Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
উঠে গেল ম্যানচেস্টার সিটির নিষেধাজ্ঞা

খেলা

টিবিএস ডেস্ক
13 July, 2020, 03:05 pm
Last modified: 13 July, 2020, 04:02 pm

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স
  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?

উঠে গেল ম্যানচেস্টার সিটির নিষেধাজ্ঞা

আপিলের পর নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে পেপ গার্দিওলার দল। আগামী মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে ম্যানচেস্টার সিটি। ক্রীড়ার সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছেন।
টিবিএস ডেস্ক
13 July, 2020, 03:05 pm
Last modified: 13 July, 2020, 04:02 pm

উয়েফার আর্থিক নীতি ভঙ্গ করায় ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। আপিলের পর সেই নিষেধাজ্ঞো থেকে মুক্তি পেয়েছে পেপ গার্দিওলার দল। আগামী মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে ম্যান সিটি। ক্রীড়ার সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছেন। 

উয়েফা ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙার অভিযোগ ছিল ম্যান সিটির বিরুদ্ধে। যে কারণে গত ১৪ ফেব্রুয়ারি দলটিকে নিষিদ্ধ করা হয়। কিন্তু কোর্ট অব আর্বিট্রেশন অব স্পোর্টস (সিএএস) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ম্যান সিটি এমন কোনো নিয়ম ভাঙেনি।

আর্থিক জরিমানাও করা হয়েছিল ম্যান সিটিকে। ঠিকমতো উয়েফার তদন্তে সাহায্য না করায় ম্যান সিটিকে তিন কোটি ইউরো জরিমানা করেছিল ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

আর্থিক জরিমানা মওকুফ হয়নি তাদের। তবে পরিমাণ কমানো হয়েছে। জরিমানা তিন কোটি থেকে কমিয়ে এক কোটি ইউরো করেছেন ক্রীড়ার সর্বোচ্চ আদালত সিএসএস। 

২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রয়োজনীয় তথ্য উয়েফাকে দিতে ব্যর্থ হয়েছে ম্যান সিটি, এটাই ছিল মূল অভিযাগ। এমন অভিযোগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিষিদ্ধ হওয়ার দুই সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে ইংলিশ ক্লাবটি। 

সে সময়ই অভিযোগ অস্বীকার করেছিল ম্যান সিটি। দলটির প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো বলেছিলেন, তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ সত্য নয়। কয়েক মাস পরে হলেও ম্যান সিটির প্রধান নির্বাহীর কথাই সত্যি হলো। 

Related Topics

টপ নিউজ

ম্যান সিটি / নিষেধাজ্ঞা / চ্যাম্পিয়নস লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স
  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net