Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
এশিয়া কাপ নিয়ে আশাবাদী বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
12 April, 2020, 04:05 pm
Last modified: 12 April, 2020, 04:13 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

এশিয়া কাপ নিয়ে আশাবাদী বিসিবি

ক্ষতি পুষিয়ে নিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিপিএলের পাশাপাশি এশিয়া কাপকে লক্ষ্য বানিয়েছে বিসিবি। যদিও আসরটি মাঠে গড়ানো নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা আছে।
টিবিএস রিপোর্ট
12 April, 2020, 04:05 pm
Last modified: 12 April, 2020, 04:13 pm

করোনাভাইরাসের প্রকোপে কিছুই আর আগের মতো নেই। চিরচেনা সব কিছু এখন বড্ড অচেনা। তবে বদলে গেলেও সবখানেই এখন একই অবস্থা। প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে সব দেশেই লকডাউন অবস্থা জারি, সবাই ঘরবন্দী। স্বাভাবিকভাবেই এতে জনজীবন বিপর্যস্ত। 

খেলার মাঠেও পড়েছে এর প্রভাব। বৈশ্বিক সব খেলাই স্থগিত হয়ে গেছে। একইভাবে স্থগিত হয়ে গেছে ক্রিকেটের সব সিরিজ। আন্তর্জাতিক সিরিজের মতো ঘরোয়া ক্রিকেটও বন্ধ রাখা হয়েছে ক্রিকেট খেলুড়ে প্রতিটি দেশে। করোনাভাইরাসের কারণে বাংলাদেশের তৃতীয় দফার পাকিস্তান সফর ও আয়ারল্যান্ড সফর স্থগিত হয়ে গেছে। অস্ট্রেলিয়াও বাংলাদেশে আসছে না দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। 

অনেক সিরিজ স্থগিত হয়ে গেছে, আবার আগামীর অনেক সিরিজের ভাগ্য অন্ধকারে পড়ে গেছে। এর মধ্যে আছে এশিয়া কাপ। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টটি দুবাইতে চলে যাওয়ার কথা শোনা গেছে। কিন্তু করোনায় সৃষ্ট অবস্থার কারণে আসরটিই আর অনুষ্ঠিত হবে না, এমন শঙ্কা দেখা দিয়েছে। 

যদিও এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশাবাদী। নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিপিএলের পাশাপাশি এশিয়া কাপকে লক্ষ্য বানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এ কারণেই এখনই এশিয়া কাপের ভাগ্য নিয়ে না ভেবে ইতিবাচক থাকতে চায় বিসিবি । 

এশিয়া কাপের ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, 'আমি মনে করি ইতিবাচক থাকাই ভালো। পুরো বিশ্বই অনিশ্চয়তার মধ্যে আছে। সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে আমাদের, অর্থাৎ আমরা ৫ মাস সময় পাচ্ছি। অনিশ্চয়তার কথা না ভেবে দেখা যাক পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে যায়।'

এশিয়া কাপে অংশ নেওয়া প্রতিটি দলের কাছে আসরটি মর্যাদার একটি লড়াই। এ কারণে আসরটি নিয়ে ইতিবাচকভাবে চিন্তা করার পক্ষে বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, 'আমরা সবাই জানি, এশিয়া কাপে অংশ নেওয়া প্রতিটি দলের কাছে এটা কতটা মর্যাদার আসর। এ কারণে এই আসরটি নিয়ে আমাদের ইতিবাচকভাবে ভাবতে হবে।'

বিসিবি আশাবাদী হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠেয় এবারের এশিয়া কাপ নিয়ে শঙ্কায় পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি বলেছেন, 'এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা আছে। কোনো কিছুই চূড়ান্ত হয়নি। পুরো বিশ্বই অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে।'

এহসান মানি আরও বলেন, 'আপনি জানেন না সেপ্টেম্বরে কী অবস্থা হবে। আমাকে ভুল বুঝবেন না কিন্তু অনেক কিছুই বিবেচনা করে এসব বলছি। এখানে অনুমান সাহায্য করবে না আপনাকে। আশা করি, মাস খানেকের মধ্যে পরিস্থিতি উন্নতি হবে।'

Related Topics

এশিয়া কাপ / বিসিবি / পিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net