Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বক্সার লিওন স্পিংকসের বিদায়

খেলা

টিবিএস ডেস্ক
07 February, 2021, 06:05 pm
Last modified: 07 February, 2021, 07:22 pm

Related News

  • অপেশাদার বক্সিংয়ে হিজাবের অধিকার এনে এবার হিজাব পরে পেশাদার রিংয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন জেইনা নাসসার
  • রিংয়ে বক্সারের মৃত্যুর পর ঘানায় অনির্দিষ্টকালের জন্য বক্সিং স্থগিত
  • জাপানে একই প্রতিযোগিতায় পৃথক লড়াইয়ে মস্তিষ্কে আঘাত পেয়ে ২ বক্সারের মৃত্যু
  • চেসবক্সিং: যে খেলায় শুধু বক্সিং নয়, দাবাতেও হতে হবে তুখোড়
  • মোহাম্মদ আলী বনাম জর্জ ফোরম্যান: ৫০ বছর পরও কেন ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ সেরা!

বক্সার লিওন স্পিংকসের বিদায়

"আমার বাবা সবসময় মানুষকে বলে বেড়াতেন আমি কখনোই কিছু করতে পারবো না। আমি কষ্ট পেয়েছিলাম, কখনোই ভুলিনি এসব। আমি ঠিক করে নিয়েছিলাম, আমি কিছু একটা হয়ে উঠবো। এজন্য আমাকে যে মূল্যই দিতে হয়েছে, দিনশেষে আমি সফল হয়েছি।"
টিবিএস ডেস্ক
07 February, 2021, 06:05 pm
Last modified: 07 February, 2021, 07:22 pm
মোহাম্মদ আলীর সাথে জয়লাভ করার ম্যাচে লিওন [বাঁয়ে]

১৯৭৮ সালে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে ইতিহাসের অন্যতম সেরা আপসেট স্কোরের মাধ্যমে মোহাম্মদ আলীকে হারিয়ে দেওয়া বক্সার লিওন স্পিংকস গত শুক্রবার নেভাডার হেন্ডারসনের এক হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ঐতিহাসিক সেই ম্যাচে মোহাম্মদ আলীকে হারিয়ে দিলেও তার ঠিক সাত মাস পর নিজের মুকুট হারান স্পিংকস।

এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী ব্রেন্ডা গ্লার স্পিংকস। ২০১৯ সালের ডিসেম্বরে স্পিংকসের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল তার পরিবার৷ ক্যান্সার তার ব্লাডারেও ছড়িয়ে পড়েছিল। আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 

১৯৭৬ সালের মনট্রিল অলিম্পিকে স্পিংকস লাইট- হেভিওয়েটে স্বর্ণপদক জেতার পর আলোচনায় আসেন। একই বছর তার ভাই মাইকেল মিডলওয়েট বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন।

পেশাদার বক্সিং-এ মাত্র সাতটি ম্যাচ খেলেছেন লিওন। এর ছয়টিতে তিনি জয় পান, অন্যটি ড্র হয়। ১৯৭৮ সালের ১৫ ফেব্রুয়ারি লাস ভেগাস হিল্টনে মোহাম্মদ আলীর মুখোমুখি হন তিনি।

ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন ও ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের শিরোপা তখন আলীর ঝুলিতে। 

স্পিংকস তার প্রেশার ফাইটিং এর কৌশল অবলম্বন করলে, আলী রোপ-এ-ডোপ কৌশলের আশ্রয় নেন।  প্রতিপক্ষকে ক্রমাগত আক্রমণের সুযোগ দিয়ে প্রতিপক্ষ ক্লান্ত হয়ে গেলে তার সুযোগ নেওয়াই রোপ-এ-ডোপ কৌশল। তবে লিওন এক্ষেত্রে নিজস্ব কৌশল অবলম্বন করেন। 

আলী ১৫ রাউন্ড পর্যন্ত পৌঁছালেও স্প্লিট ডিসিশনে জিতে যান লিওন।

ম্যাচ শেষে আলীর ডান চোখের ওপরে ও নিচে বেগুনি কালশিটে দেখা যায়। বাম চোখ বরাবর তার কপাল ফুলে গিয়েছিল, ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ছিল।

খেলা শেষে আলী বলেছিলেন, "জেতার ইচ্ছা ও শক্তি দুটোই আছে ওর। বেশ জোরেশোরেই আঘাত করেছে।"

ম্যাচের কদিন পরই ফাঁকা দাতের হাসির পরিচিত লিওনকে দেখা যায় স্পোর্টস ইলাস্ট্রেটেডের প্রচ্ছদে।

১৯৭৮ সালের সেপ্টেম্বরে লিওনকে হারিয়ে নিজের ডব্লিউ.বি.এ খেতাব ফিরে পান আলী। সে ম্যাচে প্রায় ৬৩ হাজার দর্শক উপস্থিত ছিল। 

১৯৮১ সালে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের হেভিওয়েট চ্যাম্পিয়ন হন ল্যারি হোমস। সেবছর জুনে তৃতীয় রাউন্ডে টেকনিক্যাল নকআউটে ল্যারির কাছে হেরে যান লিওন। ১৯৮৬ সালে ডব্লিওবিএ ক্রুজারওওয়েট চ্যাম্পিয়ন ডুইট মোহাম্মদ কাওয়ি'র কাছে নবম রাউন্ডে টেকনিক্যাল নকআউটে হেরে যান লিওন।

সেসময়ে তার ক্যারিয়ার তলানিতে ঠেকে, প্রশিক্ষণের সময় পার্টি করার উদাহরণ হয়ে ওঠেন তিনি।

ল্যারি হোমসের বিপক্ষে ম্যাচের আগে লিওনের ক্যারিয়ারের শুরুর দিকে প্রশিক্ষক স্যাম সলোমন আলীর সাথে তার ম্যাচের সময়কার ঘটনার স্মৃতিচারণ করেন।

"সে রাতে তার রুমে ঢুকে জোরে গান ছেড়ে দিত ও দরজা বন্ধ করে রাখতো। তুষারে তার পদাঙ্ক অনুসরণ করেই শুধু তার দেখা মিলতো।" নিউইয়র্ক টাইমকে বলেছিলেন স্যাম। 

১৯৭৯ সালে ম্যানহাটনে লিওন

১৯৯৫ সালের ডিসেম্বরে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন লিওন। ফ্রেড হুপের বিপরীতে সে ম্যাচেও হেরে যান লিওন। সেসময় লিওনের বয়স ছিল ৪৩, ফ্রেডের ৪৫। 

২৬টি জয়, ১৭ পরাজয় ও তিনটি ড্র নিয়ে ক্যারিয়ারের সমাপ্তি টানেন লিওন স্পিংকস। 

১৯৫৩ সালের ১১ জুলাই সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন লিওন। সাত ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। শৈশবেই তার বাবা-মা'র বিচ্ছেদ হয়। তার পরিবারের অর্থনৈতিক অবস্থাও ছিল করুণ, বেড়ে ওঠার পরিবেশও ছিল বেশ প্রতিকূল। ছোটবেলায় বাবার হাতে মারধোরের শিকার হয়েছিলেন তিনি।

নিম্ন রক্তচাপ ও হাঁপানির মতো সমস্যায় ভোগা কোমল চরিত্রের এই ইয়াংস্টার অনেকের আক্রমণের লক্ষ্যবস্তু হন। মাত্র ১৩ বছর বয়সে সেন্ট লুইসের একটি জিমনেসিয়ামে বক্সিং শুরু করেন তিনি। অল্প বয়সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি টেনে মেরিনসের বক্সিং প্রোগ্রামে যোগ দেন। 

বক্সিং থেকে অবসরের পরও বেশ টানা পোড়নে জীবন কাটে তার।  উপার্জিত সব অর্থ হারিয়ে দেশের নানা প্রান্তে ঘুরে কাজের সন্ধানে নামেন তিনি। ৫২ বছর বয়সে ইন্ডিয়ানার কলাম্বাসে ওয়াই.এম.সি.এ'র কাস্টোডিয়ান হিসেবে কাজ শুরু করেন। 

মোহাম্মদ আলীকে হারিয়ে দেওয়ার রাতে লিওন বলেছিলেন, তিনি তার শৈশবের প্রতিকূলতাকে শক্তিকে রূপান্তর করেছেন।

"আমার বাবা সবসময় মানুষকে বলে বেড়াতেন আমি কখনোই কিছু করতে পারবো না। আমি কষ্ট পেয়েছিলাম, কখনোই ভুলিনি এসব। আমি ঠিক করে নিয়েছিলাম, আমি কিছু একটা হয়ে উঠবো। এজন্য আমাকে যে মূল্যই দিতে হয়েছে, দিনশেষে  আমি সফল হয়েছি।" স্পোর্টস ইলাস্ট্রেটেডে ছাপা হয়েছিল তার এই করুণ কাহিনীর অনুপ্রেরণাদায়ক উক্তি। 

Related Topics

টপ নিউজ

বক্সিং / লিওন স্পিংকস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • অপেশাদার বক্সিংয়ে হিজাবের অধিকার এনে এবার হিজাব পরে পেশাদার রিংয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন জেইনা নাসসার
  • রিংয়ে বক্সারের মৃত্যুর পর ঘানায় অনির্দিষ্টকালের জন্য বক্সিং স্থগিত
  • জাপানে একই প্রতিযোগিতায় পৃথক লড়াইয়ে মস্তিষ্কে আঘাত পেয়ে ২ বক্সারের মৃত্যু
  • চেসবক্সিং: যে খেলায় শুধু বক্সিং নয়, দাবাতেও হতে হবে তুখোড়
  • মোহাম্মদ আলী বনাম জর্জ ফোরম্যান: ৫০ বছর পরও কেন ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ সেরা!

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net