Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
তামিম-শান্তদের ব্যাটিংয়ে উচ্ছ্বসিত প্রধান নির্বাচক

খেলা

টিবিএস রিপোর্ট
17 April, 2021, 05:25 pm
Last modified: 17 April, 2021, 07:35 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

তামিম-শান্তদের ব্যাটিংয়ে উচ্ছ্বসিত প্রধান নির্বাচক

প্রথম ঘণ্টায় উইকেট কঠিন থাকার পরও তামিম-শান্তরা মানিয়ে নেন। তামিম ৬৩ ও সাইফ ৫২ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন। নাজমুল হোসেন শান্ত হাফ সেঞ্চুরি তুলে নেন, মুশফিকুর রহিমও পেয়েছেন রানের দেখা।
টিবিএস রিপোর্ট
17 April, 2021, 05:25 pm
Last modified: 17 April, 2021, 07:35 pm
শ্রীলঙ্কায় নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং করেন তামিম ইকবাল। ছবি: বিসিবি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। তিনদিন কোয়ারেন্টিনের পর দলীয় অনুশীলন শুরু করেন তামিম, মুমিনুল, মুশফিকরা। অনুশীলনের পর নিজেদের মধ্যে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন প্রাথমিক দলে ডাক পাওয়া ২১ ক্রিকেটার। 

এই ম্যাচে ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা। শ্রীলঙ্কার উইকেটে তামিম-সাইফদের এমন ব্যাটিং মনে ধরেছে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর। 

প্রথম ঘণ্টায় উইকেট কঠিন থাকার পরও তামিম-শান্তরা মানিয়ে নেন। তামিম ৬৩ ও সাইফ ৫২ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন। নাজমুল হোসেন শান্ত হাফ সেঞ্চুরি তুলে নেন, মুশফিকুর রহিমও পেয়েছেন রানের দেখা। বাংলাদেশের ব্যাটসম্যানদের এমন ব্যাটিংয়ের প্রশংসা করছেন দলের সঙ্গে শ্রীলঙ্কা যাওয়া মিনহাজুল আবেদীন। 

তিনি বলেন, 'উইকেটের যে কন্ডিশন ছিল, প্রথম ঘন্টায় ব্যাটিং করা কঠিন ছিল। আমাদের ওপেনার তামিম, সাইফরা অসাধারণ ব্যাটিং করেছে। শান্ত, মুশফিক অসাধারণ ব্যাটিং করেছে। বোলাররাও খুব চেষ্টা করেছে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস এই প্র্যাকটিস ম্যাচ থেকে আমরা যথেষ্ট ভালো ফিডব্যাক পেয়েছি। আগামী দিন খেলা শেষ হওয়ার পর টেস্টের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারব।'

শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ আয়োজন খুবই জরুরি ছিল বলে জানান প্রধান নির্বাচক। তিনি বলেন, 'এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের খেলোয়াড়রা দুইদিন অনুশীলনের পরই এই প্র্যাকটিস ম্যাচটা পেয়েছে, এটা আমাদের জন্য যথেষ্ট উপকার হয়েছে। বিশেষ করে আবহাওয়া, কন্ডিশন সবকিছুর সাথে মানিয়ে নেয়ার জন্য।'

'আমার মনে হয় খেলোয়াড়রা যথেষ্ট অভ্যস্ত হয়েছে কন্ডিশন ও উইকেটের সাথে। যথেষ্ট ভালো প্র্যাকটিস হয়েছে। আমাদের টপ অর্ডাররা ভালো ব্যাটিং করেছে, বোলাররা যথেষ্ট চেষ্টা করেছে লাইন লেংন্থ ও ভালো জায়গায় বল করার। সব মিলিয়ে ভালো প্রস্তুতিতে সহায়তা করেছে, কাল আরও একদিনের খেলা আছে।' যোগ করেন প্রধান নির্বাচক

ব্যাটসম্যানরা ভালো করলেও বোলারদের কঠিন সময় গেছে। তামিম ইকবালের লাল দল কোনো উইকেট না হারিয়েই চা বিরতি পর্যন্ত ২০৪ রান তোলে। এ নিয়ে মিনহাজুল আবেদীন বলেন, 'বোলারদের জন্য খুব কঠিন একটা সেশন গিয়েছে। যে উইকেট ও কন্ডিশন, বাউন্স যথেষ্ট ভালো, যেহেতু এটা অনেকটা ফ্ল্যাট ট্র্যাকের মতো।'

টেস্টের উইকেট এমন হবে বলেই  মনে করছেন প্রধান নির্বাচক, 'হয়তো টেস্টেও এ রকম কন্ডিশন হতে পারে, এই গরমের মধ্যে ভালো জায়গায় বল করা, মনোযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আরও একটা দিন বাকি আছে ম্যাচ প্র্যাকটিসে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস আমাদের বোলাররা খুব তাড়াতাড়ি অভ্যস্ত হতে পারবে, টেস্ট ক্রিকেটের আগে প্রস্তুতির জন্য এটা যথেষ্ট কাজে লাগবে।'

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে । প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল। এই মাঠে এবারই প্রথম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর / তামিম ইকবাল / নাজমুল হোসেন শান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net