকিব আল হাসানও তার অন্যতম প্রিয় ব্যাটটি মানবতার কাজে ব্যবহার করতে যাচ্ছেন।
টিবিএস রিপোর্ট
21 April, 2020, 11:50 pm
Last modified: 21 April, 2020, 11:56 pm

করোনাভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধে পুরো দেশে চলছে অঘোষিত লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। এ ছাড়া দুস্থ-অসহায় অনেক মানুষ বিপদে পড়ে গেছেন। এসব মানুষের সাহায্যে নিজের সবচেয়ে প্রিয় ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলবেন তিনি। 

মুশফিকের এমন ঘোষণায় অনুপ্রাণিত বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাকাব্যিক সেই ইনিংস (১০০) খেলা ব্যাটটি নিলামে তুলতে চান তিনি। এবার তালিকায় যুক্ত হলেন সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে ইতিহাস গড়া ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন সাবেক এই নাম্বার ওয়ান। 

নিজের 'দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন'- এর মাধ্যমে বিভিন্নভাবে দুস্থদের সাহায্য করে যাচ্ছেন সাকিব। সাহায্যের ক্ষেত্রটা বড় করতে কদিন আগে বাংলাদেশের ক্রিকেটারদের পরামর্শ দেন সাকিব। বাংলাদেশ অলরাউন্ডার জানান, দুস্থ মানুষদের সাহায্যে ক্রিকেটাররা তাদের ব্যাট, জার্সি, ক্রিকেট সামগ্রী নিলামে তুলতে পারে।

এর একদিন পরই নিজের ইতিহাস গড়া ব্যাটটি নিলামে তোলার কথা জানান মুশফিক। এবার সাকিবও তার অন্যতম প্রিয় ব্যাটটি মানবতার কাজে ব্যবহার করতে যাচ্ছেন। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে সাকিব জানান, ২০১৯ বিশ্বকাপে অসাধারণ সব ইনিংস খেলা ব্যাটটি নিলামে তুলছেন তিনি। 

সাকিব বলেন, 'আমি আগেও বলেছিলাম আমার একটি ব্যাট নিলামে তুলতে চাই। গত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলা ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। ওই ব্যাটটা আমার অনেক প্রিয় একটি ব্যাট। গত বিশ্বকাপে ব্যাটে-বলে আমার পারফরম্যান্স বেশ ভালো ছিল। বিশেষ করে ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স ছিল।'

একটি ব্যাট দিয়েই পুরো বিশ্বকাপ খেলেছেন জানিয়ে সাকিব আরও বলেন, 'একটি ব্যাট দিয়েই পুরো বিশ্বকাপে ব্যাটিং করেছি, টেপ লাগিয়েও খেলেছি। এই ব্যাট দিয়ে শুধু বিশ্বকাপে ব্যাটিং করেছি তা নয়। বিশ্বকাপের আগে, বিশ্বকাপের সময় এবং পরে এই ব্যাট দিয়ে দেড় হাজারেরও বেশি রান করেছি। যদিও আমার খুব প্রিয় ব্যাট এটা। করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে আমার প্রিয় ব্যাটটি যদি তহবিল গঠনে অবদান রাখতে পারে, এমন ভাবনা থেকে ব্যাটটি নিলামে তুলছি।'

নিলামের প্ল্যাটফর্ম, সময়ের কথা জানিয়ে সবাইকে নিলামে অংশ নেওয়ার অনুরোধ জানান সাকিব। বাঁহাতি এই অলরাউন্ডার বলেন, 'আগামীকাল (২২শে এপ্রিল) "অকশন ফর অ্যাকশন" ফেসবুক পেজ থেকে নিলাম অনুষ্ঠিত হবে হবে। নিলামে তোলা ব্যাটের আয়কৃত অর্থের পুরোটা চলে যাবে সাকিব আল হাসান ফাউন্ডেশনের তহবিলে। ফাউন্ডেশনের পেজেও এর বিস্তারিত দেওয়া থাকবে।'

যে ব্যাটটি সাকিব নিলাম তুলতে যাচ্ছেন, ২০১৯ বিশ্বকাপে সেই ব্যাটে রানের ফোয়ারা বয়েছিল। ৮ ম্যাচে দুটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিসহ ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেন সাকিব। যা ছিল টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান।

ইংল্যান্ডের শিরোপা জয়ের এই আসরে বেশ কটি রেকর্ড গড়েছেন সাকিব, যা বিশ্বকাপে তাকে অবিসংবাদিত অলরাউন্ডারে পরিণত করেছে। একই আসরে ৫০০ রান ও ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। যা প্রথমবারের মতো দেখেছে বিশ্বকাপ। একই ম্যাচে হাফ সেঞ্চুরি ও ৫ উইকেট; সাকিবের কল্যাণে দ্বিতীয়বার এই ঘটনার সাক্ষী হয় ইংল্যান্ড বিশ্বকাপ।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / মুশফিকুর রহিম / ক্রিকেটার / ব্যাট / নিলাম / করোনা প্রতিরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net