Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ট্র্যাক থেকে হাসপাতালে তারকা হার্ডলার সুমিতা

খেলা

টিবিএস রিপোর্ট
03 April, 2021, 08:20 pm
Last modified: 03 April, 2021, 08:29 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ
  • আঙুলের চোটে ছিটকে গেলেন মুশফিক
  • তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ দলে দুশ্চিন্তা
  • সাকিবের ইনজুরি নিয়ে করা নানা মন্তব্যে চটেছেন মাশরাফি
  • আর্জেন্টাইন ডিফেন্ডারের পা ভেঙে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন মার্সেলো

ট্র্যাক থেকে হাসপাতালে তারকা হার্ডলার সুমিতা

ইনজুরি কাটিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস দিয়ে চিরচেনা জায়গায় ফিরেছিলেন সুমিতা। লক্ষ্য ছিল ১০০ মিটার হার্ডলসে স্বর্ণপদক পুনরুদ্ধার করা। কিন্তু তা আর হলো না, ট্র্যাক ছেড়ে হাসপাতালে যেতে হলো হার্ডলসের এই রানীর।
টিবিএস রিপোর্ট
03 April, 2021, 08:20 pm
Last modified: 03 April, 2021, 08:29 pm
তারকা হার্ডলার সুমিতা রানী। ছবি: সংগৃহীত

তাকে বলা হয় বাংলাদেশের হার্ডলসের রানী। ট্র্যাকে নামলেই রেকর্ড করেন সুমিতা রানী। ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। গত জানুয়ারিতে ৪৪তম জাতীয় চ্যাম্পিয়নশিপে ইনজুরির কারণেই ট্র্যাকে নামতে পারেননি তারকা এই হার্ডলার। 

ইনজুরি কাটিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস দিয়ে চিরচেনা জায়গায় ফিরেছিলেন সুমিতা। লক্ষ্য ছিল ১০০ মিটার হার্ডলসে স্বর্ণপদক পুনরুদ্ধার করা। কিন্তু তা আর করা হলো না নোয়াখালীর মাইজদীর এই হার্ডলারের। ট্রাকে নেমে দৌড়ই শেষ করতে পারেননি তিনি, ৩০ মিটার দৌড়েই পড়ে যান। তৃতীয় হার্ডলসে পা লেগে ট্র্যাকে লুটিয়ে পড়েন সুমিতা।

ট্র্যাকে পড়ে গিয়ে ডান পায়ের গোড়ালিতে বেশ চোট পেয়েছেন ২৯ বছর বয়সী বাংলাদেশ জেলের এ অ্যাথলেট। দুই হাত, হাঁটু ও মুখ ছিলে গেছে তার। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুমিতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানে চিকিৎসা দেওয়ার পর বকশিবাজারে বাংলাদেশ জেলের ক্যাম্পে রাখা হয়েছে তাকে। 

এতোদিন পর ট্র্যাকে ফিরে এভাবে ছিটকে যাওয়াটা কিছুতেই মানতে পারছেন না সুমিতা। তিনি বলেন, 'আমার ভাগ্যটাই খারাপ। ইনজুরির কারণে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলতে পারিনি। সর্বশেষ বাংলাদেশ গেমসে আমার স্বর্ণ ছিল। ৮ বছর আগে পাওয়া স্বর্ণ আমি আবার জিতব; এমন প্রত্যাশা ছিল। কিন্তু দুর্ভাগ্য আমার, দৌড়ই শেষ করতে পারলাম না।'

জাতীয় ও সামার অ্যাথলেটিক মিলিয়ে মোট ১৫ বার স্বর্ণপদক জিতেছেন সুমিতা। বাংলাদেশ গেমসের সর্বশেষ আসরে ২০১৩ সালে ১০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছিলেন তিনি। বাংলাদেশ গেমস দিয়েই শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশনে ট্র্যাকে নেমেছিলেন কৃতী এই রানী হার্ডলার। কিন্তু স্বর্ণ জয় করা তো হলোই না, উল্টো ইনজুরির ছোবলে মাঠের বাইরে ছিটকে যেতে হলো তাকে। 

Related Topics

টপ নিউজ

তারকা হার্ডলার / বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস / ইনজুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ
  • আঙুলের চোটে ছিটকে গেলেন মুশফিক
  • তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ দলে দুশ্চিন্তা
  • সাকিবের ইনজুরি নিয়ে করা নানা মন্তব্যে চটেছেন মাশরাফি
  • আর্জেন্টাইন ডিফেন্ডারের পা ভেঙে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন মার্সেলো

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net