Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
উমর আকমলের যন্ত্রণার অপেক্ষা

খেলা

টিবিএস ডেস্ক
14 July, 2020, 04:05 pm
Last modified: 14 July, 2020, 04:09 pm

Related News

  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

উমর আকমলের যন্ত্রণার অপেক্ষা

উমর আকমলের বিরুদ্ধে অভিযোগ, গত ফেব্রুয়ারিতে পিএসএল শুরুর আগে দুবার স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও পিসিবিকে কিছু জানাননি তিনি। তার বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করার অভিযোগও আনা হয়।
টিবিএস ডেস্ক
14 July, 2020, 04:05 pm
Last modified: 14 July, 2020, 04:09 pm

দুর্নীতি দমন আইন ভঙ্গ করার অভিযোগে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন উমর আকমল। শুরুতে অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ে না যাওয়ায় পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের শাস্তি কম হয়েছে বলে তখন জানানো হয়েছিল। আইনি লড়াইয়ে গেলে আরও বড় শাস্তি হতে পারতো। কিন্তু এসব জেনেও নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন উমর আকমল। 

তার আপিলের শুনানি হয়ে গেছে। শুনানি হয়ে গেলেও উমর আকমলের অপেক্ষা ফুরাচ্ছে না। এখনও রায় ঘোষণা করা হয়নি। রায় জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বিভিন্ন বিতর্কে নিজের নাম জড়িয়ে সম্ভাবনাময় ক্যারিয়ারকে অন্ধকারে ঠেলে দেওয়া পাকিস্তানের এই ক্রিকেটারকে। 

উমর আকমলের বিরুদ্ধে অভিযোগ, গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে দুবার স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও পিসিবিকে কিছু জানাননি তিনি। তার বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করার অভিযোগও আনা হয়। এ কারণে গত ২০ মার্চ আকমলের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ তোলে পিসিবি।

এর আগে থেকেই (২০ ফেব্রুয়ারি) সাময়িক নিষেধাজ্ঞায় ছিলেন আকমল। দুর্নীতি দমন ধারা ভঙ্গের কারণে আকমল আজীবন নিষিদ্ধ হতে পারেন বলেও খবর প্রকাশিত হয়েছিল। তবে গত ২৭ এপ্রিল পিসিবি তিন বছরের জন্য আকমলকে সিব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। 

উমর আকমলের বিচারের বিষয়টি নিরপেক্ষ বিচারক প্যানেল নিয়োগ করে পরিচালনা করছে পিসিবি। এক বিবৃতিতে পিসিবি বলেছে, 'সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফকির মুহাম্মাদ খোখার দুই পক্ষের যুক্তি-তর্ক শুনেছেন। এর পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ বিচারক হিসেবে নিজস্ব ক্ষমতা বলে তিনি রায় ঘোষণার জন্য সময় নিয়েছেন।'

পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন আকমল। তিন ফরম্যাটে ৫ হাজারেরও বেশি রান করেছেন তিনি। ওয়ানডেতে দুটি ও টেস্টে একটি সেঞ্চুরি করেছেন আকমল। গত ২৬ মে ৩০ বছর পূর্ণ হয়েছে পাকিস্তানের এই ক্রিকেটারের। এই বয়সে তিন বছরের জন্য নিষেধাজ্ঞা যে আকমলের ক্যারিয়ারের সামনে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছে, সেটা বলাই বাহুল্য।

Related Topics

উমর আকমল / পিসিবি / নিষিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net