Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
টি-টোয়েন্টি দলে একাধিক পরিবর্তন, নেই মুশফিক-লিটন-সৌম্য

খেলা

টিবিএস রিপোর্ট
16 November, 2021, 04:30 pm
Last modified: 16 November, 2021, 04:57 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

টি-টোয়েন্টি দলে একাধিক পরিবর্তন, নেই মুশফিক-লিটন-সৌম্য

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে ভরাডুবির পর দলে বড় পরিবর্তনের আভাস দেওয়া হয়েছিল, হলোও তেমনই। 
টিবিএস রিপোর্ট
16 November, 2021, 04:30 pm
Last modified: 16 November, 2021, 04:57 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে বাংলাদেশ দল দেশে ফিরেছে বেশ কদিন হলো। বিশ্রাম শেষে শুরু হয়েছে অনুশীলনও। লক্ষ্য এবার ঘরের মাঠে পাকিস্তান সিরিজে ভালো কিছু করা। বিশ্বকাপে ভরাডুবির পর দলে বড় পরিবর্তনের আভাস দেওয়া হয়েছিল, হলোও তেমনই। 

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের একাডেমি ভবনের সামনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার সঙ্গে ছিলেন বাকি দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক। 

এই দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বাদ পড়েছেন লিটন কুমার দাস ও সৌম্য সরকার। এই তিনজনসহ বিশ্বকাপ দলের মোট ছয় ক্রিকেটার নেই এই দলে। সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন ইনজুরির কারণে খেলতে পারছেন না। শেষ সময়ে বিশ্বকাপের মূল স্কোয়াডে যুক্ত করা রুবেল হোসেনকে বিবেচনা করা হয়নি এই সিরিজে।

লিটন, সৌম্যরা বাদ পড়লেও মুশফিককে বিশ্রাম দেওয়া হয়েছে। তার আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক মিলেছে চার ক্রিকেটারের। তারা হলেন সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, শহিদুল ইসলাম ও আকবর আলী। পরিবর্তনের আলোচনা থাকলেও অধিনায়কত্বে মাহমুদউল্লাহ রিয়াদকেই রাখা হয়েছে। 

বিশ্রামের কথা জানানো হলেও বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে মুশফিকের বাদ পড়ার গুঞ্জন ছিল। ৮ ম্যাচে ২০.৫৭ গড়ে মাত্র ১৪৪ করেন দলের সিনিয়র এই ব্যাটসম্যান। লিটন ও সৌম্যও নিজেদের ছায়া হয়ে ছিলেন। ৮ ম্যাচে লিটনের রান ১৩৩, চার ম্যাচে সৌম্যর রান ২৭। নিয়মিত সুযোগ পেয়েও কিছু করতে না পারায় এই দুজনের ওপর আর আস্থা রাখেনি টিম ম্যানেজমেন্ট।  

ইনজুরিতে থাকায় তিনজন ক্রিকেটারকে বিবেচনা করা হয়নি। তারা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্বকাপ থেকেই হ্যামস্ট্রিং চোটে আছেন সাকিব। পিঠের চোটের কারণে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরতে হয় সাইফউদ্দিনকে। এ ছাড়া আঙুলে নতুন করে চিড় ধরা পড়ায় পুরো পাকিস্তান সিরিজেই খেলা হবে না তামিমের।

এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টি আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ মিরপুরেই ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরে।    

বাংলাদেশের টি-টোয়েন্টি দল: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি ও আকবর আলী।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / স্কোয়াড ঘোষণা / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net