Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ইপিএল ফেরার দিনে গোললাইন প্রযুক্তির গড়বড়

খেলা

টিবিএস ডেস্ক
18 June, 2020, 04:10 pm
Last modified: 18 June, 2020, 04:23 pm

Related News

  • লা লিগায় গোল-লাইন প্রযুক্তি না থাকায় ক্ষুব্ধ জাভি
  • ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে সবচেয়ে বেশি লাভ করা ক্লাব রিয়াল মাদ্রিদ
  • চ্যাম্পিয়ন্স লিগ: জয় দিয়ে শুরু সিটি, বার্সেলোনা, পিএসজির
  • চ্যাম্পিয়ন ম্যান সিটির ম্যাচ দিয়ে আজ শুরু প্রিমিয়ার লিগ
  • বার্সেলোনায় যোগ দিলেন সিটির ট্রেবলজয়ী অধিনায়ক গুন্দোগান

ইপিএল ফেরার দিনে গোললাইন প্রযুক্তির গড়বড়

ম্যাচের ৪২তম মিনিটে এগিয়ে যেতে পারতো দীর্ঘ ১২ বছর পর শীর্ষ লিগে ওঠা শেফিল্ড ইউনাইটেড। কিন্তু গোললাইন প্রযুক্তির ভুলে গোল পায়নি ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
টিবিএস ডেস্ক
18 June, 2020, 04:10 pm
Last modified: 18 June, 2020, 04:23 pm

করোনাভাইরাসের প্রকোপে অন্যান্য লিগের মতো দীর্ঘদিন বন্ধ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) খেলা। ঠিক ১০০ দিন পর ১৭ জুন মাঠে ফিরেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগটি। ফেরার দিনেই গোললাইন প্রযুক্তির গড়বড় দেখা গেল। 

এতে কপাল পুড়েছে শেফিল্ড ইউনাইটেডের। গোললাইন প্রযুক্তির গড়বড়েই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইপিএলের দলটি। অ্যাস্টন ভিলার মাঠে খেলতে গিয়ে গোলশূন্য ড্র নিয়ে ফিরতে হয়েছে শেফিল্ড ইউনাইটেডকে। 

অথচ প্রথমার্ধের শেষের দিকে এগিয়ে যেতে পারতো শেফিল্ড ইউনাইটেড। কিন্তু গোললাইন প্রযুক্তির ভুলে গোল পায়নি দলটি। ৪২ মিনিটে দারুণ এক ফ্রি কিক নেন শেফিল্ড ইউনাইটেডের ইংলিশ মিডফিল্ডার অলিভার নরউড। 

তার ফ্রি কিকটি ফিরিয়ে দেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক ওরিয়ান। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায়, গোল লাইন পেরিয়ে গেছে বল। গোলের জন্য আবেদনও করে শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়রা। কিন্তু গোল লাইন প্রযুক্তির কোনো সাড়া না পাওয়ায় রেফারি গোলের বাঁশি বাজাননি। 

ওটা যে গোল ছিল, তা বুঝতে দেরি হয়নি গোল লাইন প্রযুক্তির অপারেটর হক-আইয়ের। এমন ভুলের জন্য ম্যাচের পরই প্রিমিয়ার লিগ ও শেফিল্ড ইউনাইটেডের কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে তারা।

হক-আইয়ের বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৯ হাজারেরও বেশি ম্যাচে সফলভাবে ব্যবহৃত হয়েছে তাদের গোল লাইন প্রযুক্তি। কিন্তু কখনই এমন ভুল হয়নি। 

ভুলের ব্যাখায় হক-আই জানিয়েছে, সাতটি ক্যামেরা ছিল গোল পর্যবেক্ষণে। কিন্তু গোলরক্ষক, রক্ষণভাগের খেলোয়াড় ও গোলপোস্টের বাধার কারণে রেফারিকে নির্দেশনা দেওয়া সম্ভব হয়নি।  

দীর্ঘ ১২ বছর পর শীর্ষ লিগে উঠেছে শেফিল্ড ইউনাইটেড। পয়েন্ট তালিকায় বেশ ভালো অবস্থানেও আছে তারা। ২৯ ম্যাচে ১১টি ম্যাচে জয় পেয়েছে দলটি। এ ছাড়া ১১টি ড্র ও ৭টি হারসহ ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে রয়েছে তারা। 

লিগ ফেরার দিনে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। আর্সেনালকে ৩-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট তালিকার দুই নম্বরে ম্যান সিটি। শিরোপার অপেক্ষায় থাকা লিভালপুল ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে। 

Related Topics

ইপিএল / ম্যান সিটি / গোললাইন প্রযুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • লা লিগায় গোল-লাইন প্রযুক্তি না থাকায় ক্ষুব্ধ জাভি
  • ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে সবচেয়ে বেশি লাভ করা ক্লাব রিয়াল মাদ্রিদ
  • চ্যাম্পিয়ন্স লিগ: জয় দিয়ে শুরু সিটি, বার্সেলোনা, পিএসজির
  • চ্যাম্পিয়ন ম্যান সিটির ম্যাচ দিয়ে আজ শুরু প্রিমিয়ার লিগ
  • বার্সেলোনায় যোগ দিলেন সিটির ট্রেবলজয়ী অধিনায়ক গুন্দোগান

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net