Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
প্রিমিয়ার লিগে ভালো করার পুরস্কার পেলেন মুনিম-ইমরান

খেলা

টিবিএস রিপোর্ট
14 August, 2021, 08:50 pm
Last modified: 15 August, 2021, 02:19 am

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

প্রিমিয়ার লিগে ভালো করার পুরস্কার পেলেন মুনিম-ইমরান

যুব বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে এইচপি দলে। ‘এ’ দলে খেলবেন বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররা।
টিবিএস রিপোর্ট
14 August, 2021, 08:50 pm
Last modified: 15 August, 2021, 02:19 am
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দারুণ সময় কাটে মুনিম শাহরিয়ারের। ছবি: বিসিবি

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন আবাহনী লিমিটেডের হয়ে খেলা মুনিম শাহরিয়ার। প্রাইম দোলেশ্বরের ব্যাটসম্যান ইমরানউজ্জামান ইমরানও ছিলেন বেশ কার্যকর। ব্যাট হাতে সামর্থ্য প্রমাণের পুরস্কার পেলেন এই দুই ব্যাটসম্যান। বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) দলে জায়গা পেয়েছেন এ দুজন।

আবাহনীর হয়ে ৯২ ও ৭৪ রানের দুটি ঝড়ো ইনিংস খেলেন মুনিম। এ ছাড়া ৪৪, ৪৩ রানের আরও দুটি কার্যকর ইনিংস খেলাসহ কয়েকটি ম্যাচে আবাহনীকে দাপুটে শুরু এনে দেন তিনি। প্রাইম দোলেশ্বরের হয়ে খেলা ইমরানের বড় ইনিংস ছিল না। তবে মিরপুরের ধীর গতির উইকেটেও ব্যাট হাতে ঝড় তোলা উইকেটরক্ষক এই ব্যাটসম্যান কয়েকটি কার্যকর ইনিংস খেলেন।  

আগামী ১৯ আগস্ট থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে এইচপির ক্যাম্প। এই ক্যাম্পের জন্য শনিবার ২২ সদস্যের এইচপি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাম্প চলাকালীন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ 'এ' দলের সঙ্গে তিনটি একদিনের ও দুটি চার দিনের ম্যাচ খেলবে এইচপি দল।

যুব বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে এইচপি দলে। 'এ' দলে বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররা খেলবেন বলে জানিয়েছেন বিসিবিরি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

শনিবার তিনি বলেন, 'চট্টগ্রামে আমাদের দুটি দল যাচ্ছে। একটা 'এ' দল, আরেকটা এইচপি। 'এ' দলে জাতীয় টেস্ট খেলোয়াড়রা যাবে, যারা লাল বলের ক্রিকেট খেলে। ওখানে আমরা একটা সিরিজ আয়োজন করেছি এইচপি ও 'এ' দলের। ওখানে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ থাকবে।'

১৭ আগস্ট চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে এইচপি দল। সেখানে ১৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর; ১২ দিনের ক্যাম্প শেষে দুই ফরম্যাটের ম্যাচে অংশ নেবে তারা। সিরিজের তিনটি ওয়ানডে হবে ২, ৪ ও ৬ সেপ্টেম্বর। ৯ থেকে ১২ সেপ্টেম্বর প্রথম ও ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। ম্যাচ শেষে স্কিল অনুশীলনের পর এইচপির ক্যাম্প শেষ হবে ৮ অক্টোবর।

এইচপি স্কোয়াড:

ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহদাত হোসেন, মাহমুদুল হাসান হয়, তৌহিদ হৃদয় ও আনিসুল ইসলাম।

উইকেটরক্ষক: ইমরানুজ্জামান ইমরান ও আকবর আলী।

স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।

পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।

Related Topics

টপ নিউজ

মুনিম শাহরিয়ার / ডিপিএল / বিসিবি / এইচপি ইউনিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net