Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বাংলাদেশ দলে ‘কর্নওয়াল ভীতি’ 

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
02 February, 2021, 08:25 pm
Last modified: 02 February, 2021, 08:33 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

বাংলাদেশ দলে ‘কর্নওয়াল ভীতি’ 

শারীরিক আকৃতির কারণে কর্নওয়ালের ফিটনেস নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। যদিও সেসবে কখনই কান দেননি তিনি। ২০১৪ সালে যখন তার প্রথম শ্রেণিতে অভিষেক হয়, তখন ডানহাতি এই স্পিনারের ওজন ছিল ১৬০ কেজি।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
02 February, 2021, 08:25 pm
Last modified: 02 February, 2021, 08:33 pm

উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। গঠনে ওয়েস্ট ইন্ডিজ দলের যে কারও চেয়ে আলাদা, ওজন ১৪০ কেজি। শারীরিক আকৃতির কারণে দ্রুতই যে কারও নজর কাড়েন রাকিম কর্নওয়াল। ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি এই অফ স্পিনার কেবল শারীরিক আকৃতি দিয়েই নয়, মাঠের পারফরম্যান্সেও ইতোমধ্যে নজর কেড়েছেন। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে ক্যারিবীয় এই ক্রিকেটার বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারেন।

ওয়েস্ট ইন্ডিজের স্পিন আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র কর্নওয়াল। ব্যাট হাতেও কার্যকর ইনিংস খেলার ছাপ আগেই রেখেছেন তিনি। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারকে সতর্ক বাংলাদেশ। বিশেষ করে কর্নওয়ালের স্পিন ভেল্কির বিপক্ষে অতি সাবধানী থাকার পরিকল্পনা রাসেল ডমিঙ্গোর শিষ্যদের। 

টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানিয়ে রেখেছেন, কর্নওয়ালকে খেলার প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। উইন্ডিজের এই স্পিনার সম্পর্কে আগে থেকেই ধারণা ছিল বাংলাদেশের। বিসিবির একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের পর সেই ধারণা আরও পরিষ্কার হয়েছে। 

ভালো উচ্চতা থাকায় যেকোনো উইকেটে বাড়তি বাউন্স আদায় করে নিতে জানেন কর্নওয়াল। পরিষ্কার টার্নের সঙ্গে আছে গতিও। সব মিলিয়ে ব্যাটসম্যানকে ভোগানোর সব অস্ত্রই আছে তার পকেটে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের মন্থর উইকেটেও স্পিন ভেল্কিতে বিসিবি একাদশের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন তিনি। 

বিসিবি একাদশের প্রথম ইনিংসে ৪৭ রান খরচায় ৫টি উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি টেস্ট খেলা কর্নওয়াল। এমন বোলিংয়ের পর তাকে নিয়ে গবেষণা না করে উপায় ছিল না। বাংলাদেশ তাই তাকে খেলার প্রস্তুতি নিয়ে রেখেছে। ম্যাচের আগের দিন মুমিনুল বললেন, 'তাকে নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি। আশা করছি ভালোভাবে তাকে খেলতে পারব।'  

কর্নওয়ালের পারফরম্যান্সে মুগ্ধ ক্রেইগ ব্রাথওয়েট। উইন্ডিজ অধিনায়ক বলেছেন, 'আমি দারুণ মুগ্ধ হয়েছি কর্নওয়ালের পারফরম্যান্সে। সে ভালো বোলিং করেছে, ডট বল করে অনেক চাপ সৃষ্টি করেছে। আমি সব সময়ই জানতাম সে দুর্দান্ত এক স্পিনার। এই কন্ডিশনে তাকে দেখে ভালো লাগছে। আমি জানি সে এই টেস্টে ভালো করবে।'

শারীরিক আকৃতির কারণে কর্নওয়ালের ফিটনেস নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। যদিও সেসবে কখনই কান দেননি তিনি। ২০১৪ সালে যখন তার প্রথম শ্রেণিতে অভিষেক হয়, তখন ডানহাতি এই স্পিনারের ওজন ছিল ১৬০ কেজি। অন্য ক্রিকেটারদের কাছে যা ছিল রীতিমতো বিস্ময়। কিন্তু মাঠে নেমে ব্যাটে-বলের দারুণ পারফরম্যান্সে বরাবরই বাকি সব ভুলিয়ে দিয়েছেন ৩ টেস্টে ১৩ উইকেট নেওয়া কর্নওয়াল। 

Related Topics

টপ নিউজ

রাকিম কর্নওয়াল / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net