Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
তামিমের সঙ্গে বাজে আচরণ করে দর্শক আটক

খেলা

শান্ত মাহমুদ , সিলেট থেকে
01 March, 2020, 05:40 pm
Last modified: 01 March, 2020, 05:44 pm

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

তামিমের সঙ্গে বাজে আচরণ করে দর্শক আটক

আউট হয়ে ড্রেসিং রুমে ফিরছিলেন তামিম ইকবাল। এ সময় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা এক দর্শক তার দিকে অশোভন ইঙ্গিত করেন। ওই দর্শককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিসিবির নিরাপত্তা কর্মীরা।
শান্ত মাহমুদ , সিলেট থেকে
01 March, 2020, 05:40 pm
Last modified: 01 March, 2020, 05:44 pm
সাবধানে শুরু করলেও ইনিংস দীর্ঘ করতে পারেননি তামিম। ছবি: ক্রিক ইনফো

অতি সাবধানি শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। তার ওপর আবার একটি রিভিউ নষ্ট করেছেন। মেজাজটা চরমেই ছিল তামিম ইকবালের। এমন অবস্থায় দর্শকের অশোভন আচরণ বরদাস্ত করতে পারলেন না বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার। তেড়ে গেলেন দর্শকের দিকে। পরে ওই দর্শককে আটক করে পুলিশের হাতে তুলে দেন বিসিবির নিরাপত্তা কর্মীরা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংস উদ্বোধন করতে নেমে সুবিধা করতে পারেননি তামিম। ৪৩ বলে ২৪ রান করে ড্রেসিং রুমে ফিরছিলেন তামিম। এমন সময় তামিমকে উদ্দেশ্য করে অশোভন আচরণ করেন এক দর্শক।

হামিদুর রহমান নামে এই দর্শকের এমন আচরণ রাগিয়ে তোলে তামিমকে। ড্রেসিং রুম থেকে বেরিয়ে দর্শকের দিকে এগিয়ে যান ক্ষিপ্ত তামিম। এই ঘটনায় দর্শককে আটক করার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অবঃ) হোসেন ইমাম।

তিনি বলেছেন, 'তামিমকে উদ্দেশ্য করে বাজে ইঙ্গিত করেছেন হামিদুর রহমান নামে এই দর্শক। তাকে প্রথমে আমরা আটক করি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।'

বাংলাদেশের ইনিংসের ১৩তম ওভারে এই ঘটনা ঘটে। আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিলেন তামিম ইকবাল। এ সময় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখছিলেন সিলেট বিয়ানীবাজারের অধিবাসী হামিদুর রহমান নামে ওই দর্শক। তামিমকে ফিরতে দেখে অশোভন ইঙ্গিত করতে থাকেন তিনি।

গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা অন্য দর্শকরাও বিষয়টি দেখেছেন। এদের মধ্য থেকে একজন বলেন, 'তামিম ভাইয়ের আসলে এমন তেড়ে আসারই কথা। আউট হয়ে ফেরার পথে সবারই মন খারাপ থাকে। এর মধ্যে এমন আচরণ যে কাউকে রাগিয়ে দেবে। ওই ছেলে বাজে ইঙ্গিত করছিল।'

তামিমের দিনটা ভালো না গেলেও বাংলাদেশ রীতিমতো ব্যাটিং শো করেছে। লিটন দাসের সেঞ্চুরি, মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরি ও মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ২৩১ রান তোলে বাংলাদেশ। ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / ক্রিকেট / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net