Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
দলছুট হতে চাওয়া মেসিতেই আস্থা বার্সার

খেলা

টিবিএস ডেস্ক
13 September, 2020, 02:05 pm
Last modified: 13 September, 2020, 02:17 pm

Related News

  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

দলছুট হতে চাওয়া মেসিতেই আস্থা বার্সার

বার্সেলোনার স্বপ্নবাহক তিনি। তাকে কেন্দ্র করেই সব পরিকল্পনা সাজায় স্প্যানিশ ফুটবল ক্লাবটি। কিন্তু হঠাৎ-ই বেঁকে যেতে বসেছিল লিওনেল মেসি-বার্সার পথ। তবু বিগত সময়ের মতো মেসির ওপরই ভরসা রাখছে বার্সেলোনা।
টিবিএস ডেস্ক
13 September, 2020, 02:05 pm
Last modified: 13 September, 2020, 02:17 pm

বার্সেলোনার স্বপ্নবাহক তিনি। তাকে কেন্দ্র করেই সব পরিকল্পনা সাজায় স্প্যানিশ ফুটবল ক্লাবটি। কিন্তু হঠাৎ-ই বেঁকে যেতে বসেছিল লিওনেল মেসি-বার্সার পথ। ক্লাব ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। অনেক জলঘোলার পর একপ্রকার বাধ্য হয়েই আরও একটি মৌসুম বার্সায় থেকে যেতে হচ্ছে মেসিকে। 

এতো টানাপোড়েনের পরও মেসি-বার্সার সম্পর্ক আগের মতো থাকবে কিনা, এ নিয়ে আছে সংশয়। আবার নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নিয়েই মেসিকে জানিয়ে দিয়েছেন, বাড়তি সুযোগ-সুবিধার দিন শেষ। সবার জন্য যে পরিকল্পনা, মেসির জন্যও তাই। 

এত কিছুর পরও বিগত সময়ের মতো মেসির ওপরই ভরসা রেখেছে বার্সেলোনা। তাকেই করা হয়েছে অধিনায়ক। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের ওপর বেশি আস্থা তার সতীর্থদের। সতীর্থদের ভোটেই অধিনায়কের আর্মব্যান্ড জিতেছেন তিনি। 

জাভি হার্নান্দেজ বার্সা ছাড়ার পর অধিনায়ক হন আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১৮ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন তিনি। ইনিয়েস্তা ২০১৮ সালে ক্লাব ছাড়ার পর মেসিকে নেতা হিসেবে বেছে নেয় বার্সা। 

ভোটে সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন সার্জিও বুসকেটস। ভোটে মেসির পরে অবস্থান থাকায় তাকে ডেপুটি করা হয়েছে। এ নিয়ে টানা তিনটি মৌসুমে বার্সার সহ-অধিনায়ক নির্বাচিত হলেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

অধিনায়ক পদে আরও দুজন ছিলেন। মেসি, বুসকেটস, জেরার্ড পিকে ও সার্জিও রবার্তোর মধ্যে ভোটাভুটি হয়। গত মৌসুমের মতো এবারও পিকে তৃতীয় এবং রবার্তো চতুর্থ হয়েছেন। 

গত ২৫ আগস্ট ফ্যাক্সের মাধ্যমে দল ছাড়ার কথা বার্সেলোনাকে জানান মেসি। তখন থেকেই মেসিকে ধরে রাখতে সব ধরনের চেষ্টা করে আসছিল বার্সা। মেসি বার্সায় ছাড়তে অনড় থাকায় তার বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে আলোচনায় বসেন কাতালান ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। এর পরের দিন বার্সায় থেকে যাওয়ার ঘোষণা দেন মেসি। 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / বার্সেলোনা / অধিনায়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net