Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
এইচপি ছাড়াই শ্রীলঙ্কা সফর!

খেলা

টিবিএস রিপোর্ট
13 September, 2020, 08:00 pm
Last modified: 13 September, 2020, 08:12 pm

Related News

  • রোমাঞ্চকর জয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র বিসিবি এএচপির
  • অনেক পুরুষই আমার সাফল্যে অনিশ্চয়তায় ভুগতো: প্রিয়াঙ্কা চোপড়া
  • চট্টগ্রাম টেস্টে অনিশ্চিত তাসকিন
  • মুমিনুলের দারুণ সেঞ্চুরির দিনে মুশফিকের ঝড়ো হাফ সেঞ্চুরি
  • টসের কারণেই অর্ধেক হার, দাবি মুমিনুলের

এইচপি ছাড়াই শ্রীলঙ্কা সফর!

অগ্রাধিকারের প্রশ্নে জাতীয় দলের সফরের কথাই উল্লেখ করেছেন নাঈমুর রহমান ‍দুর্জয়। অর্থাৎ, শেষ পর্যন্ত যদি সদস্য সংখ্যা কমিয়েই যেতে হয়, এইচপিকে শ্রীলঙ্কায় নেওয়া হবে না। শুধু জাতীয় দলই সফর করবে।
টিবিএস রিপোর্ট
13 September, 2020, 08:00 pm
Last modified: 13 September, 2020, 08:12 pm
বিসিবিতে বৈঠকের পর খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয়, আকরাম খান ও মিনহাজুল আবেদীন নান্নু। ছবি: বিসিবি

প্রস্তুতি ম্যাচের জন্য শ্রীলঙ্কা দল দিতে পারবে না বলে হাই পারফরম্যান্স দলকে (এইচপি) সঙ্গে নিয়ে যাবে বিসিবি। কোয়ারেন্টিন শেষে অনুশীলনের পাশাপাশি এইচপির বিপক্ষে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা জাতীয় দলের। 

এতে জাতীয় দলের পাশাপাশি এইচপির উল্লেখসংখ্যক ক্রিকেটারদেরও ম্যাচ অনুশীলন হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিকল্পনা ভেস্তে যেতে পারে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিসিবিকে সদস্য সংখ্যা কমানোর কথা জানিয়েছে শ্রীলঙ্কা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমনই নির্দেশনা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটকে। এমন নির্দেশনার কারণে এইচপির শ্রীলঙ্কা সফর নাও হতে পারে। 

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলকে কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে, এটা এখনও চূড়ান্ত হয়নি। শ্রীলঙ্কাকে ৭ দিনের কোয়ারেন্টিনের কথা জানিয়েছিল বিসিবি। তাতে সায় ছিল শ্রীলঙ্কা ক্রিকেটেরও। কিন্তু তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা বলছে, ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। 

কোয়ারেন্টিনের সময়সীমা না কমালে সিরিজটির ভাগ্য অন্ধকারে পড়ে যেতে পারে। কারণ কোনোভাবেই ৭ দিনের বেশি কোয়ারেন্টিন করতে চায় না বিসিবি। আবার এইচপিকে ছাড়া বাংলাদেশ সফর না করতে চাইলেও জটিলতা তৈরি হবে। যদিও এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় যেটা জানিয়েছেন, তাতে মনে হয়েছে এইচপির সফর না হওয়ার সম্ভাবনাই বেশি। 

অগ্রাধিকারের প্রশ্নে জাতীয় দলের সফরের কথাই উল্লেখ করেছেন তিনি। অর্থাৎ, শেষ পর্যন্ত যদি সদস্য সংখ্যা কমিয়েই শ্রীলঙ্কায় যেতে হয়, এইচপিকে শ্রীলঙ্কায় নেওয়া হবে না। শুধু জাতীয় দলই সফর করবে। টেস্ট চ্যাম্পিয়শিপের ম্যাচ হওয়ায় জাতীয় দলের সফরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। 

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, 'এইচপির সফরটা আলাদা, অগ্রাধিকার পাবে জাতীয় দলের সফর। কারণ এইচপির যে ক্যাম্প, সেটা আমরা পরেও করতে পারব। কিন্তু জাতীয় দলের যে সফর, সেখানে কিছুটা সীমাবদ্ধতা আছে। এসব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। আমরা যদি এই সময়টা মিস করি তাহলে নতুন উইন্ডো বের করা কঠিন হবে। জাতীয় দলের টেস্ট সিরিজ অগ্রাধিকার পাবে।' 

অবশ্য এখন পর্যন্ত আগের পরিকল্পনাতেই আছে বিসিবি। আগামী ২৭ সেপ্টেম্বর জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় সফর করবে এইচপি দলও। এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ২৪ অক্টোবর। টেস্ট সিরিজ শুরুর আগে এইচপির সঙ্গে জাতীয় দলের বেশ কয়েকটি অনুশীলন ম্যাচের পরিকল্পনা সাজিয়েছে বিসিবি।

Related Topics

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর / হাই পারফরম্যান্স দল / অনিশ্চয়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • রোমাঞ্চকর জয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র বিসিবি এএচপির
  • অনেক পুরুষই আমার সাফল্যে অনিশ্চয়তায় ভুগতো: প্রিয়াঙ্কা চোপড়া
  • চট্টগ্রাম টেস্টে অনিশ্চিত তাসকিন
  • মুমিনুলের দারুণ সেঞ্চুরির দিনে মুশফিকের ঝড়ো হাফ সেঞ্চুরি
  • টসের কারণেই অর্ধেক হার, দাবি মুমিনুলের

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net