Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
ফুটবল বিশ্বকাপে সহোদর, সহযোদ্ধা যারা 

টিবিএস রিপোর্ট 
24 November, 2022, 08:55 pm
Last modified: 24 November, 2022, 09:03 pm

Related News

  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
  • মেসিদের বিশ্বকাপ জয়ে কতোটা প্রভাব পড়েছে আর্জেন্টিনার অর্থনীতিতে
  • ফরাসিদের কান্না থামাতে আর্জেন্টাইনদের সই সংগ্রহ
  • বিশ্বকাপে ম্যাচ পাতানোর কোনো আলামত পায়নি ফিফা

ফুটবল বিশ্বকাপে সহোদর, সহযোদ্ধা যারা 

বিশ্বকাপে দুই ভাই ভিন্ন ভিন্ন পতাকার প্রতিনিধি। ইনাকি তার জন্মভূমি ঘানার হয়ে খেলছেন। এদিকে নিকোর জন্ম স্পেনে, বলতে গেলে তিনিও খেলছেন জন্মভূমির হয়েই।
টিবিএস রিপোর্ট 
24 November, 2022, 08:55 pm
Last modified: 24 November, 2022, 09:03 pm
ইনাকি এবং নিকো উইলিয়ামস। ছবি: টুইটার থেকে সংগৃহীত

লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট জর্জ ওয়েহ ছিলেন এককালের নামজাদা ফুটবলার। জিতেছেন ব্যালেন ডি'অরের মতো পুরস্কার। রেকর্ড করাতে পিছিয়ে নেই তাঁর ছেলে টিমোথি-ও। দিন দুয়েক আগেই তিনি অনন্য এক ইতিহাস সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্র দলের হয়ে খেলে। বাবার চেয়ে ভিন্ন দেশের জাতীয় দলের হয়ে খেলেই টিমোথি ইতিহাস সৃষ্টি করেন। 

ফুটবলের বংশগত ঐতিহ্য থাকা একমাত্র খেলোয়াড় অবশ্য নন তিনি। এবারের কাতার বিশ্বকাপে অংশ নিচ্ছেন পাঁচ জোড়া সহোদর ভাই। তবে তাদের সবাই আবার একই দলের হয়ে খেলছেন না। 

লুকাস এবং থিও হার্নান্দেজ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় এবারের বিশ্বকাপ আসর থেকে বাদ পড়েন ফ্রান্স দলের ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। মাঠে লুকাসের বদলী খেলোয়াড় হিসেবে নামেন তাঁরই ভাই থিও হার্নান্দেজ। 
জাতীয় দলে এক হয়ে খেললেও, ক্লাব ফুটবলে ভিন্ন পথযাত্রী দুজনে। লুকাস বর্তমানে বায়ার্ন মিউনিখে, আর থিও আছেন এসি মিলানে।  

আঁন্দ্রে এবং জর্ডান আয়েউ

মাঠে সাবলীল আয়েউ ভাইদের ২৬ জনের বিশ্বকাপ স্কোয়াডে রেখেছেন ঘানার কোচ অটো আদ্দো। 

২০১০ সালেই বিশ্বকাপ স্কোয়াডভুক্ত হন ৩২ বছরের আঁন্দ্রে। অন্যদিকে, ২০১৪ সালে সে সুযোগ পান জর্ডান। তাদের বাবা ছিলেন ঘানা জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন এবং চ্যাম্পিয়ন্স লীগ জয়ী– আবেদি পেলে। 

এডেন ও থরগ্যান হ্যাজার্ড 

বেলজিয়ামের হয়ে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপে খেলছেন হ্যাজার্ড ভাইয়েরা। দুজনের মধ্যে থরগ্যান একজন উইঙ্গার, ভাই এডেনের মতো একজন অ্যাটাকিং মিডফিল্ডারও তিনি।  

ক্লাব ফুটবলে স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের পক্ষে লড়েন এডেন। থরগ্যানের ক্লাব বরুসিয়া ডোর্টমুন্ড। তাদের আছে আরও দুই ভাই– তারাও পেশাদার ফুটবলার। 

সের্গেই এবং ভানিয়া মিলিনকোভিচ- সাভিচ 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ব্রাজিলের বিরুদ্ধে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে সার্বিয়া। তাদের জাতীয় দলেও রয়েছেন দুই সহোদর– সের্গেই এবং ভানিয়া মিলিনকোভিচ- সাভিচ।
দুজনের মধ্যে সের্গেই হলেন লাজিও ক্লাবের সেন্ট্রাল মিডফিল্ডার। তোরিনোর টিমের গোলরক্ষক হলেন ভানিয়া।  

তবে বিশ্বকাপ স্কোয়াডে গোলরক্ষক হিসেবে সার্বিয়ার কোচ আস্থা বেশি রাখেন প্রিড্রাগ রাকোভিচের ওপর। তাই এবারের আসরে ভানিয়া মাঠে নামার সুযোগ নাও পেতে পারেন। 

ইনাকি এবং নিকো উইলিয়ামস

ক্লাব ফুটবলে একই দলের হয়ে খেলেন এ দুই ভাই। কিন্তু, বিশ্বকাপে দুই ভাই ভিন্ন ভিন্ন পতাকার প্রতিনিধি। ইনাকি তার জন্মভূমি ঘানার হয়ে খেলছেন। এদিকে নিকোর জন্ম স্পেনে, বলতে গেলে তিনিও খেলছেন জন্মভূমির হয়েই। জন্মস্থল আর জাতীয়তা যাই হোক– দুই ভাই ভ্রমণের বেলায় অভিন্ন আত্মা। কিন্তু, জীবনে এবার প্রথমবারের মতো আলাদা হয়ে সফর করছেন তারা।  

Related Topics

টপ নিউজ / ফিচার

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / সহোদর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
  • মেসিদের বিশ্বকাপ জয়ে কতোটা প্রভাব পড়েছে আর্জেন্টিনার অর্থনীতিতে
  • ফরাসিদের কান্না থামাতে আর্জেন্টাইনদের সই সংগ্রহ
  • বিশ্বকাপে ম্যাচ পাতানোর কোনো আলামত পায়নি ফিফা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net