Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
এশিয়া একাদশ প্রায় চূড়ান্ত, কোহলিকে নিয়ে অনিশ্চয়তা

খেলা

টিবিএস রিপোর্ট
25 February, 2020, 03:50 pm
Last modified: 25 February, 2020, 04:01 pm

Related News

  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?

এশিয়া একাদশ প্রায় চূড়ান্ত, কোহলিকে নিয়ে অনিশ্চয়তা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ ও ২১ মার্চ এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যে এই ম্যাচ দুটির আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টিবিএস রিপোর্ট
25 February, 2020, 03:50 pm
Last modified: 25 February, 2020, 04:01 pm

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী মার্চে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে ১৮ ও ২১  মার্চ এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যকার অনুষ্ঠেয় এই ম্যাচে বিশ্বের নামিদামি ক্রিকেটাররা অংশ নেবেন। কোন ক্রিকেটারদের নিয়ে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ সাজানো হবে, মঙ্গলবার সেটা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে এক ইনিংস ও ১০৬ রানে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান। তিনি জানিয়েছেন, ভারতের চারজন ক্রিকেটারের খেলার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে ভারতের অধিনায়ক বিরাট কোহলির খেলার এখনও নিশ্চিত নয়।

বিসিবি সভাপতি বলেন, এশিয়া একাদশে ভারত থেকে চারটা নাম আমরা পেয়ে গেছি, তবে চুক্তি সম্পন্ন হয়নি। শুনেছি ঋষভ পান্ত, কুলদ্বীপ যাদব, শিখর ধাওয়ান ও মোহাম্মদ সামি আসবে। একটা ম্যাচের জন্য বলেছে লোকেশ রাহুল। একটা ম্যাচ রাহুল, একটা ম্যাচ কোহলি, এ ধরনের কথাবার্তাই বলেছে। কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ থেকে চার-পাঁচজন ক্রিকেটারকে খেলানো হতে পারে বলে জানিয়েছেন বিসিবি প্রধান। প্রথম ম্যাচে সংখ্যাটা কম হলেও পরের ম্যাচে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও লিটন দাসকে খেলানোর পরিকল্পনা করছে বিসিবি।

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, 'একটা ম্যাচে যদি বেশি খেলোয়াড় খেলাতে নাও পারি, আরেক ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারব। তামিম, মুশফিক নিশ্চিত। আরও দুজন মাহমুদউল্লাহ ও মুস্তাফিজ। লিটন দাসকে নিয়েও কথা হচ্ছে। আমাদের সবচেয়ে ভালো খেলোয়াড়রাই খেলতে পারবে, এমন নয়। ওই জায়গায় অন্য দেশের আরেকটু ভালো খেলোয়াড় থাকতে পারে। আমাদের চার-পাঁচজন থাকবে, এটা নিশ্চিত।

শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল থেকে ক্রিকেটার নেওয়া হবে এশিয়া একাদশের জন্য। তবে পিএসএল থাকায় পাকিস্তানের কোনো ক্রিকেটার থাকবেন না এই আয়োজনে।

নাজমুল হাসান বলেন, আফগানিস্তান থেকে রশিদ খান এবং মুজিব মোটামুটি নিশ্চিত করেছে। চুক্তি সই করিনি। সোমবার রাতে এটা শেষ করেছি। নেপাল থেকে লামিচানকে বলা হচ্ছে। শ্রীলঙ্কা থেকে মালিঙ্কা ও পেরেরার সঙ্গে কথাবার্তা ফাইনাল হয়েছে। পিএসএল ২২ মার্চ পর্যন্ত চলবে বলে পাকিস্তানের কোনো ক্রিকেটার আসতে পারবে না।

বিশ্ব একাদশের জন্যও কয়েকজন ক্রিকেটারকে নিশ্চিত করেছে বিসিবি। খেলবেন ক্রিস গেইল, ফাফ ডু প্লেসি, জনি বেয়ারস্টোর মতো তারকা ক্রিকেটাররা। 

বিসিবি সভাপতি বলেন, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে চার-পাঁচজন করে আসছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের খেলা চলছে। জানি না কয়জন আসবে। বেয়ারস্টো, ডু প্লেসি থাকবে, ক্রিস গেইলের থাকার কথা। 

এশিয়া একাদশ (সম্ভাব্য): লোকেশ রাহুল (এক ম্যাচ), বিরাট কোহলি (এক ম্যাচের জন্য চেষ্টা চলমান), শিখর ধাওয়ান, ঋষভ পান্ত , কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা , রশিদ খান, মুজিব উর রহমান, সন্দীপ লামিচানে, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস।

বিশ্ব একাদশ (সম্ভাব্য):  কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, শেলডন কটরেল, ক্রিস গেইল, ব্রেন্ডন টেলর, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, আলেক্স হেলস, ফাফ ডু প্লেসি, লুঙ্গি এনগিডি, এন্ড্রো টাই, মিচেল ম্যাকলেনাগান।

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী / খেলা / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net