Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
জয়াবিক্রমার বিক্রমে বিধ্বস্ত বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
01 May, 2021, 05:45 pm
Last modified: 01 May, 2021, 06:15 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • জন্মদিনে নিষিদ্ধ হলেন জয়াবিক্রমা
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!

জয়াবিক্রমার বিক্রমে বিধ্বস্ত বাংলাদেশ

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে অভিষেকে ইনিংস সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল উপুল চন্দনার দখলে। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় ৬ উইকেট নিয়েছিলেন লঙ্কান সাবেক এই লেগ স্পিনার। ২২ বছর পর এসে রেকর্ডটি নিজের করে নিলেন ২২ বছর বয়সী জয়াবিক্রমা। 
টিবিএস রিপোর্ট
01 May, 2021, 05:45 pm
Last modified: 01 May, 2021, 06:15 pm
স্পিন ঘূর্ণিতে বাংলাদেশের প্রথম ইনিংস বড় করতে দিলেন না জয়াবিক্রমা। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে মনে হয়েছিল, আবারও রান বন্যা হতে যাচ্ছে। ১ উইকেট ২৯১ রান তুলে দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় দিন থেকেই উইকেট বদলাতে থাকে। তৃতীয় দিনে এসে পাল্লেকেলের উইকেট পরিণত হয়েছে স্পিনারদের টেরিটরিতে। যেখানে স্পিন ভেল্কি দেখিয়ে একাই বাংলাদেশের ইনিংস গুঁড়িয়ে দিলেন অভিষিক্ত প্রাভিন জয়াবিক্রমা।

২২ বছর বয়সী এই লঙ্কান স্পিনারের বোলিং তোপে ৮৩ ওভারে ২৫১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। অভিষেকেই বল হাতে রেকর্ড গড়া জয়াবিক্রমার দারুণ বোলিংয়ে ফলো অনও এড়াতে পারেনি মুমিনুল হকের দল। ফলো অন এড়াতে আর ৪২ রান করতে হতো বাংলাদেশকে। ৩৭ রানের মধ্যে বাংলাদেশ তাদের শেষ ৭ উইকেট হারিয়েছে।

ফলো অনে পড়লেও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়নি শ্রীলঙ্কা। ২৪২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা। এই ইনিংসে তাদের শুরুটা অবশ্য ভালো হয়নি। ১৫ রানেই দুই উইকেট হারিরেছে তারা। দ্বিতীয় ইনিংসে ৬ ওভারে ২ উইকেটে ১৭ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে লঙ্কানরা।  

বাংলাদেশের ইনিংসে জয়াবিক্রমা যমদূত হয়ে দেখা দিয়েছিলেন। তরুণ এই স্পিনারের বিক্রমে আসা যাওয়ার মিছিলে যোগ দেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। অভিষেক টেস্ট খেলতে নেমে ৯২ রান খরচায় ৬টি উইকেট ঝুলিতে পুড়লেন জয়াবিক্রমা। যা শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে রেকর্ড। 

জয়াবিক্রমার বোলিং ফিগারই অভিষেক টেস্টের এক ইনিংসে শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সেরা। এতদিন রেকর্ডটি ছিল উপুল চন্দনার দখলে। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় নিজের অভিষেক টেস্টে ১৭৯ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক এই লেগ স্পিনার। ২২ বছর পর এসে রেকর্ডটি নিজের করে নিলেন ২২ বছর বয়সী জয়াবিক্রমা। 

শ্রীলঙ্কার আরেক স্পিনার রমেশ মেন্ডিসও বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন। ডানহাতি এই অফ স্পিনারের শিকার ২ উইকেট। অভিজ্ঞ পেসার সুরঙ্গ লাকমলও নেন ২ উইকেট। তার নেওয়া শেষ উইকেটটি ছিল অদ্ভুত এক ঘটনা। লাকমলকে খেলতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলা সৌম্যর জুতা খুলে গিয়ে স্টাম্পে আঘাত করে। হিট আউট হয়ে ফেরেন বাংলাদেশের এই স্পিনার। 

বাংলাদেশের ইনিংসে ৫ জন ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছাতে পেরেছেন। তামিম ইকবাল খেলেন ৯২ রানের ইনিংস। প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া সাইফ হাসান করেন ২৫ রান। অধিনায়ক মুমিনুক হক ৪৯ রান করে বিদায় নেন। এ ছাড়া মুশফিকুর রহিম ৪০ ও মেহেদী হাসান মিরাজ ১৬ রান করেন।  

Related Topics

টপ নিউজ

প্রাভিন জয়াবিক্রমা / বাংলাদেশের শ্রীলঙ্কা সফর / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • জন্মদিনে নিষিদ্ধ হলেন জয়াবিক্রমা
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net