Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
পাকিস্তান সিরিজে তামিমকে পাচ্ছে না বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
14 November, 2021, 08:15 pm
Last modified: 14 November, 2021, 08:15 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

পাকিস্তান সিরিজে তামিমকে পাচ্ছে না বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টি দিয়ে আগামী ১৯ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। এর কদিন আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ। এই সিরিজে খেলা হচ্ছে না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের।
টিবিএস রিপোর্ট
14 November, 2021, 08:15 pm
Last modified: 14 November, 2021, 08:15 pm

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে শনিবার ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম টি-টোয়েন্টি দিয়ে আগামী ১৯ নভেম্বর শুরু হবে সিরিজ। এর কদিন আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না তামিম ইকবালের। নেপালের এভারেস্ট টি-টোয়েন্টি (ইপিএল) লিগে পাওয়া আঙুলের চোটের কারণেই অভিজ্ঞ এই ওপেনারের খেলা হচ্ছে না। 

এভারেস্ট প্রিমিয়ার লিগের পর ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেও আপাতত জাতীয় দলের হয়ে খেলা হচ্ছে না তামিমের। পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজেই দর্শক হয়ে থাকত হবে তাকে। চোট নিয়ে দেশে ফেরার পর বিশ্রামে ছিলেন তামিম। পুর্নবাসন প্রক্রিয়া শেষে অনুশীলনও শুরু করেন তিনি। কিন্তু তামিমের আঙুলে আবারও চিড় ধরা পড়েছে। 

চোটের সর্বশেষ অবস্থা বুঝতে রোববার (১৪ নভেম্বর) এক্স-রে করান তামিম। সেখানেই তার আঙুলে নতুন করে চিড় ধরা পড়ে। ইনজুরির অবস্থা নিয়ে তামিম বলেন, 'আগের চিড় ভিতরের দিকে ছিল। তবে হাত বেশ ফোলা ছিল। কৌতুহলবশত এক্স-রে করতে গিয়ে উপরের দিকে চিড় ধরা পড়েছে। সম্ভবত একই সঙ্গে দুটি ফ্র্যাকচার হয়েছিল।'

উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা তামিমের। চিকিৎসা নিতে লন্ডনে যেতে পারেন তিনি। অস্ত্রোপচার লাগবে কিনা, এ বিষয়ে এখনও নিশ্চিত নন তামিম। অস্ত্রোপচার না লাগলে নিউজিল্যান্ড সফর দিয়ে দলে ফেরার আশায় বাংলাদেশ ওপেনার। 

অস্ত্রোপচার লাগলে আরও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তামিমকে। অভিজ্ঞ এই ব্যাটসম্যান বলেন, 'অপারেশন না লাগলে নিউজিল্যান্ড সফরের আগে ঠিক হয়ে যাবে আশা করি। কিন্তু অপারেশন লাগলে সেটা লম্বা সময়ের ব্যাপার। কবে ফেরা যাবে, অপারেশনের পর বোঝা যাবে সেটা।'

ফিরি ফিরি করে আরও একবার জাতীয় দলে ফেরা পিছিয়ে গেল তামিমের। এর আগে জিম্বাবুয়ে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলেননি তিনি। হাঁটুতে চোট থাকায় শুধু ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরেন তামিম। একই চোটে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে খেলা হয়নি তার। দীর্ঘদিন টি-টোয়েন্টি না খেলায় এবং পর্যাপ্ত অনুশীলন না থাকায় বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেন অভিজ্ঞ এই ক্রিকেটার। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net