Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

খেলা

টিবিএস ডেস্ক
19 August, 2020, 01:15 pm
Last modified: 19 August, 2020, 01:20 pm

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

১৯৯৫ সালের পর প্রথমবারের মতো সেমি ফাইনালে ওঠে পিএসজি। এবার আর শেষ চারে আটকে থাকেনি তারা। নেইমার, এমবাপ্পে, ডি মারিয়াদের পায়ে ভর করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল ফরাসি চ্যাম্পিয়নরা।
টিবিএস ডেস্ক
19 August, 2020, 01:15 pm
Last modified: 19 August, 2020, 01:20 pm

চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের পেরনো প্রতিটা ধাপ ছিল একেকটি বিস্ময়। অবশেষে সেই যাত্রা থামল। লাইপজিগের অদ্ভুত সুন্দর সফরকে থামিয়ে স্বপ্ন পুরণ করলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। জার্মানির দলটিকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।

দ্বিতীয় সেমি ফাইনালে মঙ্গলবার লাইপজিগকে ৩-০ গোলে হারিয়েছে নেইমার-ডি মারিয়াদের দল। ১৯৯৫ সালের পর প্রথমবারের মতো সেমি ফাইনালে ওঠে পিএসজি। এবার আর শেষ চারে আটকে থাকেনি তারা। 

নেইমার, এমবাপ্পে, ডি মারিয়াদের পায়ে ভর করে ফাইনালে উঠে গেল পিএসজি। ফাইনালে ওঠার লড়াইয়ে পিএসজির হয়ে দুটি গোল করেন তাদের দুই ডিফেন্ডার। বাকি গোলটি আসে নেন আর্জেন্টাইন মিড ফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়ার পা থেকে।  

ফাইনালে পিএসজির প্রতিপক্ষ কে, সেটা জানা যাবে বুধবার রাতে। দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও অলিম্পিক লিঁও। প্রথম সেমি ফাইনালের মতো এই লড়াইটিও জার্মান-ফরাসিদের মধ্যে। বার্সেলোনাকে ৮-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করা বায়ার্নকেই এই ম্যাচে ফেবারিট ধরা হচ্ছে। 

পিএসজি-লাইপজিগ ম্যাচের শুরু থেকেই চরম উত্তেজনা দেখা গেছে। রেফারি বাঁশি বাজাতেই দুই দল একের পর এক আক্রমণ সাজাতে শুরু করে। ১৩ মিনিটে গিয়ে গোলের দেখা পায় পিএসজি। এ সময় অ্যাঙ্গেল ডি মারিয়ার ফ্রি-কিক থেকে অসাধারণ হেডে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস।

গোল হজম করেই যেন তেঁতে ওঠে লাইপজিগ। টটেনহ্যাম হটস্পার ও অ্যাটলেটিকে মাদ্রিদকে বিদায় করে শেষ চারে আসা দলটি মুহুর্মুহু আক্রমণ করতে শুরু করে। যদিও তাদের আক্রমণ সফল হয়নি। প্রথমার্ধের শেষ দিকে গিয়ে উল্টো তাদের আরও পিছিয়ে পড়তে হয়। 

৪২ মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে লাইপজিগ। নিজেদের মধ্যে পাস দিতে গিয়ে বলের নিয়ন্ত্রণ হারালে সুযোগটি কাজে লাগান নেইমার। সতীর্থের কাছ থেকে পাওয়া বল ডি মারিয়াকে দেন নেইমার। বাঁ পায়ের আলতো শটে গোল করে পিএসজিকে এগিয়ে ডি মারিয়া। 

২-০ গোলে এগিয়ে থাকা পিএসজিকে তৃতীয় গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৫৬ মিনিটে ডি মারিয়ার ক্রসে মাথা ছুঁয়ে পিএসজির পক্ষে তৃতীয় গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার হুয়ান বের্নাত। এরপর অনেক চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি লাইপজিগ। 

Related Topics

পিএসজি / নেইমার / অ্যাঙ্গেল ডি মারিয়া / কিলিয়ান এমবাপ্পে / উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net