Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ওমানের বিপক্ষে হারলেই বিদায় বাংলাদেশের?

খেলা

টিবিএস রিপোর্ট
19 October, 2021, 02:55 pm
Last modified: 19 October, 2021, 03:02 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

ওমানের বিপক্ষে হারলেই বিদায় বাংলাদেশের?

দুই ম্যাচ বাকি থাকলেও বাংলাদেশ শিবির এখন চরম উৎকণ্ঠায়। স্কটল্যান্ডের ম্যাচের ফলের ওপরও নির্ভর করছে বাংলাদেশের বাকিটা পথ কেমন হবে। 
টিবিএস রিপোর্ট
19 October, 2021, 02:55 pm
Last modified: 19 October, 2021, 03:02 pm
পেসারদের নিয়ে অনুশীলনে পেস বোলিং কোচ ওটিস গিবসন। ছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচ খেলেই জটিল সমীকরণের মারপ্যাঁচে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। এসব মাথায় নিয়েই আজ রাতে ওমানের বিপক্ষে মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। আরও একটি ম্যাচ বাকি থাকলেও এই ম্যাচটিই বাংলাদেশের জন্য হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। 

'বি' গ্রুপে অন্য দুই দলের দাপুটে ক্রিকেটই মূলত কোণঠাসা করে ফেলেছে বাংলাদেশকে। তাই দুই ম্যাচ বাকি থাকলেও বাংলাদেশ শিবির এখন চরম উৎকণ্ঠায়। স্কটল্যান্ডের ম্যাচের ফলের ওপরও নির্ভর করছে বাংলাদেশের বাকিটা পথ কেমন হবে। 

দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় আল আমেরাত স্টেডিয়ামে পাপুয়া নিউ গিনির (পিএনজি) মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। এই ম্যাচে তারা যদি জয় পায়, পরের ম্যাচে ওমানের বিপক্ষে জয়ের বিকল্প থাকবে না বাংলাদেশের। হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে মাহমুদউল্লাহর দল।

প্রথম রাউন্ডে এই গ্রুপে সবচেয়ে ভালো অবস্থানে আছে স্বাগতিক ওমান। প্রথম ম্যাচে পিএনজিকে উড়িয়ে দিয়েছে তারা, তুলে নিয়েছে ১০ উইকেটের বিশাল জয়। পিএনজির দেওয়া ১৩০ রানের লক্ষ্য ১৩.৪ ওভারেই পেরিয়ে যায় ওমান। ৬.২ ওভার হাতে রেখে জেতায় নেট রান রেটে অনেক এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি। ওমানের নেট রান রেট ৩.১৩৫।

বাংলাদেশকে হারানো স্কটল্যান্ড সমান ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে, তাদের নেট রান রেট ০.৩০০। পয়েন্টহীন বাংলাদেশের নেট রান রেট -০.৩০০। তবে বাংলাদেশের দৃষ্টি এদিকে নয়, কেবল জয়েই চোখ দিয়ে রাখছে তারা। বাকি দুই ম্যাচে জয়ে পেলে এবং অন্যান্য ম্যাচের ফলের কারণে নেট রান রেটের হিসাব করতে হতে পারে বাংলাদেশকে। 

আজকের দুটি ম্যাচের ফলাফলে সমীকরণটা কেমন দাঁড়াবে, সেই হিসাবটা করে দেখা যাক। পিএনজির বিপক্ষে জয় পেলে স্কটল্যান্ডের পয়েন্ট হবে চার। পরের ম্যাচে তখন ওমানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। হারলে ওমানের পয়েন্টও হবে চার। এই গ্রুপ থেকে স্কটল্যান্ড ও ওমান সুপার টুয়েলভে উঠে যাবে। 

স্কটল্যান্ড যদি হেরে যায়, সঙ্গে বাংলাদেশও হারে; ওমান চার পয়েন্ট নিয়ে সবার উপরে থাকবে। তখন স্কটল্যান্ড ও বাংলাদেশের শেষ ম্যাচে গিয়ে নিষ্পত্তি হবে। শেষ ম্যাচে স্কটল্যান্ড যদি ওমানকে হারায়, পিএনজিকে তখন বাংলাদেশ হারালেও লাভ হবে না। ৪ পয়েন্ট নিয়ে ওমানের সঙ্গে স্কটিশরা সুপার টুয়েলভে যাবে। আর যদি শেষ ম্যাচে স্কটল্যান্ড হারে এবং বাংলাদেশ জেতে, তখন নেট রান রেটের হিসাবে এই দুই দলের একটি যাবে মূল পর্বে।

আবার পিএনজির বিপক্ষে স্কটল্যান্ড যদি হারে আর বাংলাদেশ যদি ওমানকে হারায়, তখন চার দলেরই সমান ২ পয়েন্ট করে হবে। সুপার টুয়েলভে যাওয়ার সুযোগ থাকবে প্রতিটা দলেরই। শেষ ম্যাচে জয়ী দুই দল ৪ পয়েন্ট নিয়ে মূল পর্বের টিকেট কাটবে। এ ছাড়া স্কটল্যান্ড যদি সবগুলো ম্যাচ জেতে এবং বাংলাদেশ তাদের বাকি দুই ম্যাচে জয় পায়, তাহলেই এই দুইল দল উঠবে সুপার টুয়েলভে। 

বাংলাদেশ আপাতত এত সমীকরণ মাথায় নিচ্ছে না। বাকি দুই ম্যাচে জয় তুলে নেওয়ায়ই একমাত্র লক্ষ্য তাদের। এ পথে দলকে নিয়ে যথেষ্ট আশাবাদী প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানিয়েছেন, বাকি দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে উঠতে দৃঢ় প্রতিজ্ঞ তার দল।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / ওমান ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / সমীকরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net