Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
পুরনো শারীরিক ভাষা ফেরাতে বলছেন সুজন

খেলা

টিবিএস রিপোর্ট
12 April, 2021, 04:20 pm
Last modified: 12 April, 2021, 04:29 pm

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • ‘তাদের মধ্যে কেন লোভ-লালসা আসে’; ফারুক-নাজমুল দ্বন্দ্ব প্রসঙ্গে সুজন
  • নিয়ম না মানায় সাব্বিরকে খেলায়নি ঢাকা ক্যাপিটালস
  • ‘আমি কখনও হারতে চাই না’
  • বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

পুরনো শারীরিক ভাষা ফেরাতে বলছেন সুজন

শ্রীলঙ্কা সফরের আগেরদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হককে একবারও বলতে দেখা যায়নি ‘আমরা জিততে চাই।’ ভালো ক্রিকেট খেললে ড্র করা যাবে, জয়ও পাওয়া যেতে পারে বলে জানান তিনি। তবে খালেদ মাহমুদ বলছেন, জেতার জন্যই যাচ্ছেন তারা। 
টিবিএস রিপোর্ট
12 April, 2021, 04:20 pm
Last modified: 12 April, 2021, 04:29 pm
খালেদ মাহমুদ সুজন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক অধিনায়ক তিনি। বর্তমানে দায়িত্বে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পদে। ক্রিকেটের উন্নয়নে কাছ থেকে বাংলাদেশের ক্রিকেট পরখ করাই কাজ খালেদ মাহমুদ সুজনের। কাজটা ভালোভাবেই করে আসছেন তিনি। তাই তো বাংলাদেশ দলের শারীরিক ভাষার পরিবর্তনটা সহজেই বুঝতে পারছেন তিনি। 

খালেদ মাহমুদের মতে, বাংলাদেশ দলের সেই শারীরিক ভাষা নেই, যা দুই বছর আগেও ছিল। এ কারণে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের কাছে দুই বছর আগের শারীরিক ভাষা দেখতে চান তিনি। টিম লিডার হিসেবে দলের সঙ্গে শ্রীলঙ্কা গেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রওনা দেওয়ার আগে বিমান বন্দরে বাংলাদেশ দলের বিভিন্ন দিক নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। 

খালেদ মাহমুদের কাছে শারীরিক ভাষাটাই আসল। ইতিবাচক ক্রিকেট খেলার কথা জানিয়ে তিনি বলেন, 'আমি সবসময় ইতিবাচক ক্রিকেট খেলার কথা বলি। অ্যাটিচিউড (শারীরিক ভাষা) অনেক গুরুত্বপূর্ণ। যে শারীরিক ভাষা আমি দেখেছি দুই বছর আগে, সে রকমটা দেখতে চাই। মাঠে লড়াই করবে, ফল কী হবে পরে দেখা যাবে। কিন্তু আমরা লড়াই করতে চাই।'

শ্রীলঙ্কা সফরের আগেরদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন মুমিনুল হক। প্রায় ১৩ মিনিটের সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ককে একবারও বলতে দেখা যায়নি 'আমরা জিততে চাই।' ভালো ক্রিকেট খেললে ড্র করা যাবে, জয়ও পাওয়া যেতে পারে বলে জানান তিনি। তবে খালেদ মাহমুদ বলছেন, জেতার জন্যই যাচ্ছেন তারা। 

বিসিবির এই পরিচালক বলেন, 'অবশ্যই আমরা জিততে চাই। ফল কী হবে, তা পরে। আমরা ওখানে সেরা ক্রিকেট খেলতে চাই। যে দল ভালো খেলবে, তারাই জিতবে। পাঁচ দিনের খেলা, এ কারণে সেশন বাই সেশন ধরে এগোতে হবে। চট্টগ্রাম টেস্টে (উইন্ডিজের বিপক্ষে) আমরা চার দিন ডমিনেট করেও হেরে গেছি, এমনটা করতে চাই না। লম্বা সময় মনোযোগ ধরে রাখতে চাই।'

শ্রীলঙ্কায় পৌঁছে তিন দিন কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ দল। এরপর অনুশীলন শুরু হবে। প্রথম দুই দিনের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৭-১৮ এপ্রিল। বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল।

Related Topics

টপ নিউজ

খালেদ মাহমুদ সুজন / বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • ‘তাদের মধ্যে কেন লোভ-লালসা আসে’; ফারুক-নাজমুল দ্বন্দ্ব প্রসঙ্গে সুজন
  • নিয়ম না মানায় সাব্বিরকে খেলায়নি ঢাকা ক্যাপিটালস
  • ‘আমি কখনও হারতে চাই না’
  • বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net