Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
এবার সালমা-জাহানারাদের লড়াইয়ের পালা

খেলা

15 February, 2020, 08:35 pm
Last modified: 15 February, 2020, 08:42 pm

Related News

  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

এবার সালমা-জাহানারাদের লড়াইয়ের পালা

আগামী ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই টুর্নামেন্টকে সামনে রেখে গত ৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
15 February, 2020, 08:35 pm
Last modified: 15 February, 2020, 08:42 pm

যুবাদের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে বাংলাদেশ। স্বপ্নের শিরোপা ছিনিয়ে নিয়ে বীরের বেশে দেশে ফিরেছে আকবর আলীর দল। শিরোপা উৎসবের রেশ কাটেনি এখনও। বিসিবির জমকালো অভ্যর্থনার পর নিজ নিজ এলাকায় রাজসিক অভ্যর্থনা পেয়েছে বিশ্বজয়ী যুবারা। এসব অস্ট্রেলিয়া বসেই দেখেছেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটাররা।

ছোটদের এমন সাফল্য নিশ্চয়ই জয়ের ক্ষুধা বাড়িয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া সালমা খাতুন, জাহানারা আলমদের। শিরোপা স্বপ্ন না দেখলেও এবারের সফরটা দীর্ঘ করতে চান বাংলাদেশের মেয়েরা।

আগামী ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই টুর্নামেন্টকে সামনে রেখে গত ৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া গেছে বাংলাদেশ। ১৮ দিন আগে আয়োজক দেশে যাওয়ার উদ্দেশ্য, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া এবং কিছু প্রস্তুতি ম্যাচ খেলা।

ইতোমধ্যে স্থানীয় দলের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা। এবার বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলের বিপক্ষে ম্যাচ খেলে প্রস্তুতি নেওয়ার পর্ব। ১৬ ফেব্রুয়ারি থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সালমা খাতুনের দল। ম্যাচটি ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।

এই ম্যাচের আগে বাংলাদেশের নিগার সুলতানা নিজেদের বিশ্বকাপ স্বপ্ন নিয়ে কথা বলেছেন। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বলছেন, ‘এই টুর্নামেন্টের জন্য আমরা অনেক আগে থেকে অনুশীলন করে আসছি। এবার আমরা মনে রাখার মতো কিছু করতে চাই। আমরা পরিকল্পনা মতো এগোচ্ছি। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। আমরা এখানে বড় লক্ষ্য নিয়ে এসেছি।’

বাংলাদেশের প্রধান শক্তি স্পিন। তবে পেসারদের ওপরও আস্থা আছে সুলতানার, ‘স্পিনের পাশাপাশি আমাদের ভালো পেসার আছে। জাহানারা আছে, পান্না আছে। এখানকার উইকেট সম্পর্কে ধারণা পেয়েছি, স্পোর্টিং উইকেট হয়। আমরা এখানে ভালো করতে চাই। চাপ নেই, আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। দলগতভাবে আমরা অনেকদিন ধরে অনুশীলন করেছি। সেটা আমরা মাঠে দেখাতে চাই।’

ডানহাতি পেসার জাহানারা আলমও শোনালেন আশার কথা। তিনি বলেন, ‘আমাদের আরও চেষ্টা করতে হবে মাঠে। আমাদের ফিল্ডিং বেশ ভালো। আশা করি আমরা প্রতিপক্ষকে ১২০ রানের মধ্যে আটকাতে পারব। আমাদের সেই সামর্থ্য আছে, যা আমরা আগের বিশ্বকাপে দেখিয়েছি। এশিয়া কাপের শিরোপা জয়ের ব্যাপারটি সাহস যোগাবে। এ ছাড়া এটা আমাদের চতুর্থ বিশ্বকাপ, আমরা ভালোই অভিজ্ঞ।’

আসল লড়াইয়ের আগে ২০ ফেব্রুয়ারি আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে সালমাদের প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলংকা। ২৪ ফেব্রুয়ারি পার্থে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন সালমারা। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে।

১০ দলের এই টুর্নামেন্টে দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে। আগামী ৫ মার্চ সিডনিতে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল দুটি। ৮ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হবে ফাইনাল।

বাংলাদেশ স্কোয়াড: সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, আয়েশা রহমান, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, খাদিজা-তুল- কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক, নাহিদা আকতার, ফাহিমা খাতুন, রিতু মনি ও শোভানা মোস্তারি।

স্ট্যান্ডবাই: শায়লা শারমিন, লতা মন্ডল, সুরাইয়া আজমিন, পূজা চক্রবর্তী ও রাবেয়া।
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল / ক্রিকেট / নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net