Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
ড্রাফটে নাম না থাকলেও মাশরাফিকে দলে ভেড়ানো যাবে

খেলা

টিবিএস রিপোর্ট
11 November, 2020, 10:10 pm
Last modified: 11 November, 2020, 10:12 pm

Related News

  • জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো 
  • পিএসএলে নাহিদ রানা পেশোয়ার জালমিতে, লিটনকে নিলো করাচি কিংস 
  • ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
  • সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা
  • নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা 

ড্রাফটে নাম না থাকলেও মাশরাফিকে দলে ভেড়ানো যাবে

ফিটনেস পরীক্ষা না দেওয়ায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি মাশরাফি বিন মুর্তজার নাম। তবে কোনো দল চাইলে ড্রাফটের বাইরে থেকেও মাশরাফিকে দলে ভেড়াতে পারবে। 
টিবিএস রিপোর্ট
11 November, 2020, 10:10 pm
Last modified: 11 November, 2020, 10:12 pm

পাঁচটি দল নিয়ে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ১২ নভেম্বর। ড্রাফটে ১৫৭ জন ক্রিকেটারের নাম থাকবে। ফিটনেস পরীক্ষা না দেওয়ায় ড্রাফটে রাখা হয়নি মাশরাফি বিন মুর্তজার নাম। তবে কোনো দল চাইলে ড্রাফটের বাইরে থেকেও মাশরাফিকে দলে ভেড়াতে পারবে। 

বুধবার এমনই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে থাকলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ফিট মাশরাফিকে পাওয়া যাবে বলে বিশ্বাস প্রধান নির্বাচকের। 

মিনহাজুল আবেদীন বলেছেন, 'মাশরাফির ব্যাপারে একটা চিন্তা আছে। ওর হ্যামস্ট্রিং ইনজুরি আছে। আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ওকে পাওয়া যাবে। তখন যেকোনো দল চাইলে ওকে সেই দলে দেওয়া যাবে।'

একের অধিক দল মাশরাফিকে দলে নিতে চাইলে সেটার সমাধানও প্রস্তুত রাখবে বিসিবি। তখন লটারির মাধ্যমে মাশরাফির দল চূড়ান্ত করা হবে। প্রধান নির্বাচক বলেন, 'আমি আশা করছি খুব তাড়াতাড়ি ও খেলার মধ্যে ফিরে আসবে। একের বেশি দল যদি ওকে চায়, সেক্ষেত্রে লটারি করে দেওয়া হবে এবং যদি একটা দলই চায় তাহলে সরাসরি সেই দলে খেলতে পারবে।'

বুধবার ড্রাফটের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বিসিবি। ড্রাফটের খেলোয়াড়দের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। 'এ' গ্রেডে আছেন ৫ জন ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান। এই ৫ ক্রিকেটারের পারিশ্রমিক ১৫ লাখ টাকা করে।

'বি' গ্রেডে আছেন ২১ জন ক্রিকেটার, তাদের পারিশ্রমিক ১০ লাখ টাকা। 'সি' গ্রেডে রাখা হয়েছে ২৩ জন ক্রিকেটারকে। এই গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক ৬ লাখ টাকা। 'ডি' গ্রেডে সর্বোচ্চ ১০৮ জন ক্রিকেটারের নাম আছে। তাদের পারিশ্রমিক ৪ লাখ টাকা। একটি দল সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে। 

ইতোমধ্যে পাঁচটি দল চূড়ান্ত হয়েছে। দলগুলো হচ্ছে ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। সংক্ষিপ্ত ফরম্যাটের এই আসরটির সম্প্রচার সত্ত্ব পেয়েছে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস। 

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ / ফিটনেস পরীক্ষা / প্লেয়ার্স ড্রাফট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো 
  • পিএসএলে নাহিদ রানা পেশোয়ার জালমিতে, লিটনকে নিলো করাচি কিংস 
  • ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
  • সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা
  • নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net