Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বিশ্বকাপের আগে শেষ ম্যাচে হতাশার হার সিরিজ জয়ী বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
10 September, 2021, 06:05 pm
Last modified: 10 September, 2021, 08:42 pm

Related News

  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন
  • চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন এখন ‘টাইগার’
  • লিটনের আরেকটি দুর্বার ইনিংস, আবারও জিতলো ঢাকা
  • দর্শকদের দুয়ো, দলকে পাশে পেয়ে আপ্লুত লিটন

বিশ্বকাপের আগে শেষ ম্যাচে হতাশার হার সিরিজ জয়ী বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে শুধু হতাশাই মিললো। তবু বাংলাদেশ শিবিরে স্বস্তি যে, পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে তারা। 
টিবিএস রিপোর্ট
10 September, 2021, 06:05 pm
Last modified: 10 September, 2021, 08:42 pm
৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি আফিফ হোসেন। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

শুরুর চার ব্যাটসম্যানের তিনজনই কিছু করতে পারলেন না। নিউজিল্যান্ডের দেওয়া চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে দলকে বিপদে ফেলেই ফিরে গেলেন লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিমরা। কিছুটা ব্যতিক্রম নাঈম শেখ, করেন ২৩ রান। ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোরে তাকিয়ে আশার কিছু মিলছিল না, ৪ উইকেটে ৪৬ রান। জিততে দরকার ছিল ১১ ওভারে ১১৬ রান। 

কঠিন পথ জেনেও হাল ছাড়লেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। এই জুটিতে দ্রুতই এগিয়ে যেতে থাকে বাংলাদেশ, জেগে ওঠে আশা। কিন্তু মাহমুদউল্লাহর বিদায়ে আবারও বিবর্ণ জয়ের স্বপ্ন। নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারীদের নিয়ে লড়তে চাইলেও কাউকে পাশে পেলেন না ঝড়ো ইনিংস খেলা আফিফ। মাহমুদউল্লাহ রিয়াদের দলের সিরিজের শেষটা হলো হার দিয়ে। 

সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭ রানে হেরে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে শুধু হতাশাই মিললো। তবু বাংলাদেশ শিবিরে স্বস্তি যে, পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে তারা। 

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৬১ রান তোলে নিউজিল্যান্ড। চলতি সিরিজে এটাই কিউইদের সর্বোচ্চ সংগ্রহ। ৫০ রানের সর্বোচ্চ ইনিংস খেলে অপরাজিত থাকেন কিউই অধিনায়ক টম ল্যাথাম, জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ৪১ রান করেন ফিন অ্যালেন।

বাংলাদেশের শরিফুল ইসলাম ২টি উইকেট নেন। এ ছাড়া একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও আফিফ হোসেন। পাঁচ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন নাসুম। দুই হাফ সেঞ্চুরিতে সিরিজের সর্বোচ্চ ১৫৯ রান করা ল্যাথামকেও দেওয়া হয়েছে সিরিজ সেরার পুরস্কার।  

জবাবে ব্যাটিং সহায়ক উইকেটেও শুরু থেকেই উল্টো পথে হাঁটা বাংলাদেশের হয়ে কেবল তিনজন ব্যাটসম্যান লড়লেন। যা জয়ের জন্য যথেষ্ট হলো না। আফিফ হোসেনের দারুণ লড়াইয়ের পরও ঘরের মাঠের দলটির ইনিংস শেষ হয় ১৩৪ রানে। ৩৩ বলে ২টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন আফিফ। নাঈম ২৩, মাহমুদউল্লাহ ২৩ ও লিটন ১০ রান করেন। নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল ও স্টক কুগলেইন ২টি করে উইকেট নেন। বোলিং করা বাকি চারজন একটি করে উইকেট নেন।   

এই ম্যাচে বাংলাদেশের নিয়মিত চারজন ক্রিকেটার ছিলেন না। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিনকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তাদের জায়গায় সুযোগ পাওয়া সৌম্য সরকার, শামী হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামরা পার্থক্য গড়ে দিতে পারেননি। 

মুশফিকের বিদায়, ঘোর সঙ্কটে বাংলাদেশ

অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখে সিদ্ধান্ত পাল্টাতে হচ্ছে মুশফিককে। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

সাবধানী শুরুর পর বাংলাদেশের যে উইকেট পতন শুরু হয়েছে, থামার খবর নেই। একে একে ফিরে গেছেন লিটন, সৌম্য, নাঈম। এবার থামলেন মুশফিকুর রহিমও। ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৬ রান তুলতেই ৪টি উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ওভারও চলে গেছে ৯টি। 

জিততে হলে ১১ ওভারে বাংলাদেশকে করতে হবে ১১৬ রান। যা কঠিন পরীক্ষার মতোই হবে ঘরের মাঠের দলটির জন্য। আফিফ হোসেন ধ্রুব ২ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শূন্য রানে ব্যাটিং করছেন।  

রবীন্দ্রর দারুণ ক্যাচে সাজঘরে সৌম্য, ফিরলেন নাঈমও

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম চার ম্যাচে জায়গা হয়নি সৌম্য সরকারের। শেষ ম্যাচে একাদশে ফিরে কিছুই করতে পারলেন না বাঁহাতি এই ব্যাটসম্যান। লিটন কুমার দাসের পর সৌম্য ফিরে গেলেন। কোল ম্যাকনকির বলে অসাধারণ এক ক্যাচ নিয়ে সৌম্য ফিরিয়েছেন রাচিন রবীন্দ্র।

এর পরের ওভারেই থামেন নাঈম শেখ। ফেরার আগে ২৩ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সিরিজে সবচেয়ে বেশি রান তাড়া করতে নেমে বিপাকেই পড়ে গেছে বাংলাদেশ। ৮ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৪ রান। মুশফিকুর রহিম ২ ও আফিফ হোসেন ধ্রুব ২ রানে ব্যাটিং করছেন। 

সাবধানী শুরুর পর লিটনের বিদায়

ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে আছেন লিটন কুমার দাস। ছবি: বিসিবি

পাঁচ ম্যাচ সিরিজের আগের চার টি-টোয়েন্টিতে সেভাবে রানই তুলতে পারেনি নিউজিল্যান্ড। ফলও পক্ষে যায়নি। চার ম্যাচের তিনটিতে হেরে সিরিজ হেরেছে কিউইরা। শেষ ম্যাচে হারানোর কিছু ছিল না বলেই যেন জ্বলে উঠলেন তাদের কয়েকজন ব্যাটসম্যান। সিরিজে সবচেয়ে বেশি ১৬১ রান স্কোর গড়েছে তারা। 

বাংলাদেশের সামনে সিরিজের সবচেয়ে বেশি রান তাড়া করার চ্যালেঞ্জ। জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সাবধানী শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস ও নাঈম শেখ। ৪ ওভারে ২৪ রান তোলেন তারা।

সাবধানী শুরুর পরও রক্ষা হয়নি। পঞ্চম ওভারে ফিরে গেছেন ১০ রান করা লিটন। পুরো সিরিজেই নিজের ছায়া হয়ে থাকলেন ডানহাতি এই ব্যাটসম্যান। এজাজ প্যাটেলের বলে দারুণ এক ক্যাচ নিয়ে লিটনকে ফেরান স্কট কুগলেইন। 

পাওয়ার প্লে ৫ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান। নাঈম ১৫ ও সৌম্য সরকার ১ রানে ব্যাটিং করছেন।  

Related Topics

টপ নিউজ

লিটন কুমার দাস / বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন
  • চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন এখন ‘টাইগার’
  • লিটনের আরেকটি দুর্বার ইনিংস, আবারও জিতলো ঢাকা
  • দর্শকদের দুয়ো, দলকে পাশে পেয়ে আপ্লুত লিটন

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net