Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ছয় নম্বরে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
03 September, 2021, 09:45 pm
Last modified: 03 September, 2021, 09:47 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ছয় নম্বরে বাংলাদেশ

কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ। দুইদিনের ব্যবধানে আরেক ধাপ এগিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেললো তারা।
টিবিএস রিপোর্ট
03 September, 2021, 09:45 pm
Last modified: 03 September, 2021, 09:47 pm
একটি করে জয় আসছে, আর র‌্যাঙ্কিংয়ে উন্নতি হচ্ছে বাংলাদেশের। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয় বাংলাদেশের। ১০ নম্বর থেকে সাতে উঠে আসে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ে আরও উন্নতি হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে গেছে বাংলাদেশ। 

কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ। দুইদিনের ব্যবধানে আরেক ধাপ এগিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেললো তারা। তবে র‌্যাঙ্কিংয়ের এই উন্নতি আইসিসির রেকর্ডে থাকবে না। প্রতি বুধবারে করা হালনাগাদের র‌্যাঙ্কিং রেকর্ডে থাকবে। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জেতার পর র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো উন্নতি হয়নি। তবে বেড়েছিল রেটিং পয়েন্ট। এ কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিটি জয়ে র‌্যাঙ্কিংয়ে প্রভাব পড়ছে। 

২৩ ম্যাচে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে সুযোগ এসেছে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলার। ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে আছে প্রোটিয়ারা। 

কিউইদের বিপক্ষে ৫-০ ব্যবধানে জিততে পারলে পাঁচ নম্বরে উঠে যাবে বাংলাদেশ। সফরকারীদের হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ২৪৮। তবে ৩-২ ব্যবধানে সিরিজ জিতলেও বাংলাদেশ ছয়ে থাকবে, রেটিং পয়েন্ট হবে ২৪১।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচটি সহজ হয়নি। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪১ রান তোলে ঘরের মাঠের দলটি। জবাবে অধিনায়ক টম ল্যাথামের অপরাজিত ৬৫ রানের সুবাদে ৫ উইকেটে ১৩৭ রান তোলে কিউইরা। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ / টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net