Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
উড়ন্ত পাকিস্তানকে থামিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

খেলা

টিবিএস রিপোর্ট
11 November, 2021, 11:45 pm
Last modified: 12 November, 2021, 12:16 am

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

উড়ন্ত পাকিস্তানকে থামিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

তিন বলে তিন ছক্কা মেরে নিমেষেই পাকিস্তানের স্বপ্ন গুঁড়িয়ে দিলেন ম্যাথু ওয়েড। রোমাঞ্চে ভরপুর ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেল অস্ট্রেলিয়া।
টিবিএস রিপোর্ট
11 November, 2021, 11:45 pm
Last modified: 12 November, 2021, 12:16 am
পেছনে ঝাঁপসা হাসান আলী-শাহিন আফ্রিদিরা, সামনে দাঁড়িয়ে উদযাপনে ব্যস্ত স্টয়নিস-ওয়েড। ছবি: বিসিবি

শাহিন শাহ আফ্রিদির করা ১৯তম ওভারের তৃতীয় বলে ম্যাথু ওয়েডের তোলা ক্যাচটি মাটিতে ফেলে দিলেন হাসান আলী। ওটা ক্যাচ নয়, ম্যাচটাই মাটিতে ফেলেছে পাকিস্তান। জীবন ফিরে পাওয়ার পরের তিন বলে তিন ছক্কা মেরে নিমেষেই পাকিস্তানের স্বপ্ন গুঁড়িয়ে দিলেন ওয়েড। রোমাঞ্চে ভরপুর ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেল অস্ট্রেলিয়া।

দুর্বার, দুরন্ত কিংবা অপ্রতিরোধ্য; কোনো বিশেষণই যথেষ্ট হচ্ছিল না পাকিস্তান ক্রিকেট দলের জন্য। ১০ উইকেটের বিশাল জয়ে বিশ্বকাপের মিশন শুরু করা বাবর আজমের দল একের পর এক ম্যাচ জিতে যাচ্ছিল। সেই তাদের নামের পাশেই এবার যোগ হলো, 'পরাজিত' শব্দটি। বৃহস্পতিবার দুবাইয়ে দ্বিতীয় সেমি-ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। 

ওয়ানডে বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়নরা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল। ২০১০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এবার অজিদের সামনে সুযোগ প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখার। শিরোপার লড়াইয়ে আগামী ১৪ নভেম্বর দুবাইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অ্যারন ফিঞ্চের দল।   

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বাবর-রিজওয়ানের জুটির পর ফকর জামানের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। তিনজন ব্যাটসম্যানের চোখ জুড়ানো ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৭৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাবর আজমের দল। চলতি আসরে এই মাঠে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। 

জবাবে দুঃস্বপ্নের শুরুর পরও ঠিক পথে থাকে অস্ট্রেলিয়া। দারুণ ব্যাটিংয়ে দলকে পথ দেখানো ডেভিড ওয়ার্নার আউট না হয়েও মাঠ ছাড়লে বিপদ বেড়েছিল। ব্যবধান হয়ে গিয়েছিল অনেক। কিন্তু মার্কাস স্টয়নিস ও জয়ের নায়ক ম্যাথুয়েডের ব্যাটে ৫ উইকেটে এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া। 

বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুঃস্বপ্নের শুরু হয় অস্ট্রেলিয়া। পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি একেকটা গোলা ছাড়ছিলেন। তৃতীয় বলেই আসে বিপদ। আফ্রিদির দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফিরে যান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। পরের বলে মিচেল মার্শ ফিরতে পারতেন। কিন্তু আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান তিনি। ১ রানে ১ উইকেট নিয়ে প্রথম ওভার শেষ করেন আফ্রিদি। 

শুরুতেই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া রান তুলতে ধুঁকছিল। চতুর্থ ওভারে সেটা কাটিয়ে তোলেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিমের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন তিনি। এই ওভারে ওয়ার্নারের মারা একটি ছক্কা ও ২টি চারসহ ১৭ রান পায় অজিরা। পরের ওভারে হারিস রউফের পরীক্ষা নেন মার্শের। তার মারা একটি ছক্কা ও একটি চারসহ এই ওভার থেকে ১৪ রান মেলে। 

দুই ওভার থেকে ৩১ রান তুলে ভালো অবস্থানে চলে যায় অস্ট্রেলিয়া। পাওয়ার প্লে ৬ ওভার থেকে ৫২ রান পায় অজিরা। পাওয়ার প্লে দারুণ ব্যাটিংয়ে স্বস্তি অবশ্য একটু পরই মিলিয়ে যায়। শাদাব খানের করা সপ্তম ওভারের দ্বিতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে আসিফ আলীর হাতে ধরা পড়েন মার্শ। ফেরার আগে ২২ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৮ রান করেন তিনি। 

এরপর উইকেটে গিয়ে সংগ্রাম করতে হয় স্টিভ স্মিথকে। তার পথটাও তাই লম্বা হয়নি। ৫ রান করেই ফিরে যান তিনি। গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ওয়ার্নার। কিন্তু ১১তম ওভারের প্রথম বলে বাধে বিপত্তি। অজিদের পরীক্ষা নিয়ে যাওয়া পাকিস্তানি লেগ স্পিনার শাদাবের প্রথম ডেলিভারিতে কট বিহাইন্ডের আবেদনে আঙুল তোলেন আম্পায়ার। মাঠ ছাড়েন ওয়ার্নার, কিন্তু পরে রিপ্লেতে দেখা যায় তার ব্যাটে বলে ছোঁয়নি। 

রিভিউ না নেওয়ায় ততক্ষণে কিছুই করার ছিল না, নতুন ব্যাটসম্যান হিসেবে ম্যাথু ওয়েড তখন উইকেট চলে গেছেন। খারাপ সময় থেকে অস্ট্রেলিয়াকে টেনে তোলা ওয়ার্নার ৩০ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৯ রান করেন। চেষ্টা চালিয়ে যাওয়া ম্যাক্সওয়েল পারেননি। ৭ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান রিভার্স শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন। 

দলকে জেতানোর গুরু দায়িত্ব কাঁধে নিয়ে এগোতে থাকেন মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েড। কিন্তু পাকিস্তানি বোলারদের বিপক্ষে সেভাবে রান তুলতে পারছিলেন না তারা, তাতে বাড়ছিল ব্যবধান। জয়ের জন্য ২৪ বলে ৫০ রান দরকার ছিল অজিদের। পরের ওভারে ১৩ রান নিয়ে ব্যবধান কমান স্টয়নিস। এর পরের ওভার থেকে আসে ১৫ রান।

শেষ ১২ বলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২২ রান। ১৯তম ওভারটি করতে আসেন শাহিন আফ্রিদি। প্রথম ২ বলে এক রান দেন তিনি। তৃতীয় বলে গিয়ে সবচেয়ে বড় ভুলটি করেন পাকিস্তান। ওয়েডের তোলা ক্যাচ ফেলে দেন হাসান আলী। জীবন পেয়ে পরের তিন বলে তিন ছক্কায় খেলা শেষ করে দেন ম্যাচসেরা ওয়েড। 

বাঁহাতি এই ব্যাটসম্যান মাত্র ১৭ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন। ৩১ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন স্টয়নিস। বল হাতে জাদু দেখানো পাকিস্তানি লেগ স্পিনার শাদাব খান ২৬ রান খরচায় ৪টি উইকেট নেন। বাকি উইকেটটি নেন শাহিন আফ্রিদি। 

এর আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে বরাবরের মতোই  সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক বাবর আজম। রিজওয়ান শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও বাবর কেলতে থাকেন দারুণ ছন্দে। কিছুক্ষণের মধ্যে রিজওয়ানও সাবলীল ব্যাটিং শুরু করেন। উদ্বোধনী জুটিতে ১০ ওভারে ৭১ রান যোগ করেন তারা। 

দারুণ সূচনায় দল যখন বড় সংগ্রহের পথে, তখন থামেন বাবর। ডানহাতি এই ওপেনার ৩৪ বলে ৫টি চারে ৩৯ রান করেন। চারটি হাফ সেঞ্চুরিতে চলতি আসরে ইতোমধ্যে ৩০৩ রান করেছেন পাকিস্তান অধিনায়ক। যা এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ। দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেওয়ার পথেই ছিলেন বাবর। কিন্তু ৭ রানের জন্য সেটা হয়নি। ২ হাজার ৫১৩ রান নিয়ে সবার ওপরে মোহাম্মদ হাফিজ। বাবরের রান ২ হাজার ৫০৭।

বাবরের বিদায়ের পর রিজওয়ানের সঙ্গে জুটি গড়েন ফকর জামান। এই জুটি থেকে ইনিংস সেরা সর্বোচ্চ ৭২ রান পায় পাকিস্তান। রিজওয়ানের বিদায়ে ভাঙে এই জুটি। ফেরার আগে ৫২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৬৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বিশ্বকাপে তিনটি হাফ সেঞ্চুরিতে ২৮১ রান করেছেন। যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। 

বাকিটা সময়ে কেবল ফকর জামানই রান তুলেছেন। বাকিরা দলের স্কোরকার্ডে রান যোগ করতে পারেননি। ঝড়ো ব্যাটিংয়ে ফকর জামান ৩১ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ৩২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। আসিফ আলী ০ ও শোয়েব মালিক ১ রান করেন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ২টি এবং প্যাট কামিন্স ও অ্যাডাম জ্যাম্পা একটি করে উইকেট নেন। 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান ক্রিকেট দল / অস্ট্রেলিয়া ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / সেমি-ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net