Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বিশ্বকাপজয়ী দলের ৮ জনই দিনাজপুর বিকেএসপির 

খেলা

সানি সরকার, দিনাজপুর
10 February, 2020, 06:45 pm
Last modified: 10 February, 2020, 06:55 pm

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

বিশ্বকাপজয়ী দলের ৮ জনই দিনাজপুর বিকেএসপির 

আকবরদের সাফল্যে দিনাজপুর বিকেএসপিতে আনন্দের জোয়ার। এ দলের ৮ জন ক্রিকেটার পাঠ নিয়েছিলেন এই আঞ্চলিক কেন্দ্রে।
সানি সরকার, দিনাজপুর
10 February, 2020, 06:45 pm
Last modified: 10 February, 2020, 06:55 pm

আকবর আলীকে দেখলে যে কেউ বলবে, ছেলেটি কম কথার মানুষ। এমনকি সতীর্থ মৃত্যুঞ্জয় চৌধুরীও এমনটি জানিয়েছেন। বাংলাদেশের বিশ্বজয়ী এই অধিনায়ক নাকি বেশ চাপা স্বভাবের। অথচ ছোট বেলায় মাইক্রোফোন দেখলে কথা বলার জন্য সবার আগে ছুটে যেতেন আকবর। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রের শিক্ষকরা প্রিয় ছাত্রকে নিয়ে এমনটাই বললেন।

বাংলাদেশ যুবাদের বিশ্ব জয়ে সব জায়গার মতো বিকেএসপির দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রেও বইছে আনন্দের জোয়ার। ২০২০ যুব বিশ্বকাপে অংশ নেওয়া ক্রিকেটারদের মধ্যে ৮ জনই ক্রিকেটের প্রাথমিক প্রশিক্ষণ নিয়েছেন এই কেন্দ্র থেকে। প্রিয় ছাত্ররা বিশ্বকাপের শিরোপা জেতার পর এখানকার শিক্ষকরা স্মৃতির পাতা উল্টে দেখছেন আর তৃপ্তির ঢেঁকুর তুলছেন!

আকবর আলী, পারভেজ হোসান ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, শাহীন আলম, হাসান মুরাদ, আশরাফুল ইসলাম সিয়াম, শামীম পাটোয়ারী ও তানজিম হাসান সাকিব- এই ৮ ক্রিকেটার ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বিকেএসপির দিনাজপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রেই অধ্যয়ন করেছেন। কিন্তু এই কেন্দ্রে সেসময় এসএসসি পর্যন্ত পড়ার ব্যবস্থা না থাকায় ছাড়পত্র নিয়ে ৭ জন ঢাকায় ভর্তি হন। শুধু শাহীন আলম এই কেন্দ্র থেকেই ২০১৯ সালে এসএসসি পাস করেন।

রংপুরের মোস্তফা আলী ও সাহিদা বেগমের ছেলে আকবর আলী (ক্যাডেট নং-৬৪) এবং কক্সবাজারের নাজিম উদ্দিন ও রাশেদা বেগমের ছেলে হাসান মুরাদ (ক্যাডেট নং-৬৬) এই কেন্দ্রে ভর্তি হন ২০১২ সালে, বের হয়ে যান ২০১৫ সালের জুলাইয়ে। চাঁদপুরের আব্দুল হামিদ ও বীণা বেগমের ছেলে শামীম পাটোয়ারী (ক্যাডেট নং-৭১৩) ভর্তি হন ২০১৫ সালে। পিরোজপুরের বাদশা নওরোজ ও ডলি আক্তারের ছেলে প্রান্তিক নওরোজ নাবিল (ক্যাডেট নং-৭১৫) ভর্তি হন ২০১৫ সালে, বের হন ২০১৭ সালের জানুয়ারিতে। সিলেটের গৌছআলী ও  সেলিনা পারভীনের ছেলে তানজিম হাসান সাকিব (ক্যাডেট নং-৭৬১) ২০১৬ সালে ভর্তি হয়ে ২০১৮ সালের জানুয়ারিতে বের হন। 

এ ছাড়া কুড়িগ্রামের শাহাদাত আলী ও সাটিনা বেগমের ছেলে শাহীন আলম (ক্যাডেট নং-৭৯৬) ভর্তি হন ২০১৭ সালে, বের হন ২০১৯ সালের মার্চে। চট্টগ্রামের সিরাজ বাবুল ও কুসুম আক্তারের ছেলে পারভেজ হোসেন ইমন (ক্যাডেট নং-৬৬৩) এই কেন্দ্রে ভর্তি হন ২০১৩ সালে, বের হন ২০১৬ সালের জানুয়ারিতে। ঢাকার মাহবুবুল করিম ও আমেনা খাতুনের ছেলে আশরাফুল ইসলাম সিয়াম (ক্যাডেট নং-৭৪৫) ভর্তি হন ২০১৬ সালে; ২০১৯ সালের মার্চে কেন্দ্রটি থেকে বের হন তিনি।

দিনাজপুর বিকেএসপির আঞ্চলিক কেন্দ্রে প্রশিক্ষণ নেওয়া ক্রিকেটারদের মধ্য থেকে এতজন ক্রিকেটার যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ায় বেজায় খুশি এখানকার শিক্ষক ও ক্রিকেট কোচরা। বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া ক্রিকেটারদের জীবনের প্রথমার্ধ্বে প্রশিক্ষণ দিতে পেরেছেন বলে তারা গর্বিতও।

আঞ্চলিক কেন্দ্রটির উপ-পরিচালক আখিনুর জামান বলেন, ‘তারা এখান থেকে অনেক কিছু শিখে গেছে। এখানে বেসিক ডেভেলপমেন্টের কাজ করেছে। এখান থেকে ঢাকায় গিয়ে তারা পরবর্তী প্রশিক্ষণ নিয়ে যুব বিশ্বকাপে সুযোগ পেয়ে নৈপুণ্যের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছে। এজন্য আমরা সত্যিই গর্বিত।’

এখানকার প্রধান শিক্ষক ময়নুল ইসলাম বলেন, ‘আকবর আলীসহ ৮ ক্রিকেটার এখানে প্রশিক্ষণের পাশাপাশি একাডেমিক কার্যক্রম করেছে। পরে ২০১৬ সালের জুলাই মাসে আকবর আলীসহ কয়েকজন ঢাকায় চলে যায়। এখানে থাকা অবস্থায় আকবরের পারফরমেন্স ভালো ছিল। সব সময় নিজেকে সামনের দিকে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। খেলাপাগল ছেলে সে। এখানে থাকার সময় মাইক্রোফোন হাতে পেলেই সবার আগে গিয়ে কথা বলত। শেখার প্রতি প্রবল কৌতূহল ও আগ্রহ ছিল তার।’

কেন্দ্রটির কোচ ইফরান জাহান সোহাগ বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দলে অংশ নেওয়া আমাদের ৮ সাবেক শিক্ষার্থীর মধ্যে ইমন ও হাসান মুরাদসহ ৪-৫ জন ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে ছিল। বিকেএসপিকে তারা গর্বিত করেছে।’

Related Topics

টপ নিউজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ / ক্রিকেট / বাংলাদেশ ক্রিকেট দল / আকবর আলী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net