Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
তামিম চাননি তার বিরুদ্ধে ভালো বোলার খেলুক

খেলা

টিবিএস রিপোর্ট
14 May, 2020, 05:05 pm
Last modified: 14 May, 2020, 05:11 pm

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

তামিম চাননি তার বিরুদ্ধে ভালো বোলার খেলুক

মার্চের শেষ দিকে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্ব একাদশের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডু প্লেসির।
টিবিএস রিপোর্ট
14 May, 2020, 05:05 pm
Last modified: 14 May, 2020, 05:11 pm

ঘরের মাঠে আয়োজন। সেখানে নিজেদের কর্তৃত্ব একটু তো থাকবেই! আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছেন তামিম ইকবাল। প্রতিপক্ষ দলের বোলিং লাইন আপ যেন শক্তিশালী না হয়, সেই পরামর্শ দিয়েছেন তিনি। ফেসবুক লাইভের আড্ডায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নিজেই এটা অবলীলায় জানিয়ে দিলেন। 

করোনাভাইরাসের প্রকোপে সবাই বন্দি হয়ে আছে। লকডাউনের এই সময়ে ক্রিকেটভক্তদের একটু বিনোদন দিতে ক্রিকেট তারকাদের নিয়ে ফেসবুকে নিয়মিত আড্ডা দিচ্ছেন তামিম। আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার তামিমের সঙ্গে আড্ডায় মেতেছিলেন ফাফ ডু প্লেসি। 

প্রাণবন্ত এই আড্ডায় বিভিন্ন বিষয় নিয়েই কথা হয় তামিম-প্লেসির। একটা সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মাধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচের প্রসঙ্গ উঠে আসে। 

মার্চের শেষ দিকে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্ব একাদশের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডু প্লেসির। কিন্তু করনোভাইরাসের প্রকোপের কারণে ম্যাচ দুটি স্থগিত করে বিসিবি।

তামিম ছাড়া আরও তিনজন বাংলাদেশি ক্রিকেটারের খেলার কথা ছিল এশিয়া একাদশের হয়ে। ম্যাচ দুটির আলোচনা তুলে তামিম বলেন, 'বিশ্ব একাদশের ম্যাচ নিয়ে বলি। যে দলটার নেতৃত্ব দেওয়ার কথা ছিল তোমার। সত্যি বলতে সবাই ম্যাচটির জন্য অপেক্ষা করছিল। যদিও এশিয়া একাদশের দলটি বেশি ভালো ছিল।'

দুটি একাদশ গঠনেই মতামত দেওয়ার সুযোগ ছিল তামিমের। সেসময় নিজের দলকে এগিয়ে রাখতে পক্ষপাতিত্ব করেছেন বলে মজা করেন তামিম। তিনি বলেন, 'বিশ্ব একাদশের খেলোয়াড় নির্বাচনে আমিও সহায়তা করেছি। আমাকে ভালো বোলারের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। আমি বলেছি দরকার নেই।'

তামিমের মজা বুঝতে সমস্যা হয়নি ডু প্লেসির, তাই এমন কথা শুনে হেসে দেন তিনি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক তামিমকে প্রশ্ন করেন, 'তাহলে তুমি 'এ' নাকি 'বি' দল বানাতে চেয়েছিলে।' বুধবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ডু প্লেসির সঙ্গে ৩৪ মিনিট আড্ডা দেন তামিম।

Related Topics

তামিম ইকবাল / ফাফ ডু প্লেসি / ক্রিকেটার / ফেসবুক লাইভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net